কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৫ নভেম্বর ২০২৪, ০৯:০৯ পিএম
অনলাইন সংস্করণ

ক্যাম্পাসে ছাত্রদের সংঘর্ষের ঘটনায় ছাত্রশিবিরের উদ্বেগ প্রকাশ 

গ্রাফিক্স : কালবেলা।
গ্রাফিক্স : কালবেলা।

বিগত কয়েক দিন ধরে রাজধানীর বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।

সোমবার (২৫ নভেম্বর) ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি মঞ্জুরুল ইসলাম ও সেক্রেটারি জেনারেল জাহিদুল ইসলাম এক যৌথ বিবৃতিতে এ উদ্বেগ জানান। এ সময় শিক্ষার্থীদের তৃতীয় কোনো পক্ষের ইন্ধন ও উসকানির ফাঁদে পা দিয়ে ষড়যন্ত্রের শিকার না হওয়ার জন্য আহ্বান জানান।

বিবৃতিতে বলা হয়েছে, সম্প্রতি ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজের এক শিক্ষার্থীর মৃত্যুকে কেন্দ্র করে ওই কলেজের শিক্ষার্থীদের সঙ্গে সোহরাওয়ার্দী ও কবি নজরুল কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের সূত্রপাত হয়। এতে যোগ দেয় অন্তত ২০টির অধিক কলেজের শিক্ষার্থী। সর্বশেষ গত রবিবার সোহরাওয়ার্দী কলেজ ও সোমবার ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজে ব্যাপক ভাঙচুর ও লুটপাট করা হয়। এ ঘটনায় অসংখ্য শিক্ষার্থী আহত হয়। এদিকে সোমবার বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় ও ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়। এ অবস্থায় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির এ সব শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সব পক্ষকে সংঘর্ষ পরিহার করে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধান করার আহ্বান জানিয়েছে।

বিবৃতিতে নেতারা বলেন, ‘সম্প্রতি লক্ষ করা যাচ্ছে যে, শিক্ষার্থীদের মধ্যে বিভেদ সৃষ্টি করে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চলছে। ঢাকার বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ এরই অংশ, যা পতিত স্বৈরাচারের হাতকেই শক্তিশালী করছে বলে আমরা মনে করি।’

বিচার বিভাগীয় তদন্ত দাবি করে নেতারা বলেন, ‘শান্তিপূর্ণ শিক্ষাঙ্গনকে কারা পরিকল্পিতভাবে অস্থিতিশীল করে তুলছে, কাদের ইন্ধন ও ক্ষমতার আকাঙ্ক্ষার নির্মম বলি হচ্ছে শিক্ষার পরিবেশ, তা দ্রুত খুঁজে বের করতে হবে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আরও দায়িত্বশীল ভূমিকা আমরা প্রত্যাশা করছি। ঢাকা ও ঢাকার বাইরে সম্প্রতি ঘটে যাওয়া প্রতিটি ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রকৃত ঘটনার বিচার দাবি করছি। সে সাথে দেশে শান্তিশৃঙ্খলা ও শিক্ষার সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনতে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি।’

নেতারা আরও বলেন, ‘বাংলাদেশের স্বাধীনতা, গণতন্ত্র পুনরুদ্ধার এবং জাতীয় স্বার্থে শিক্ষার্থীদের অবদান ইতিহাসে চিরস্মরণীয়। ২৪-এর জুলাই গণঅভ্যুত্থানসহ দেশের প্রতিটি সংকটময় মুহূর্তে শিক্ষার্থীরা অগ্রণী ভূমিকা পালন করেছে। ফলে দেশ গঠনে শিক্ষার্থীদের প্রতি গণআকাঙ্ক্ষা তৈরি হয়েছে। কিন্তু সাম্প্রতিককালে তৃতীয় কোনো পক্ষ শিক্ষার্থীদের ঐক্য ও সম্প্রীতি বিনষ্ট করার গভীর ষড়যন্ত্রের মাধ্যমে বিশেষ উদ্দেশ্য হাসিল করতে চায়। আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি।’

তারা ‍শিক্ষার্থীদের সব ধরনের দ্বন্দ্ব ও সংঘাত পরিহার করে আলোচনার মাধ্যমে মতানৈক্যের সমাধান করে জুলাই বিপ্লবের চেতনায় নতুন বাংলাদেশ গঠনে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান জানান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাঁচা-মরার লড়াইয়ে স্কটল্যান্ডের বিপক্ষে মাঠে নামবেন নেইমার

তিস্তার পানি বিপৎসীমার ওপরে, বাড়ছে আতঙ্ক

বিশ্বকাপ থেকে বাদ পড়েছে যেসব দল

সকাল থেকে ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

পানামার বিদায়, টিকে রইল ক্রোয়েশিয়া

সড়কে প্রাণ গেল ২ কিশোরের

বিমানবন্দরে প্লেনের ভেতরে তিন ঘণ্টা আটকা ব্রাজিল দল

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

আজকের নামাজের সময়সূচি

চাঁদপুরে ৭ কেজি গাঁজাসহ আটক ৩

১০

আজ স্বর্ণ-রুপা যে দামে বিক্রি হচ্ছে

১১

রেকর্ডের দিনে মেসিকে নিয়ে প্রশ্ন এড়িয়ে গেলেন রোনালদো

১২

ইংল্যান্ডকে রুখে দিল ঘানা

১৩

বগুড়ার সেই ৩ ইউনিয়নের নাম পরিবর্তন নিয়ে গণশুনানি, জনদাবি ও বিক্ষোভ

১৪

মায়ের মৃত্যুতে দেশে ফিরছেন ফরাসি কোচ

১৫

‘মেসি সর্বকালের সেরা’, এই মন্তব্যটি ভুয়া : রোনালদো

১৬

তবে কি আজ নেইমারের দিন?

১৭

রাশিয়ান হাউসে ‘মহান দেশপ্রেমিক যুদ্ধ’র শোক ও স্মরণ দিবস পালিত 

১৮

বিশ্বকাপে ইরানকে সুখবর দিল যুক্তরাষ্ট্র

১৯

মসজিদে ঝুলছে ইমামের মরদেহ, রুমে পড়ে আছে চিরকুট

২০
X