কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৯ নভেম্বর ২০২৪, ১০:১৩ পিএম
অনলাইন সংস্করণ

আ.লীগের বিচারের জন্য আমরাও জীবন দিতে প্রস্তুত : শহীদ সিফাতের বাবা

মিরপুরে জাতীয় নাগরিক কমিটির বিক্ষোভ। ছবি : সংগৃহীত
মিরপুরে জাতীয় নাগরিক কমিটির বিক্ষোভ। ছবি : সংগৃহীত

চট্টগ্রামের আদালতে ইসকন সন্ত্রাসীদের দ্বারা আইনজীবী সাইফুল ইসলাম হত্যা এবং জুলাই গণহত্যার দায়ে আওয়ামী লীগের বিচারের দাবিতে মিরপুরে বিক্ষোভ মিছিল করেছে জাতীয় নাগরিক কমিটি।

বিক্ষোভ মিছিলে শহীদ মো. সিফাতের বাবা কামাল হাওলাদার বলেন, ‘এই সরকার আমাদের সন্তানদের আত্মত্যাগের বিনিময়ে গঠিত হয়েছে কিন্তু আজ শহীদ পরিবারের সদস্যরা অবহেলিত। আমাদের সন্তানদের যারা খুন করেছে তারা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। আমরা তাদের বিচার চাই। খুনি আওয়ামী লীগের সন্ত্রাসীদের বিচারের জন্য প্রয়োজনে আমরাও আমাদের সন্তানদের মতো আবারও জীবন দেব।’

শুক্রবার (২৯ নভেম্বর) দুপুর আড়াইটায় মিরপুরের পল্লবীর সিটি ক্লাবের মাঠ থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে মিরপুর ১০ নম্বরের স্বাধীনতাচত্বরে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

জাতীয় নাগরিক কমিটির বৃহত্তর মিরপুরের পল্লবী, কাফরুল, মিরপুর ও রূপনগর থানার প্রতিনিধিরা এই বিক্ষোভের আয়োজন করেন। জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় নির্বাহী সদস্য আরিফুল ইসলাম আদীব এতে উপস্থিত ছিলেন।

সমাবেশে শহীদ শাহরিয়ার হাসানের বাবা আবুল হাসান, শহীদ সিফাতের বাবা কামাল হাওলাদার, শহীদ কামরুন নাহারের ভাই, শহীদ সাইদুল ইসলামের মা, শহীদ আহসান হাবীবের বাবা বক্তব্য দেন।

এছাড়া জুলাই গণঅভ্যুত্থানে আহত আবুল হোসেন সোহেল ও জাতীয় নাগরিক কমিটির বিভিন্ন থানা প্রতিনিধিরা বক্তব্য দেন।

সমাবেশে শহীদ পরিবারের সদস্যরা অতিদ্রুত জুলাই-আগস্টে আওয়ামী লীগের দলীয় সন্ত্রাসী এবং প্রশাসনের যারা সরাসরি হত্যার সঙ্গে জড়িত ছিল তাদের গ্রেপ্তার করে বিচারের দাবি জানান।

কেন্দ্রীয় নির্বাহী সদস্য আরিফুল ইসলাম আদীব বলেন, আজকে মিরপুরের এই বিক্ষোভ মিছিল সুস্পষ্ট কয়েকটি দাবি নিয়ে। চট্টগ্রামে ইসকন সন্ত্রাসী দ্বারা আইনজীবী সাইফুল ইসলাম হত্যায় জড়িতদের বিচার করতে হবে। জুলাই-আগস্টে গণহত্যার দায়ে আওয়ামী লীগের সন্ত্রাসীদের বিচারের আওতায় আনতে হবে। অভ্যুত্থানের শহীদ পরিবার ও আহতদের পুনর্বাসন করতে হবে।

সমাবেশে পল্লবী থানার প্রতিনিধি ইমরান নাঈমের সঞ্চালনায় আরও বক্তব্য দেন নাজমুস সায়েক, আবু ইউনুস মাসুদসহ অন্য নেতারা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্কটল্যান্ড ম্যাচের আগে ব্রাজিল শিবিরে দুঃসংবাদ

প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার নিলেন ফুলবাড়িয়ার মিতুল

প্রথমার্ধে জার্মানির বিপক্ষে ১-০ গোলে এগিয়ে আইভোরি কোস্ট

বিশ্বকাপে পরের ম্যাচেই যে ৩ রেকর্ড ভাঙতে পারেন মেসি

৬৮ বছর পর যে রেকর্ড দেখল ২০২৬ বিশ্বকাপ

ছাত্রশক্তিকে শিবিরশক্তিতে রূপান্তরের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু : আব্দুল কাদের

নজর কাড়ছেন নেইমার সঙ্গী ব্রুনা বিয়ানকার্দি

মুখ ঢেকে কথা বলার খেসারত, দেখলেন বিশ্বকাপে প্রথমবার লাল কার্ড

৭২ বছরেও অক্ষত বিশ্বকাপের যে রেকর্ড

সুইডেনকে উড়িয়ে গ্রুপের শীর্ষে নেদারল্যান্ডস

১০

হরমুজ বন্ধের ঘোষণায় লেবাননে হামলা বন্ধের নির্দেশ নেতানিয়াহুর

১১

তিনটি ইউনিয়নেরই নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

১২

ব্যবসায়ী বাশারের গ্রেপ্তার নিয়ে মুখ খুললেন ববি 

১৩

বিশ্বকাপে পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের নতুন ইতিহাস

১৪

সকাল ৯টার মধ্যে ঝড়সহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

১৫

খেলাধুলার পাশাপাশি লেখাপড়াতেও এগিয়ে যেতে হবে : প্রধানমন্ত্রী

১৬

শ্রীরামচন্দ্রের অবমাননার প্রতিবাদে বিভিন্ন জেলায় মানববন্ধন 

১৭

রোববার মালয়েশিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

১৮

‘বনলতা এক্সপ্রেস’র পর ফের জুটি বাঁধছেন রাজ–সাবিলা?

১৯

ককরোচ জনতা পার্টির বিক্ষোভ / অনুমতি দেয়নি প্রশাসন, শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে অনড় সিজেপি  

২০
X