কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৩ নভেম্বর ২০২৪, ০৯:৫২ পিএম
অনলাইন সংস্করণ

আ.লীগের ধ্বংসস্তূপ থেকে ঘুরে দাঁড়াবে বাংলাদেশ : রাশেদ প্রধান

বক্তব্য রাখছেন রাশেদ প্রধান। ছবি : কালবেলা
বক্তব্য রাখছেন রাশেদ প্রধান। ছবি : কালবেলা

জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সহসভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান বলেছেন, ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের বিগত ১৭ বছরের ধ্বংসস্তূপ থেকে ঘুরে দাঁড়াতে শুরু করেছে বাংলাদেশ। আশা করি, একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশ স্বনির্ভর হয়ে উঠবে। দারিদ্র্য বিমোচনে বর্তমান অন্তর্বর্তী এবং আগামীর সরকার বড় সহায়ক ভূমিকা পালন করবে।

শনিবার (২৩ নভেম্বর) দুপুরে রাজধানীর পুরান ঢাকায় নয়া গণতান্ত্রিক পার্টি-এনজিপি আয়োজিত মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৪৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। রাশেদ প্রধান বলেন, আমাদের মনে রাখতে হবে- শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তার উদারতার কারণে শেখ হাসিনাকে বাংলাদেশে রাজনীতি করার সুযোগ দিয়েছিলেন। শেখ হাসিনা দেশে প্রবেশের ১৩ দিনের মাথায় শহীদ জিয়াকে জীবন দিতে হয়েছিল। একইভাবে বিএনপি যদি উদার রাজনীতির নামে আওয়ামী লীগকে বাংলার মাটিতে রাজনীতি করার সুযোগ দেয়, তাহলে এই আওয়ামী লীগই বিএনপিসহ আমাদের নিঃশেষ করার খেলায় নামবে। সুতরাং সব দল-মত এক হয়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা প্রয়োজন।

মওলানা ভাসানীর স্মৃতিচারণ করে তিনি বলেন, আমাদের মওলানা ভাসানীর আদর্শে রাজনীতিতে এগিয়ে যেতে হবে। তাহলে রাজনীতিবিদদের মধ্যে কখনো প্রতিহিংসার রাজনীতি, ক্ষমতার লোভ, দুর্নীতি, এমপি-মন্ত্রী হওয়ার খায়েস জাগবে না। আগামীর বাংলাদেশ গড়তে হলে মওলানা ভাসানী, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, মেজর এমএ জলিল, শফিউল আলম প্রধানদের মতো জেগে উঠতে হবে।

নয়া গণতান্ত্রিক পার্টির চেয়ারম্যান এমএ মান্নানের সভাপতিত্বে এবং মহাসচিব ইমরুল কায়েসের পরিচালনায় এতে আরও বক্তব্য দেন- ১২ দলীয় জোটভুক্ত বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান লায়ন মো. ফারুক রহমান, বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান শামসুদ্দিন পারভেজ, সাবেক কেন্দ্রীয় যুবদল নেতা মো. ইসহাক সরকার, বাংলাদেশ স্বাধীনতা পার্টির চেয়ারম্যান গফুর মিয়া, সাধারণ সম্পাদক ফয়েজ আহমেদ প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘ব্রেকিং ব্যাড’ খ্যাত হলিউড তারকার ইসলাম গ্রহণ

হারপিক ঢেলে ‘আর্জেন্টিনার জার্সি’ বানাল নজরুল বিশ্ববিদ্যালয়ের ব্রাজিল সমর্থকরা

উচ্চশিক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে শিক্ষক প্রশিক্ষণ সিরিজ শুরু করল ইউল্যাব

মাদক সেবনের অভিযোগে সিনিয়র-জুনিয়রের সংঘর্ষ, হাসপাতালে উভয় শিক্ষার্থী

যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার পর কত কমল তেলের দাম?

পাহাড়ি ঢলে ঘরের সঙ্গে ভেসে গেলেন যুবক

যুক্তরাষ্ট্রের কয়েক ডজন প্রতিষ্ঠানের ওপর বাণিজ্যিক বিধিনিষেধ চীনের

বিক্রয় উৎকর্ষতায় সম্মাননা পেলেন এসএ গ্রুপের সেরা পরিবেশক ও বিক্রয়কর্মীরা

আটবার ঘর তুলেছি, পদ্মায় সব নিয়ে গেল

হরমুজ প্রণালি ও লেবানন নিয়ে নতুন দফারফা

১০

নতুন কর্মসূচি ঘোষণা দিল ১১ দলীয় জোট

১১

চাকরি দিচ্ছে হীড বাংলাদেশ, ৫০ বছরেও আবেদন

১২

মানবতাবিরোধী অপরাধের মামলায় ইনুর রায় ৩০ জুন

১৩

দেশে স্বর্ণের দামে বড় লাফ, ভরি কত

১৪

ডেপুটি অ্যাটর্নি জেনারেল বদিউজ্জামান তপাদারের পদত্যাগ

১৫

চলন্ত মোটরসাইকেলে ইটের আঘাতে আহত সেই তরুণের মৃত্যু

১৬

শিবির নেতাকে ছুরিকাঘাতে খুন

১৭

দ্বিতীয় রাউন্ডে যেভাবে আর্জেন্টিনার মুখোমুখি হতে পারে কেপ ভার্দে

১৮

মালয়েশিয়া-বাংলাদেশ দ্বিপাক্ষিক আলোচনা ফলপ্রসূ হয়েছে : প্রধানমন্ত্রী

১৯

বিয়ের দাবিতে ১৮ দিন ধরে অবস্থান তরুণীর, অন্য মেয়েকে ঘরে তুললেন প্রেমিক

২০
X