কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৮ নভেম্বর ২০২৪, ০৮:০৬ পিএম
অনলাইন সংস্করণ

‘দ্বিতীয় স্বাধীনতা ধরে রাখতে হলে বিএনপিকে রাষ্ট্র ক্ষমতায় আনতে হবে’

লিফলেট বিতরণকালে তারিকুল আলম তেনজিং। ছবি : কালবেলা
লিফলেট বিতরণকালে তারিকুল আলম তেনজিং। ছবি : কালবেলা

বিএনপির কেন্দ্রীয় নির্বাহীর কমিটির সদস্য তারিকুল আলম তেনজিং বলেছেন, গত ৫ আগস্ট ছাত্র-জনতা আমাদের নেতাকর্মীদের মাধ্যমে দ্বিতীয় স্বাধীনতা অর্জন হয়েছে। এই স্বাধীনতাকে ধরে রাখতে হলে সবাইকে ঐক্যবদ্ধভাবে নির্বাচনের মাধ্যমে বিএনপিকে ধানের শীষে ভোট দিয়ে ক্ষমতায় আনতে হবে।

সোমবার (১৮ নভেম্বর) দিনব্যাপী সন্দ্বীপ উপজেলার এনাম নাহার মোড়, দক্ষিণ সন্দ্বীপের শিবেরহাট, ধোপার হাট এবং উত্তর সন্দ্বীপের বিভিন্ন বাজারে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপস্থাপিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা ঘোষিত লিফলেট বিতরণকালে তিনি এসব কথা বলেন।

এসময় তেনজিং জনগণের গণতান্ত্রিক অধিকার পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে সংবিধান কমিশন গঠন, অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে নির্বাচনকালীন দল নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনঃপ্রবর্তনসহ ৩১ দফা দাবির কথা জনগণের মাঝে তুলে ধরেন।

আগামী নির্বাচনে বিএনপির প্রার্থীকে ধানের শীষে ভোট দিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করার আহ্বান জানিয়ে তিনি বলেন, বিএনপি ক্ষমতায় এলে মানুষ নিরাপদ থাকবে, জানমালের নিরাপত্তা থাকে। আর কোনো ফ্যাসিস্ট যাতে রাষ্ট্রক্ষমতা দখল করতে না পারে সেদিকে সবাইকে সজাগ থাকতে হবে।

এ সময় উপস্থিত ছিলেন নোয়াখালী উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক বেলায়েত হোসেন, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক, আজমত আলী বাহাদুর, গাজী হানিফ, কাজী এমদাদুর রহমান আলমগীর, পৌর বিএনপির সদস্য সচিব আবুল বাশার, সন্দ্বীপ উপজেলা বিএনপির সদস্য আসিফ আকতার, বিএনপি নেতা আবুল বাশার খান প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

১০

ছয় জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ ১১ জনের মৃত্যু

১১

ইরানের সঙ্গে অনুষ্ঠিত বৈঠক একটি ঐতিহাসিক ঘটনা: জেডি ভ্যান্স

১২

শিশুকে যৌন নিপীড়ন, মাদ্রাসার অফিস সহকারী আটক

১৩

কাতারে আটকে থাকা ৬০০ কোটি ডলারের সম্পদ ফেরত পাচ্ছে ইরান   

১৪

কিশোরগঞ্জে বজ্রপাতে নৌকার মাঝির মৃত্যু

১৫

সাবেক এমপি সেলিমা আহমাদ মারা গেছেন

১৬

একাদশে ফিরেই ইয়ামালের গোল, ১০ মিনিটেই এগিয়ে গেল স্পেন

১৭

ইয়াবাসহ আটক নিষিদ্ধ ছাত্রলীগ নেতা শাওন কারাগারে

১৮

সুইজারল্যান্ডে ইরান-যুক্তরাষ্ট্র বৈঠকের প্রথম দফা শেষ

১৯

একাদশ ঘোষণা স্পেনের, এল বড় পরিবর্তন

২০
X