কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ৩০ নভেম্বর ২০২৪, ০৭:১২ পিএম
অনলাইন সংস্করণ

খেলাফত আন্দোলনের আমির আতাউল্লাহ ও মহাসচিব হাবিবুল্লাহ মিয়াজী পুনর্নির্বাচিত

আমির আতাউল্লাহ ও মহাসচিব হাবিবুল্লাহ মিয়াজী। ছবি : কালবেলা
আমির আতাউল্লাহ ও মহাসচিব হাবিবুল্লাহ মিয়াজী। ছবি : কালবেলা

বাংলাদেশের প্রাচীন রাজনৈতিক দল বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমির হিসেবে মাওলানা আতাউল্লাহ হাফেজ্জী এবং মহাসচিব হিসেবে মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী পুনর্নির্বাচিত হয়েছেন।

শুক্রবার (২৯ নভেম্বর) বিকাল সাড়ে ৩টায় রাজধানীর কামরাঙ্গীরচরের জামিয়া নুরিয়া মাদ্রাসায় খেলাফত আন্দোলনের নায়েবে আমির মাওলানা হাবিবুল্লাহ মিয়াজীর সভাপতিত্বে কেন্দ্রীয় মজলিসে শূরার অধিবেশনে সদস্যদের মতামতের ভিত্তিতে এ পুনর্নির্বাচন সম্পন্ন হয়।

এ সময় শূরা অধিবেশনে আরও উপস্থিত ছিলেন- হজরত হাফেজ্জী হুজুরের অন্যতম খলিফা মাওলানা ইসমাইল বরিশালী, খেলাফত আন্দোলনের নায়েবে আমির শায়খুল হাদিস মাওলানা শেখ আজীমউদ্দীন, মাওলানা মুজিবুর রহমান হামিদী, মাওলানা সাইদুর রহমান, যুগ্ম মহাসচিব হাজি জালালুদ্দীন বকুল, মাওলানা সানাউল্লাহ হাফেজ্জী, রোকনুজ্জামান রোকন, মাওলানা ইউসুফ সাদেক হক্কানী, অ্যাডভোকেট মো. লিটন চৌধুরী, আলহাজ আতিকুর রহমান নান্নু মুন্সী, মুফতি সুলতান মহিউদ্দীন, মাওলানা সাইফুল ইসলাম সুনামগঞ্জী, মাওলানা সাজেদুর রহমান ফয়েজী, মাওলানা ইলিয়াছ মাদারীপুরী, মাওলানা মাহবুবুর রহমান, ইঞ্জিনিয়ার মোফাচ্ছির হোসাইন, ডা. নিয়ামত আলী ফকির, মাওলানা বেলাল হোসাইন নোয়াখালী, মাওলানা আনোয়ারউল্লাহ ভুইয়া ফেনী, মুফতি আ. আজিজ চট্টগ্রাম, মাওলানা শেখ সাদী নারায়ণগঞ্জ, হাকিম মাওলানা সিরাজুল ইসলাম হবিগঞ্জ, হাফেজ মাওলানা মীজানুর রহমান ফরিদপুর, মাওলানা হাফিজুর রহমান সরদার গাইবান্ধা, মাওলানা তাজিরুল ইসলাম রংপুর, মাওলানা আ. আজিজ খোমেনী কুমিল্লা, অ্যাডভোকেট জয়নাল আবেদীন ফরিদপুর, মাওলানা রশিদুল হক বিএসসি চট্টগ্রাম, মাওলানা আহমদ আলী ময়মনসিংহ, মুফতি মোশাররফ হোসেন নরসিংদী, মাওলানা মাহমুদুল হাসান শরীয়তপুর, মুক্তিযুদ্ধা ক্বারি মাসউদুল হক কিশোরগঞ্জ, মাওলানা গাজী ইউসুফ ফেনী, জয়নাল আবেদীন ফেনী, মাওলানা আহমদ হোসেন কুয়েত শাখা, মো. শাহিন আলম ভোলা, মাওলানা আরিফ বিল্লাহ ময়মনসিংহ, মাওলানা আব্দুল কুদ্দুস নড়াইল, মাওলানা শরীফ হুসাইন পীরজী হুজুর, মুফতি শফিকুল ইসলাম চাঁদপুর, রশিদুল হক বিএসসি চট্টগ্রাম, মাওলানা ইসমাইল লক্ষ্মীপুর, মৌলভী আব্দুর রকিব নেত্রকোনা, মাওলানা এমদাদ উল্লাহ কক্সবাজার, মাওলানা হেলাল উদ্দিন খাগড়াছড়ি, মাওলানা মুফতি জুবায়ের বিন নুরুল্লাহ বরিশাল, মাওলানা আইনুল হক রাজশাহী, মাওলানা আশরাফুল আলম রংপুর, মাস্টার জাহাঙ্গীর আলম নীলফামারী, মাওলানা আখতারুজ্জামান আশরাফী বি-বাড়িয়া, যুবনেতা মুফতি আল আমিন, ছাত্রনেতা হাফেজ জাকির বিল্লাহ, ছাত্রনেতা জাকির হোসাইন, মাওলানা খাইরুল ইসলাম নরসিংদী, মাওলানা হাকিম মামুনুর রশিদ ফেনী প্রমুখ।

শূরা অধিবেশনে পুনর্নির্বাচিত আমিরে শরীয়ত ও মহাসচিবের হাতে খেলাফত আন্দোলনের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি গঠনের দায়িত্ব ন্যাস্ত করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চলন্ত মোটরসাইকেলে ইটের আঘাতে আহত সেই তরুণের মৃত্যু

শিবির নেতাকে ছুরিকাঘাতে খুন

দ্বিতীয় রাউন্ডে যেভাবে আর্জেন্টিনার মুখোমুখি হতে পারে কেপ ভার্দে

মালয়েশিয়া-বাংলাদেশ দ্বিপাক্ষিক আলোচনা ফলপ্রসূ হয়েছে : প্রধানমন্ত্রী

বিয়ের দাবিতে ১৮ দিন ধরে অবস্থান তরুণীর, অন্য মেয়েকে ঘরে তুললেন প্রেমিক

যে শহর কাঁদিয়েছিল ম্যারাডোনাকে, সেখানেই মেসির প্রতিশোধের মিশন

বাংলাদেশের জন্য দ্রুত মালয়েশিয়ার শ্রমবাজার খুলে দেওয়ার আহ্বান

ডিজেলের দাম কমাচ্ছে মালয়েশিয়া

৬০ দিনের মধ্যে চূড়ান্ত চুক্তির রোডম্যাপে একমত যুক্তরাষ্ট্র ও ইরান

বাংলাদেশ-মালয়েশিয়া সম্পর্কের নতুন অধ্যায়ের প্রত্যাশা প্রধানমন্ত্রীর

১০

৯২ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে বিশ্বকাপে চমক দেখাল মিসর

১১

ছাত্রলীগ নেতা সাকিব আল হাসান গ্রেপ্তার

১২

কেপ ভার্দের রুপকথা চলছেই, স্পেনের পর উরুগুয়েকেও রুখে দিল

১৩

খাল খননে গলার কাঁটা অকেজো দুটি স্লুইচগেট

১৪

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠকে বাণিজ্য ও কর্মসংস্থানে নতুন সম্ভাবনা

১৫

ফুটবল ইতিহাসের অন্যতম সেরা গোলকিপিং! ২৩ শটের ঝড় সামলে ইরানের নায়ক যিনি

১৬

জ্বালানি সংকটেও স্পেনে কমেছে বিদ্যুৎ বিল, কারণ কী? 

১৭

কুমিল্লায় ড্রেনে পড়ে শিশুর মৃত্যু

১৮

দুই গ্রামের বাসিন্দাদের সংঘর্ষে নিহত ১

১৯

ট্রাম্পের হুমকিতে সুইজারল্যান্ডে আলোচনা স্থগিত, কঠোর বার্তা ইরানের

২০
X