চাঁদপুর প্রতিনিধি
প্রকাশ : ০৬ জুলাই ২০২৫, ১০:৩৯ পিএম
অনলাইন সংস্করণ

সংস্কার কমিশনের আগে সংস্কার জরুরি : খেলাফত আন্দোলনের আমির

চাঁদপুরে সংবর্ধনা ও চক্ষু চিকিৎসা শিবির অনুষ্ঠানে বক্তব্য দেন আল্লামা হাবিবুল্লাহ মিয়াজী। ছবি : কালবেলা
চাঁদপুরে সংবর্ধনা ও চক্ষু চিকিৎসা শিবির অনুষ্ঠানে বক্তব্য দেন আল্লামা হাবিবুল্লাহ মিয়াজী। ছবি : কালবেলা

আমরা মনে করি, আগে সংস্কার কমিশনের সংস্কার জরুরি বলে মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত আন্দোলনের কেন্দ্রীয় কমিটির আমির শায়খুল হাদীস আল্লামা হাবিবুল্লাহ মিয়াজী।

রোববার (৬ জুলাই) সকালে চাঁদপুরের বাগাদী নানুপুর চৌরাস্তার মোড়ে অবস্থিত চাঁদপুরজমিন কমিউনিটি সেন্টারে সংবর্ধনা ও চক্ষু চিকিৎসা শিবির অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

এসময় তিনি বলেন, অনেকগুলো সংস্কার কমিশন গঠন করা হয়েছে। তার মধ্যে একটি নারী অধিকার সংস্কার। সংস্কারের নামে যে প্রস্তাবনা এসেছে, তা জাতি জানতে পেরেছে। ওলামা কেরামরা এর প্রতিবাদ করছে। এটা যদি বাস্তবায়ন হয় তাহলে এ দেশের মুসলমান বলতে কিছু থাকবে না। সংস্কার কাদের নিয়ে হবে? আমরা মনে করি সংস্কার কমিশনের আগে সংস্কার জরুরি। সংস্কারের পর ধাপে ধাপে সংস্কার করতে গেলে দেশের অবস্থা খারাপ হবে। সংস্কারও দরকার, নির্বাচনও দরকার। আমরা মনে করি ঐক্যবদ্ধভাবে সব রাজনৈতিকদল একত্রে বসলে আমরা কী ধরনের নির্বাচন আশা করি তা জানলে হয়তো একটি সুষ্ঠু নির্বাচন আশা করা যায়। ধাপে ধাপে বসে প্রস্তাব নিলে সঠিক সংস্কার হবে না।

নির্বাচন সম্পর্কে হাবিবুল্লাহ মিয়াজী বলেন, এ দেশের ১৮ কোটি মানুষ নির্বাচন চায়। বিগত কয়েকটি নির্বাচন প্রশ্নবিদ্ধ ছিল। এ দেশের জনগণ তাদের মেনে নিতে পারেনি। বিগত সরকারের আমলের ভয়ংকর চিত্রের কথা সবার জানা রয়েছে। আগামী দিনে যারা ক্ষমতায় আসার চিন্তা করছে তাদের কর্মকাণ্ড হয়ত আরোও ভয়ংকর হবে। সাধারণ মানুষ এখন বিষয়গুলো চিন্তা করছে ও সিদ্ধান্ত নিচ্ছে আগামী জাতীয় নির্বাচনে তারা ইসলামীদলগুলোর বিজয় দেখতে চায়। সেই মোতাবেক ইসলামীদলগুলো চেষ্টা করছে ঐক্যবদ্ধভাবে নির্বাচন করতে।

পিআর পদ্ধতি সম্পর্কে তিনি বলেন, সম্প্রতি পিআর পদ্ধতিতে নির্বাচন নিয়ে অনেক কথা উঠছে, আমি মনে করি এটিকে সমর্থন করার মতো। কারণ বাংলাদেশের মানুষ সব ভোটারের ভোটের ফল এখানে নিশ্চিত হবে। নির্বাচন হলে দেখা যায় ৩০০ আসনে চার হাজার প্রার্থী থাকে কিন্তু নির্বাচিত হয় ৩০০ জন। অপরদিকে বাকি প্রার্থীকে যারা ভোট দিয়েছে সেটি কোনো কাজে লাগে না, এটি হতে পারে না। তাই পিআর পদ্ধতি সব ভোটারের ভোট কাজে লাগবে। যেহেতু আমাদের দলে নীতি নির্ধারণী অনেক নেতা আছে, তাই তারা বসে আমরা এ বিষয়ে সিদ্ধান্ত নেব ব্যক্তিগতভাবে আমার মত হচ্ছে পদ্ধতিটি থাকলে ভালো হয়।

এ সময় বাংলাদেশ খেলাফত আন্দোলন কেন্দ্রীয় কমিটির মহাসচিব শায়খুল হাদীস মাওলানা ইউসুফ সাদেক হক্কানী, কেন্দ্রীয় যুগ্ম মহাসচিবও বাংলাদেশ খেলাফত আন্দোলন চাঁদপুর জেলা শাখার আমির অধ্যক্ষ মোহাম্মদ রোকনুজ্জামান রোকন, বাংলাদেশ খেলাফত আন্দোলন চাঁদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা সফিকুল ইসলাম, জামিয়া ইয়াহ ইয়া উলুমুল মাদ্রাসার সিনিয়র শিক্ষক মাও. তৈয়বুর রহমান, বাংলাদেশ খেলাফত আন্দোলন চাঁদপুর জেলা শাখার নায়েব আমির মনিরুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

উন্মুক্ত হরমুজ প্রণালি, পার হচ্ছে এলএনজি জাহাজ 

ফরিদপুরে যুবলীগ নেতাসহ আটক ২

সৌদি আরব-উরুগুয়ে ম্যাচে গোলাপি জার্সিতে রেফারি, কারণ জানাল ফিফা

নতুন বাস্তবতা তৈরি হতে পারে মধ্যপ্রাচ্যে : ইরানের প্রেসিডেন্ট

বল যখন ভেতরে ঢুকতে চায় না, তখন কোনোভাবেই ঢুকবে না : স্পেন কোচ

৫-১ গোলে বিধ্বস্ত হয়ে কোচ বরখাস্ত করল তিউনিসিয়া

আর্মি আইবিএতে উৎসবমুখর পরিবেশে ‘ক্লাব ডে-২০২৬’ অনুষ্ঠিত

দুধ দিয়ে গোসল করে প্রেম ছাড়ার শপথ দুই প্রবাসীর

‘এটি আমাদের দল নয়’— ইরানের বিশ্বকাপ ম্যাচ ঘিরে বিক্ষোভে উত্তাল লস অ্যাঞ্জেলেস

দুর্দান্ত গোলে ইরানের বিপক্ষে এগিয়ে গেল নিউজিল্যান্ড

১০

অর্থের অভাবে মাকে মাঠে এনে খেলা দেখাতে পারিনি : কেপ ভার্দের নায়ক ভোজিনিয়া

১১

অতিমানবীয় ৯ সেভ, নিশ্চিত হারের হাত থেকে উরুগুয়েকে বাঁচালেন আরাউহো

১২

সব ধর্ষণই সমান অপরাধ, প্রতিটির বিচার নিশ্চিত করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৩

সৌদি আরবের বিপক্ষে সমতা ফেরাল উরুগুয়ে

১৪

আত্মঘাতী গোলে বেলজিয়ামের বিপক্ষে জয় হাতছাড়া মিসরের

১৫

আত্মঘাতী গোলে সমতায় ফিরল বেলজিয়াম

১৬

৬০ বছরে এই প্রথম! বিশ্বকাপে বিরল ঘটনার জন্ম দিলেন স্পেনের তারকা ফরোয়ার্ড

১৭

কে এই ভোজিনহা? স্পেনের বিপক্ষে কেপ ভার্দের বিশ্বকাপ নায়ক

১৮

বিশ্বকাপ উন্মাদনায় নারায়ণগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা

১৯

দূরপাল্লার নিখুঁত শটে বেলজিয়ামের বিপক্ষে মিসরের লিড

২০
X