জবি প্রতিনিধি
প্রকাশ : ১৭ নভেম্বর ২০২৪, ০৭:০৬ পিএম
আপডেট : ১৭ নভেম্বর ২০২৪, ০৭:০৯ পিএম
অনলাইন সংস্করণ

ভারতীয় হেজিমনি পরাজিত করার একটা সুযোগ তৈরি হয়েছে : মাহমুদুর রহমান

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটোরিয়ামে দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক ড. মাহমুদুর রহমান। ছবি : কালবেলা
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটোরিয়ামে দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক ড. মাহমুদুর রহমান। ছবি : কালবেলা

দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক ড. মাহমুদুর রহমান বলেছেন, ভারতের সঙ্গে ভুটানের একটা ফ্রেন্ডশিপ চুক্তি আছে যার মাধ্যমে তারা ভুটানের সঙ্গে হেজিমনিক সম্পর্ক তৈরি করেছে। কিন্তু বাংলাদেশের সঙ্গে তারা ফ্রেন্ডশিপ চুক্তি না করলেও একটা উপনিবেশে পরিণত করেছিল। আমাদের সন্তানতুল্য শিক্ষার্থীদের মাধ্যমে ভারতীয় হেজিমনি পরাজিত করার একটা সুযোগ তৈরি হয়েছে। রোববার (১৭ নভেম্বর) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটোরিয়ামে ‘জাস্টিস ফর জুলাই’ আয়োজিত ‘শাহবাগ ও ফ্যাসিবাদ এবং নয়া বাংলাদেশের গতিপথ’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

তিনি বলেন, জুলাই বিপ্লবের মাধ্যমে বাঙালি মুসলমানের রেঁনেসার সুযোগ সৃষ্টি হয়েছে। রেঁনেসা হতে গেলে, আমাদের সবকিছুতে পারদর্শী হতে হবে। জুলাই বিপ্লব সফল করতে হলে, বাঙালি মুসলমান আইডেনটিটিকে ধারণ করতে হবে। বাঙালি মুসলমানের আলাদা কালচার, ঐতিহ্য আছে।

তিনি বলেন, সরকার দ্রুত দেশকে গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থার দিকে ফিরিয়ে নিয়ে যাবে আশা করি।

দৈনিক আমার দেশ পত্রিকা নিয়ে নিয়ে তিনি বলেন, আমাদের লড়াই চলমান রাখতে হবে। দৈনিক আমার দেশ বাঙালি মুসলমানের আইডেনটিটি তুলে ধরার একটা প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে।

আলোচনা সভায় সভাপতির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন বলেন, স্বাধীনতার পর পার্শ্ববর্তী রাষ্ট্র সাহায্যের আড়ালে আমাদের প্রভু সাজার মানসিকতা ও আধিপত্যবাদ বাংলাদেশবিরোধী ষড়যন্ত্র হিসেবে আমাদের কাছে এসেছে। চব্বিশের ছাত্রজনতা অভ্যুত্থানে আজ অনেককেই মাস্টারমাইন্ড হতে দেখি। চব্বিশের প্রেক্ষাপট কারা তৈরি কিরেছে? একসময় দেখতাম সবাই আওয়ামী লীগ হয়ে গেছে, একমাত্র মাহমুদুর রহমান ফ্যাসিবাদের বিরুদ্ধে কথা বলেছে। এই অভ্যুত্থানের অন্যতন কারিগর মাহমুদুর রহমান।

রাষ্ট্রবিজ্ঞান চেয়ারম্যান মো. মেসবাহ-উল-আজম সওদাগর বলেন, শাহবাগের দুইটা ডাইমেনশন আছে এর মাধ্যমে আইনের শাসনকে ধ্বংস করে দেওয়া হয়েছে। বিচারের নামে অবিচারের সংস্কৃতি শাহবাগের মাধ্যমে হয়েছে। বাঙালি মুসলমানের মধ্যে হিন্দুত্ববাদ ঢুকে দেওয়ার আনুষ্ঠানিক যাত্রা শুরু হয় শাহবাগে।

ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মো. নুরুল্লাহ বলেন, ২০০৬ এ ক্ষমতায় আসার জন্য একটি দল অরাজকতা তৈরি করে ক্ষমতায়া আসার জন্য। ওই দল ভারত থেকে প্রেসক্রিপশন নিয়ে আসত। তাদের কুচিন্তা বাস্তবায়ন করতে তৈরি হয় শাহবাগ।

আলোচনা সভায় আরও বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. তাজাম্মুল হক, সহযোগী অধ্যাপক নাসির আহমদসহ অন্যরা। এসময় বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী ও জাস্টিস ফর জুলাই, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সদস্যরা উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপজেলা আ.লীগের সভাপতিসহ ১১ নেতাকর্মী কারাগারে

বিদেশি পর্যটককে হয়রানি, কনটেন্ট ক্রিয়েটর আটক

আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচ কখন? মোবাইলে দেখবেন যেভাবে

ধানমন্ডিতে আওয়ামী লীগের মিছিলের প্রস্তুতি, গ্রেপ্তার ১০

টানা ৪৫ দিন কলা খেলে শরীরে দেখা দিতে পারে যেসব পরিবর্তন

রোনালদো ‘ভক্ত’ হয়ে মেসিকে আটকাবেন আজ!

ইরানের যে সিদ্ধান্তে নিজেদের বিজয় দেখছেন জেডি ভ্যান্স

সংসদে তথ্যমন্ত্রী / বিটিভির আয় ৮ কোটি, ব্যয় ২৫৪ কোটি টাকা

নিখোঁজের ৬ দিন পর স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার

অতি উৎসাহী হয়ে অনেকে অনেক কথা বলে, চৈতালীর সেই বক্তব্য প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী

১০

রাতে মুক্তিপণ দাবি, সকালে মিলল সেঁজুতির লাশ

১১

জঙ্গল সলিমপুরে র‍্যাব সদস্যকে হত্যায় আরও এক আসামি গ্রেপ্তার

১২

অস্ট্রিয়ার বিপক্ষে যে একাদশ নিয়ে মাঠে নামতে পারে আর্জেন্টিনা

১৩

প্রবাসী মামা-শ্বশুরকে নিয়ে ফেরার পথে প্রাণ গেল আব্দুল্লাহর

১৪

ফটোশুট নয়, যুক্তরাষ্ট্র-ইরান আলোচনায় গুরুত্ব পাচ্ছে কূটনৈতিক অগ্রগতি

১৫

প্রবীণদের সুরক্ষায় সামাজিক সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ আইনমন্ত্রীর

১৬

আরমান-মুক্তির মনোনয়নপত্র জমা দিলেন বাপ্পারাজ

১৭

বেলজিয়ামের বিপক্ষে মানবপ্রাচীর আলিরেজার জীবনের ৫ চমকপ্রদ তথ্য

১৮

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পূজা উদযাপন পরিষদ নেতাদের সাক্ষাৎ

১৯

নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীদের ধরিয়ে দিলে পুরস্কার ঘোষণা

২০
X