কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৭ নভেম্বর ২০২৪, ০৮:৪৯ পিএম
অনলাইন সংস্করণ

নির্বা‌চিত সরকার ছাড়া দে‌শে স্ব‌স্তি আশা করা যায় না : বুলু

রাজধানীর তেজগাঁওয়ে আলোচনা সভায় বিএন‌পির ভাইস চেয়ারম্যান ও সা‌বেক প্রতিমন্ত্রী বরকত উল্ল্যাহ বুলু। ছবি : কালবেলা
রাজধানীর তেজগাঁওয়ে আলোচনা সভায় বিএন‌পির ভাইস চেয়ারম্যান ও সা‌বেক প্রতিমন্ত্রী বরকত উল্ল্যাহ বুলু। ছবি : কালবেলা

নির্বাচিত সরকার ছাড়া দেশে স্বস্তি আশা করা যায় না বলে মন্তব্য করেছেন বিএন‌পির ভাইস চেয়ারম্যান ও সা‌বেক প্রতিমন্ত্রী বরকত উল্লাহ বুলু। তাই তিনি দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দা‌বি জা‌নান বর্তমান অন্তর্বর্তী সরকারের কাছে। গণতন্ত্র পুনরুদ্ধা‌রে দে‌শের জনগণ‌কে নি‌য়ে বিএন‌পি ১৭ বছর ধ‌রে আন্দোলন করেছে। তাই অতি দ্রুতসময়ে এর সুফল জাতির কাছে পৌঁছে দেওয়া দরকার।

রোববার (১৭ নভেম্বর) বিকেলে ডেঙ্গু প্রতি‌রো‌ধে গণ‌স‌চেতনতা বাড়া‌নোর ল‌ক্ষ্যে আলোচনা সভা ও লিফ‌লেট বিতরণ কর্মসূ‌চি‌তে রাজধানীর তেজগাঁও ম‌ণিপুরীপাড়ায় এয়ার‌পোর্টরোড সুপার মা‌র্কেটে আয়োজিত সভায় তিনি এসব কথা বলেন।

অন্তর্বর্তী সরকা‌রের উদ্দেশে বুলু ব‌লেন, দেশের জনগণের ভোট দেওয়ার রাস্তা তৈরি করুন। তারেক জিয়ার নেতৃত্বে আমরা সবাইকে নিয়ে জাতীয় সরকার গঠন করব। এ সময় তিনি ফ্যাসিবাদী আওয়ামী লী‌গের বিরু‌দ্ধে ছাত্র-জনতার আন্দোল‌নে যারা আহত হ‌য়ে‌ছেন তা‌দের সুচিকিৎসায় আরও কার্যকর ভূ‌মিকা নেওয়ার আহ্বান জানান।

মির্জা ফাউ‌ন্ডেশ‌নের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মির্জা মাজহারুল ইসলামের সভাপ‌তি‌ত্বে অনুষ্ঠা‌নে প্রধান বক্তা হিসেবে বক্তৃতা করেন যুবদ‌লের সা‌বেক কেন্দ্রীয় সভাপ‌তি সাইফুল ইসলাম নীরব।

এ সময় আরও বক্তব্য রাখেন ঢাকা বিশ্ব‌বিদ্যালয়ে খাদ্য ও পুষ্ঠিবিজ্ঞান বিভা‌গের অধ্যাপক ডা. আব্দুজ জা‌হের, যুবদ‌লের সা‌বেক কেন্দ্রীয় কমিটির ধর্মবিষয়ক সম্পাদক হুমায়ুন কবীর চৌধুরী ও মির্জা ফাউ‌ন্ডেশ‌নের সি‌নিয়র সহসভাপ‌তি মোহাম্মদ আবেদ আলী।

অনুষ্ঠানে বক্তারা ডেঙ্গুর প্রকোপ কমা‌তে মশা নিধন কার্যক্রম আরো জোরদার কর‌তে অন্তর্বর্তী সরকা‌রের প্রতি আহ্বান জানান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জ্বালানি সংকটেও স্পেনে কমেছে বিদ্যুৎ বিল, কারণ কী? 

কুমিল্লায় ড্রেনে পড়ে শিশুর মৃত্যু

দুই গ্রামের বাসিন্দাদের সংঘর্ষে নিহত ১

ট্রাম্পের হুমকিতে সুইজারল্যান্ডে আলোচনা স্থগিত, কঠোর বার্তা ইরানের

আনোয়ার ইব্রাহিমের সঙ্গে তারেক রহমানের বৈঠক শুরু

রাস্তা ভেঙে নদীর সঙ্গে একাকার

কাতারের বৃহৎ এলএনজি উৎপাদন ও রপ্তানি কেন্দ্রে বিস্ফোরণ

খোলা ম্যানহোলে পড়ে নারীর মৃত্যু

লেবানন থেকে সেনা প্রত্যাহার করবে না ইসরায়েল : নেতানিয়াহু

পুত্রাজায়ায় তারেক রহমানকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর উষ্ণ অভ্যর্থনা

১০

ঢাকাসহ দেশের ৯ জেলায় দুপুরের মধ্যে ঝড়বৃষ্টির আশঙ্কা

১১

২০ বছরের হাফ ভাড়ার প্রতিদানে শিক্ষার্থীরা কী দিল?

১২

ছুরিকাঘাতে শিবির নেতাকে হত্যা, যুবদলের মুকুল বহিষ্কার

১৩

দেশের নারী উদ্যোক্তা আন্দোলনের অগ্রদূত সেলিমা আহমাদ

১৪

ভোর চারটায় উঠে কারখানায় যাওয়া সেই শ্রমিকই বিশ্বকাপের নকআউটে তুললেন জার্মানিকে

১৫

অফসাইডে বাতিল হলো ইরানের গোল

১৬

মেসিকে ছাড়িয়ে রেকর্ড বইয়ে ইয়ামাল

১৭

পেলের ৬৮ বছরের রেকর্ডে ভাগ বসালেন ইয়ামাল

১৮

বাংলাদেশকে ১ হাজার ফুটবল উপহার দিল পাকিস্তান

১৯

বিস্ফোরণের সূত্র ধরে কবরস্থানে অভিযান, এক বালতি ককটেল উদ্ধার

২০
X