কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৪ নভেম্বর ২০২৪, ০৬:৪৬ পিএম
অনলাইন সংস্করণ

ক্রীড়াঙ্গনের মাধ্যমে অবৈধ মাদককে ‘না’ বলতে পারব : আমিনুল হক

বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় ক্রীড়াবিষয়ক সম্পাদক আমিনুল হক। ছবি : কালবেলা
বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় ক্রীড়াবিষয়ক সম্পাদক আমিনুল হক। ছবি : কালবেলা

বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমিনুল হক বলেছেন, আমরা এমন একটি ক্রীড়াঙ্গন চাই- যে ক্রীড়াঙ্গনের মাধ্যমে আমরা মাদকমুক্ত একটা বাংলাদেশ গড়ে তুলে অবৈধ মাদককে ‘না’ বলতে পারব। সে লক্ষ্যে আমাদের কাজ করতে হবে।

রোববার (২৪ নভেম্বর) সকালে খুলনা জেলা স্টেডিয়ামে জিয়া ক্রিকেট টুর্নামেন্টের টি-টোয়েন্টি খেলার উদ্বোধনী অনুষ্ঠানে জাতীয় ফুটবল দলের সাবেক এ অধিনায়ক এ কথা বলেন।

দেশের ক্রীড়াঙ্গন নিয়ে দলের প্রত্যাশার কথা জানিয়ে বিএনপি নেতা আমিনুল হক বলেন, সুন্দর-সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ার লক্ষ্য নিয়ে আমরা সেই ক্রীড়াঙ্গন দেখতে চাই যেই ক্রীড়াঙ্গন হবে দলীয় ও রাজনীতিকরণমুক্ত। দেশের প্রতিটি মানুষের জন্য, তৃণমূলের সাধারণ মানুষের জন্য হবে সেই ক্রীড়াঙ্গন।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দেশে সুস্থ ও সুন্দর ধারার রাজনীতির পরিবেশ তৈরি হবে উল্লেখ করে দলের এই নেতা বলেন, আমরা বিশ্বাস করি- তারেক রহমানের নেতৃত্বেই বাংলাদেশের গণতন্ত্রকামী মানুষের যে প্রত্যাশা, যে আকাঙ্ক্ষা তা পূরণ হবে। আমরা এটাও বিশ্বাস করি, ক্রীড়াঙ্গনে এখন থেকে আর কখনো দলীয়করণ ও রাজনীতিকরণ করা হবে না।

নতুন প্রজন্মকে খেলাধুলার প্রতি আকৃষ্ট করার লক্ষ্য নিয়েই সারা দেশে টুর্নামেন্টের আয়োজন করা হচ্ছে জানিয়ে তিনি বলেন, আমরা ক্রিকেট-ফুটবলসহ বিভিন্ন খেলা বিভাগীয় পর্যায় থেকে শুরু করেছি। এরপর আমরা জেলা-উপজেলা এবং ইউনিয়ন লেভেল পর্যন্ত আমাদের এই টুর্নামেন্ট ধারাবাহিকভাবে চালু রাখব।

আমিনুল হক বলেন, ক্ষমতাচ্যুত বিগত স্বৈরাচার আওয়ামী সরকারের আমলে অনেক প্রতিকূলতা, বাধা-বিপত্তি অতিক্রম করে আমরা ‘আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’ শুরু করেছিলাম। তখন তিনটি বিভাগের খেলা আমরা সম্পন্ন করতে পেরেছিলাম। আগামী ১১ ডিসেম্বরের পর থেকে আবার আমরা আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট শুরু করব। পাশাপাশি জিয়া ক্রিকেট টুর্নামেন্ট চলতে থাকবে। এই দুটি টুর্নামেন্ট শেষে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নামে নারী ক্রিকেট কিংবা ফুটবল টুর্নামেন্ট আমরা শুরু করব।

এ সময় আরও বক্তব্য দেন- বিএনপির কেন্দ্রীয় ছাত্রবিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল, তথ্যবিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, জিয়া ক্রিকেট টুর্নামেন্ট কমিটির সদস্য সচিব দেবব্রত পাল, খুলনা টুর্নামেন্ট কমিটির আহ্বায়ক রফিকুল ইসলাম বাবু, জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মিনহাজুল আবেদীন নান্নু, নারী ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সালমা খাতুন প্রমুখ। জিয়া ক্রিকেট টুর্নামেন্ট টি-টোয়েন্টি একদিনের এ ম্যাচে লাল ও সবুজ দল অংশগ্রহণ করে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশ-মালয়েশিয়া সম্পর্কের নতুন অধ্যায়ের প্রত্যাশা প্রধানমন্ত্রীর

৯২ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে বিশ্বকাপেও মিসরের নায়ক সালাহ

ছাত্রলীগ নেতা সাকিব আল হাসান গ্রেপ্তার

কেপ ভার্দের রুপকথা চলছেই, স্পেনের পর উরুগুয়েকেও রুখে দিল

খাল খননে গলার কাঁটা অকেজো দুটি স্লুইচ গেট

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠকে বাণিজ্য ও কর্মসংস্থানে নতুন সম্ভাবনা

ফুটবল ইতিহাসের অন্যতম সেরা গোলকিপিং! ২৩ শটের ঝড় সামলে ইরানের নায়ক যিনি

জ্বালানি সংকটেও স্পেনে কমেছে বিদ্যুৎ বিল, কারণ কী? 

কুমিল্লায় ড্রেনে পড়ে শিশুর মৃত্যু

দুই গ্রামের বাসিন্দাদের সংঘর্ষে নিহত ১

১০

ট্রাম্পের হুমকিতে সুইজারল্যান্ডে আলোচনা স্থগিত, কঠোর বার্তা ইরানের

১১

আনোয়ার ইব্রাহিমের সঙ্গে তারেক রহমানের বৈঠক শুরু

১২

রাস্তা ভেঙে নদীর সঙ্গে একাকার

১৩

কাতারের বৃহৎ এলএনজি উৎপাদন ও রপ্তানি কেন্দ্রে বিস্ফোরণ

১৪

খোলা ম্যানহোলে পড়ে নারীর মৃত্যু

১৫

লেবানন থেকে সেনা প্রত্যাহার করবে না ইসরায়েল : নেতানিয়াহু

১৬

পুত্রাজায়ায় তারেক রহমানকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর উষ্ণ অভ্যর্থনা

১৭

ঢাকাসহ দেশের ৯ জেলায় দুপুরের মধ্যে ঝড়বৃষ্টির আশঙ্কা

১৮

২০ বছরের হাফ ভাড়ার প্রতিদানে শিক্ষার্থীরা কী দিল?

১৯

ছুরিকাঘাতে শিবির নেতাকে হত্যা, যুবদলের মুকুল বহিষ্কার

২০
X