কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৫ নভেম্বর ২০২৪, ০৭:৫০ পিএম
অনলাইন সংস্করণ

বিএনপিই পারে আওয়ামী লাঠিয়ালদের মোকাবিলা করতে : আবদুস সালাম

শেরেবাংলা নগর থানাধীন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের গণসংযোগ। ছবি : কালবেলা
শেরেবাংলা নগর থানাধীন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের গণসংযোগ। ছবি : কালবেলা

ষড়যন্ত্র এখনো চলছে অভিযোগ করে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আবদুস সালাম বলেছেন, ফ্যাসিবাদী আওয়ামী সরকারের পতন হলেও তাদের দোসররা ষড়যন্ত্র করে দেশে অস্থিরতা সৃষ্টি করতে চায়। এই অস্থিরতা মোকাবিলা করার জন্য তারেক রহমানের নেতৃত্বে বিএনপি ছাড়া কি আর কেউ আছে? আওয়ামী লাঠিয়ালদের মোকাবিলা করতে পারে একমাত্র বিএনপিই।

সোমবার (২৫ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর শেরেবাংলা নগর থানাধীন ২৮নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের নিয়ে এক গণসংযোগ ও সংক্ষিপ্ত পথসভায় তিনি এসব কথা বলেন।

আব্দুস সালাম বলেন, নির্বাচন কিন্তু এখনো ঘোষণা হয়নি। তবে নির্বাচন কমিশন গঠিত হয়েছে। এ জন্য আমরা ধন্যবাদ জানাই। আশা করি, অনতিবিলম্বে অন্তর্বর্তী সরকার নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করবে।

তিনি বলেন, রাজপথে, এলাকায় এলাকায় ওই খুনিদের মোকাবিলা করার জন্য বিএনপিকে দরকার। আমরা এখনো মাঠে আছি। গণতন্ত্র যে পর্যন্ত ফিরে না আসবে, ভোটের তারিখ যে পর্যন্ত দেওয়া না হবে, নির্বাচন যে পর্যন্ত শেষ না হবে, সে পর্যন্ত আমাদের রাজপথে থাকতে হবে।

বিএনপির এই জ্যেষ্ঠ নেতা বলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাতের বেলায় ভোটের রেজাল্ট পাল্টে দেওয়া হয়েছে। আমি ২০১৮ সালে জেতার পরও আমাকে জিততে দেয়নি। এজন্য এবার মা-বোন, মুরব্বি, ব্যবসায়ী সবাইকে নিয়ে মহল্লায় মহল্লায় ঐক্য গড়ে তুলতে হবে।

নেতাকর্মীদের নির্দেশনা দিয়ে আব্দুস সালাম বলেন, বিএনপি বরাবরই জনগণের ভোটে বিজয়ী হয়ে ক্ষমতায় এসেছে। আগামী নির্বাচনেও আমাদের জনগণের ভোটে নির্বাচিত হতে হবে। এ জন্য জনগণের মন জয় করতে হবে। আমরা সন্ত্রাস-চাঁদাবাজি কিংবা কোনো খারাপ কাজে বিশ্বাস করি না।

এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় বিএনপি নেতা মিজানুর রহমান স্বপন, মোতাহার হোসেন, সেলিম রেজা, শামীম আহমেদ, যুবদল নেতা আমির হোসেন রাজুসহ থানা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদকবিরোধী অভিযানের সময় হ্যান্ডকাপ পরা মাদক ব্যবসায়ীকে ছিনতাই

ভোটের আগে ও পরে সরকারের কথায় মিল পাচ্ছি না : মজিবুর রহমান মঞ্জু

আড়াইহাজারে ডাকাতের হামলায় এসিল্যান্ডসহ আহত ৬

বাংলাদেশি ব্রাজিল প্রেমীদের সাড়া দিলেন নেইমার

শেষ মুহূর্তের গোলে নকআউট পর্বে জার্মানি

এনসিপির এমপিদের ৬ জনই শিবিরের সঙ্গে যুক্ত ছিল : আব্দুল্লাহ হিল বাকী

অবশেষে ১-১ গোলে সমতায় ফিরল জার্মানি

অফসাইড নয়, যে কারণে বাতিল হলো জার্মানির গোল

স্কটল্যান্ড ম্যাচের আগে ব্রাজিল শিবিরে দুঃসংবাদ

প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার নিলেন ফুলবাড়িয়ার মিতুল

১০

প্রথমার্ধে জার্মানির বিপক্ষে ১-০ গোলে এগিয়ে আইভোরি কোস্ট

১১

বিশ্বকাপে পরের ম্যাচেই যে ৩ রেকর্ড ভাঙতে পারেন মেসি

১২

৬৮ বছর পর যে রেকর্ড দেখল ২০২৬ বিশ্বকাপ

১৩

ছাত্রশক্তিকে শিবিরশক্তিতে রূপান্তরের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু : আব্দুল কাদের

১৪

নজর কাড়ছেন নেইমার সঙ্গী ব্রুনা বিয়ানকার্দি

১৫

মুখ ঢেকে কথা বলার খেসারত, দেখলেন বিশ্বকাপে প্রথমবার লাল কার্ড

১৬

৭২ বছরেও অক্ষত বিশ্বকাপের যে রেকর্ড

১৭

সুইডেনকে উড়িয়ে গ্রুপের শীর্ষে নেদারল্যান্ডস

১৮

হরমুজ বন্ধের ঘোষণায় লেবাননে হামলা বন্ধের নির্দেশ নেতানিয়াহুর

১৯

তিনটি ইউনিয়নেরই নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

২০
X