কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২১ নভেম্বর ২০২৪, ০১:৪৪ এএম
অনলাইন সংস্করণ
স্থায়ী কমিটির বৈঠক

সরকারের কাছে দলীয় সংস্কার প্রস্তাব পেশ করবে বিএনপি

গ্রাফিক্স: কালবেলা
গ্রাফিক্স: কালবেলা

দেশে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে নির্বাচন কমিশন (ইসি)সহ বিভিন্ন বিষয়ে সংস্কারের যে প্রস্তাব চাওয়া হয়েছে, তাতে সাড়া দেবে বিএনপি। মঙ্গলবার (১৯ নভেম্বর) রাতে অনুষ্ঠিত দলটির স্থায়ী কমিটির বৈঠকে এ বিষয়টি গুরুত্ব দিয়ে আলোচনা হয়। বৈঠকে সিদ্ধান্ত হয়, বিএনপি কয়েকটি বিষয়ে তাদের সংস্কার প্রস্তাব সরকারের কাছে পেশ করবে। বৈঠক সূত্রে এ তথ্য জানা গেছে। বৈঠক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডন থেকে ভার্চুয়ালি সভাপতিত্ব করেন।

অন্তর্বর্তী সরকারের রাষ্ট্র সংস্কারের উদ্যোগের মধ্যে বিএনপিও এ বিষয়ে তাদের ভাবনা জনগণের কাছে তুলে ধরতে চায়। এ জন্য দলটি তাদের ঘোষিত ৩১ দফা নিয়ে তৃণমূলে যাওয়ার পরিকল্পনা চূড়ান্ত করেছে। রাষ্ট্র নিয়ে দলের চিন্তা জনগণের মাঝে তুলে ধরতে ১০ সাংগঠনিক বিভাগে ৩১ দফার ওপর কর্মশালা করবে বিএনপি, যার প্রথমটি মঙ্গলবার (১৯ নভেম্বর) ঢাকায় অনুষ্ঠিত হয়।

বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে কর্মশালার পরিবর্তিত সূচি চূড়ান্ত করা হয়। সে অনুযায়ী এরপর ২৩ নভেম্বর রাজশাহী বিভাগ, ২৬ নভেম্বর সিলেট, ৩০ নভেম্বর কুমিল্লা ও ফরিদপুর, ২ ডিসেম্বর খুলনা ও ময়মনসিংহ, ৪ ডিসেম্বর চট্টগ্রাম এবং ৮ ডিসেম্বর রংপুর ও বরিশাল বিভাগে কর্মশালা অনুষ্ঠিত হবে।

বিএনপির নীতিনির্ধারকরা বলছেন, কর্মশালার মাধ্যমে বিএনপি রাষ্ট্র সংস্কারে তাদের পূর্বের উদ্যোগ এবং এ বিষয়ে জনমত তৈরির ওপর গুরুত্বারোপ করছে। দলের নেতারা মনে করছেন, রাষ্ট্র সংস্কারের ধারণা প্রথমে বিএনপি জনসম্মুখে এনেছিল। কিন্তু রাজনৈতিক নানা ঘটনা প্রবাহের কারণে সেই উদ্যোগের বিষয়টি অনেকে ভুলে গেছেন। তাই ৩১ দফাকে এখন সারাদেশে ব্যাপক পরিসরে তুলে ধরবে দলটি।

বৈঠকে নির্বাচন কমিশন সংস্কারের ওপর গুরুত্ব দিয়ে আলোচনা হয়। দলের নেতারা অভিমত দেন, শুধু নির্বাচন কমিশন সংস্কারের মাধ্যমে একটি সুষ্ঠু ও অবাধ নির্বাচনের পরিবেশ তৈরি করা যেতে পারে। এ বিষয়ের ওপর জোর দিয়ে দলটি তাদের সংস্কার প্রস্তাব পেশ করবে। নির্বাচন কমিশনে (ইসি) নিবন্ধিত বিএনপিসহ ২২টি রাজনৈতিক দল ও জোটের কাছে চলতি মাসের দ্বিতীয় সপ্তাহে প্রস্তাব চেয়েছে নির্বাচন ব্যবস্থা সংস্কারবিষয়ক কমিশন। আগামী ২৫ নভেম্বরের মধ্যে মতামত জানানোর অনুরোধ জানিয়েছে কমিশন।

রাষ্ট্র কাঠামো মেরামতে ইতোমধ্যে ১৫টি কমিশন গঠন করেছে অন্তর্বর্তী সরকার। এসব কমিশনকে সহায়তা করতে বিএনপির পক্ষ থেকেও গত মাসের শুরুতে ছয়টি ‘ছায়া’ কমিটি গঠন করা হয়। এসব কমিটি পুরোদমে কাজ করছে। গত ১৫ নভেম্বর ‘পুলিশ সংস্কার প্রস্তাবনা’ বিএনপির দলীয় ফোরামে জমা দেয় স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদের নেতৃত্বাধীন ৬ সদস্যের কমিটি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুনামগঞ্জে পাহাড়ি ঢল, তাহিরপুরের সঙ্গে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

হান্নান মাসউদ বসুন, এটা শাহবাগ নয় : ডেপুটি স্পিকার

মাদকসহ গ্রেপ্তারের ৫ ঘণ্টা পর নিষিদ্ধ ছাত্রলীগ কর্মীর মৃত্যু

বিশ্বকাপের উন্মাদনায় ‘কান্ডারি চল’, একসঙ্গে ফুয়াদ-পান্থ কানাই-মিলা

তরুণদের মাদকমুক্ত রাখতে বিজ্ঞানভিত্তিক ও সমন্বিত প্রতিরোধের আহ্বান সমাজকল্যাণ মন্ত্রীর

মালয়েশিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী

মমতাজের জামিন বহাল

বাংলার জয়যাত্রার নাবিকদের দুঃসময় কাটছেই না

বিশ্বকাপের মাঝে শোকে ডুবল ফুটবলপ্রেমীরা, আর্জেন্টাইন ফুটবলার লাউতারোর মৃত্যু

হোয়াটসঅ্যাপে আসছে আকর্ষণীয় ২ ফিচার, যেসব সুবিধা পাবেন

১০

শব্দদূষণ নিয়ন্ত্রণে ২৯ হাজারের বেশি মামলা, প্রায় ২ কোটি টাকা জরিমানা

১১

বেসরকারি শিক্ষকদের বদলিতে তথ্য এন্ট্রির সময় বাড়ল

১২

চৈতালীকে গ্রেপ্তার ও আইনজীবী সনদ বাতিলের দাবি হেফাজতের

১৩

প্রশ্নপত্রে নেই সেন্ট্রাল ইউনিভার্সিটির নাম, শিক্ষার্থীদের বিক্ষোভ

১৪

সংরক্ষিত এমপিকে স্পিকার / ২ মিনিটে শেষ করুন, বাকি কথা টকশোতে বলবেন

১৫

মার্কিন বিমানঘাঁটিতে ফ্লুর প্রাদুর্ভাব, আক্রান্ত ২০০

১৬

হঠাৎ শ্বাস নিতে কষ্ট হচ্ছে? জেনে নিন কখন এটি বিপদ সংকেত

১৭

মেঘালয়ের ঢল ও ভারী বৃষ্টিতে সিলেটে বন্যার শঙ্কা, তলিয়েছে সাদাপাথর

১৮

প্রেমিককে হত্যার পর লাশ গুমের অভিযোগ, প্রেমিকাসহ আটক ৪

১৯

চীনা যুদ্ধবিমান অনুপ্রবেশ, জবাবে পাঁচ দিনের যুদ্ধ প্রস্তুতি মহড়া তাইওয়ানের 

২০
X