ঢাবি প্রতিনিধি
প্রকাশ : ২৭ নভেম্বর ২০২৪, ০৪:১৭ পিএম
অনলাইন সংস্করণ

ডা. মিলনের শাহাদাতবার্ষিকীতে ছাত্রদলের শ্রদ্ধা নিবেদন

ডা. মিলনের শাহাদাতবার্ষিকীতে ছাত্রদলের শ্রদ্ধা নিবেদন। ছবি : কালবেলা
ডা. মিলনের শাহাদাতবার্ষিকীতে ছাত্রদলের শ্রদ্ধা নিবেদন। ছবি : কালবেলা

১৯৯০ সালের ২৭ নভেম্বর তৎকালীন স্বৈরশাসক এরশাদের গুপ্তবাহিনীর গুলিতে নিহত ডা. শামসুল আলম খান মিলনের ৩৪তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে তার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ ও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা।

বুধবার (২৭ নভেম্বর) সকাল সাড়ে ৭টায় ঢাকা মেডিকেলের বহির্বিভাগস্থ ডা. মিলনের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ ও ফাতিহা পাঠের পর ঢাবির টিএসসি সংলগ্ন স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে সংগঠনটি।

এসময় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস বলেন, শহীদ ডা. মিলন স্বৈরাচারের বুলেটের সামনে বুক পেতে দিয়ে আমাদের শিক্ষা দিয়ে গেছেন, কীভাবে দেশের গণতন্ত্র ও মানবাধিকার রক্ষার্থে অকাতরে আত্মোৎসর্গ করে যেতে হয়। তার সেই মহান আত্মত্যাগের বার্ষিকীতে আজকের এই দিনে আমরা শ্রদ্ধাভরে তাকে স্মরণ করছি।

তিনি আরও বলেন, শহীদ ডা. মিলনের মহান আত্মত্যাগের উদাহরণ থেকে পাওয়া শিক্ষা ও মূল্যবোধকে কাজে লাগিয়ে সামনের দিনে আমাদের সাংগঠনিক অভিভাবক তারেক রহমানের সুচিন্তিত, সুসংহত ও সুপরিকল্পিত নেতৃত্বে একটি সাম্য ও মানবিক নতুন বাংলাদেশ গড়ে তুলতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের প্রতিটি নেতাকর্মী নিরলসভাবে কাজ করে যাবে বলে আমি দৃঢ় বিশ্বাস রাখি।

কর্মসূচিতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস, সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক নাছির উদ্দিন শাওন ও সাংগঠনিক সম্পাদক মো. নূর আলম ভূঁইয়া ইমনসহ বিশ্ববিদ্যালয় ও হল পর্যায়ের শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিরোধীদলীয় নেতার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ

নতুন পে-স্কেল কার্যকর করলে বাতিল হবে যে বিশেষ সুবিধা

সরকারি খরচে বিশেষ বিমানে কানাডায় গেল কাতারি সমর্থকরা

জ্ঞানভিত্তিক সমাজ বিনির্মাণে কাজ করছেন ডা. জুবাইদা : মঈন খান

জামায়াত এমপিকে ওভেন দিতে চান পার্থ, বিরোধীদলীয় নেতা বললেন—‘ওনার কাছে চাইছে নাকি’

এসএসএফের ফায়ারিং রেঞ্জে নিশানা পরীক্ষা করলেন প্রধানমন্ত্রী

মৃত্যুর মুখ থেকে ফিরে বিশ্বকাপে, পর্তুগালকে রুখে দিয়ে গড়লেন ইতিহাস

মাকে বাঁচাতে গিয়ে প্রাণ হারালেন কিশোর

অবশেষে দলের সঙ্গে নেইমারের অনুশীলন

হাম ও উপসর্গে আরও পাঁচ শিশুর মৃত্যু

১০

পানির ট্যাংক বসাতে গিয়ে প্রাণ গেল ইলেকট্রিশিয়ানের

১১

‘রাজধানীর কোন রুটে কোন কোম্পানির বাস চলবে, তা নিয়ে কাজ চলছে’

১২

গৃহকর্মী ‘নির্যাতন করা’ পুলিশ দম্পতি কারাগারে 

১৩

বিএনপির দুই গ্রুপের পাল্টাপাল্টি কর্মসূচি, ১৪৪ ধারা জারি

১৪

হাইকোর্টের যে রায়ে ধাক্কা খেলেন মমতা ব্যানার্জী

১৫

৩৫ বছরেই চলে গেলেন ডাভেইগ চেজ

১৬

চট্টগ্রাম বন্দরে রেকর্ড কন্টেইনার হ্যান্ডলিং

১৭

অক্সফোর্ড ইউনিয়নে টমি রবিনসনের বক্তৃতা ঘিরে বিক্ষোভ  

১৮

‘নিরাপত্তার ঘেরাটোপ যেন সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়’

১৯

ভারতে বিজেপি নেতাকে জীবন্ত পুড়িয়ে হত্যা

২০
X