কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৯ নভেম্বর ২০২৪, ১০:১৩ পিএম
অনলাইন সংস্করণ

‘মেজর জলিলের স্বাধীনতা সংগ্রামকে আমরা ভুলে যেতে পারি না’

শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে মেজর এম এ জলিলের সমাধিতে জাগপার পুষ্পস্তবক অর্পণ। ছবি : কালবেলা
শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে মেজর এম এ জলিলের সমাধিতে জাগপার পুষ্পস্তবক অর্পণ। ছবি : কালবেলা

মহান মুক্তিযুদ্ধের নবম সেক্টর কমান্ডার মেজর এম এ জলিলের স্বাধীনতা সংগ্রামকে আমরা নতুন প্রজন্মরা ভুলে যেতে পারি না বলে মন্তব্য করেছেন জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপার সহসভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান।

মঙ্গলবার (১৯ নভেম্বর) রাজধানীর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে মেজর এম এ জলিলের সমাধিতে জাগপার পুষ্পস্তবক অর্পণকালে তিনি এ মন্তব্য করেন।

মেজর জলিলের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে রাশেদ প্রধান বলেন, আমরা নতুন প্রজন্মরা মেজর জলিলের স্বাধীনতা সংগ্রামকে ভুলে যেতে পারি না। নবম সেক্টর কমান্ডার হিসেবে মেজর জলিলের সাহসিকতা রাষ্ট্র নির্মাণে বড় সহায়ক ছিল। দেশবাসীর জিজ্ঞাসা, কেন মেজর জলিলকে রাষ্ট্রীয় পদক দেওয়া হয়নি? স্বাধীন দেশের একজন সেক্টর কমান্ডার মেজর জলিলকে কেন গ্রেপ্তার করা হয়েছিল? কেন রাজনৈতিকভাবে মেজর জলিলের মৃত্যুবার্ষিকী পালন করা হয় না? তিনি আরও বলেন, অপ্রিয় হলেও সত্য, আজ সাহস করে সত্য বলতে হচ্ছে- কারা মেজর জলিলকে মেনে নিতে চাননি? কারা তার লাশ দাফনে অস্বীকৃতি জানিয়েছে? মেজর জলিলকে যারা অস্বীকার করেন এবং তার মৃত্যুবার্ষিকী পালন করেন না, তাদের দেশপ্রেম নিয়ে আমাদের সন্দেহ আছে।

জাগপার এই নেতা বলেন, পাকিস্তানের পণ্যবাহী জাহাজ বাংলাদেশে প্রবেশ করায় দিল্লির বুকে কম্পন ধরতে শুরু করেছে। আন্তর্জাতিক সম্পর্ক উন্নয়নে বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের বাণিজ্য সম্পর্ক ইতিবাচক। তিনি বলেন, ভারত সব সময় বাংলাদেশের সঙ্গে বেনিয়ার মতো আচরণ করেছে। সেই সুযোগ ভারতকে আর দেওয়া হবে না। কথাবার্তা পরিষ্কার, আমার দেশ থেকে কেউ সুবিধা চাইতে হলে তার দেশ থেকেও আমার দেশকে সুবিধা দিতে হবে। এটাই হলো সম্পর্কোন্নয়ন। শ্রদ্ধা নিবেদনের সময় আরও উপস্থিত ছিলেন, জাগপার সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, প্রেসিডিয়াম সদস্য আসাদুর রহমান খান, যুব জাগপার সভাপতি নজরুল ইসলাম বাবলু, জাগপা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শ্যামল চন্দ্র সরকার, যুবনেতা মো. হামিম, শামসুদ্দিন, জহির উদ্দিন, মো. জাবেদ হোসেন, জনি নন্দী, পাবেল সরকার, তাজুল ইসলাম প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নজর কাড়ছেন নেইমার সঙ্গী ব্রুনা বিয়ানকার্দি

মুখ ঢেকে কথা বলার খেসারত, দেখলেন বিশ্বকাপে প্রথমবার লাল কার্ড

৭২ বছরেও অক্ষত বিশ্বকাপের যে রেকর্ড

সুইডেনকে উড়িয়ে গ্রুপের শীর্ষে নেদারল্যান্ডস

হরমুজ বন্ধের ঘোষণায় লেবাননে হামলা বন্ধের নির্দেশ নেতানিয়াহুর

তিনটি ইউনিয়নেরই নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

ব্যবসায়ী বাশারের গ্রেপ্তার নিয়ে মুখ খুললেন ববি 

বিশ্বকাপে পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের নতুন ইতিহাস

সকাল ৯টার মধ্যে ঝড়সহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

খেলাধুলার পাশাপাশি লেখাপড়াতেও এগিয়ে যেতে হবে : প্রধানমন্ত্রী

১০

শ্রীরামচন্দ্রের অবমাননার প্রতিবাদে বিভিন্ন জেলায় মানববন্ধন 

১১

রোববার মালয়েশিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

১২

‘বনলতা এক্সপ্রেস’র পর ফের জুটি বাঁধছেন রাজ–সাবিলা?

১৩

ককরোচ জনতা পার্টির বিক্ষোভ / অনুমতি দেয়নি প্রশাসন, শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে অনড় সিজেপি  

১৪

অপমৃত্যুর ঘটনায় পুলিশকে না জানিয়ে মরদেহ হস্তান্তর, ৩ চিকিৎসককে শোকজ

১৫

হাছন রাজার গান ও জীবনদর্শন নিয়ে বিশেষ আয়োজন

১৬

১২ ফুট লম্বা অজগর উদ্ধার, বনে অবমুক্ত

১৭

জুলাই অভ্যুত্থানকে কুক্ষিগত করার চেষ্টায় জামায়াত-এনসিপি : মোনায়েম মুন্না 

১৮

ফিফা বিশ্বকাপ ২০২৬ : সাপোর্টারনামা

১৯

ষাট বছর বয়সে তৃতীয়বার বিয়ের পিঁড়িতে আমির খান

২০
X