কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ৩০ নভেম্বর ২০২৪, ০৭:২১ পিএম
অনলাইন সংস্করণ

অন্য রকম দিন কাটাল গুমপরিবারের সন্তানরা

গুমপরিবারের শিশুদের হাতে উপহার সামগ্রীও তুলে দেন ব্যারিস্টার আবু সায়েম। ছবি : সংগৃহীত
গুমপরিবারের শিশুদের হাতে উপহার সামগ্রীও তুলে দেন ব্যারিস্টার আবু সায়েম। ছবি : সংগৃহীত

রাজধানী ঢাকায় গুমের শিকার কয়েকটি পরিবারের সঙ্গে সময় কাটিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের মানবাধিকার বিষয়ক উপদেষ্টা ও ‘দেশমাতা ফাউন্ডেশনের’ প্রধান সমন্বয়ক ব্যারিস্টার আবু সায়েম।

এ সময় সঙ্গে ছিলেন ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন।

শনিবার (৩০ নভেম্বর) রাজধানীর শেরেবাংলা নগরে জিয়া উদ্যানে সংশ্লিষ্ট গুমপরিবারের সদস্যদের সঙ্গে কুশলাদি বিনিময় করেন ব্যারিস্টার আবু সায়েম।

এ সময় তিনি স্বজনহারা শিশুদের সঙ্গে কথা বলেন, গল্প করেন এবং পড়ালেখাসহ সার্বিক বিষয়ে খোঁজখবর নেন। ব্যারিস্টার সায়েম তাদের কাছে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহমর্মিতার বার্তাও পৌঁছে দেন।

পরে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তমের সমাধিতে ফাতেহা পাঠ শেষে গুম পরিবারের সদস্যদের সঙ্গে রাজধানীর একটি রেস্টুরেন্টে মধ্যাহ্নভোজে অংশ নেন ব্যারিস্টার আবু সায়েম। এছাড়া স্বজন হারানো এসব ছোট্ট শিশুর হাতে উপহার সামগ্রীও তুলে দেন তিনি।

ক্ষমতাচ্যুত আওয়ামী সরকারের আমলে প্রায় ৬০০ মানুষ গুমের শিকার হয়েছিল। এর মধ্যে ৩০টি পরিবারের সন্তানদের পড়াশোনার জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে নিয়মিত ‘মাসিক শিক্ষা ভাতা’ প্রদান করে থাকে ‘দেশমাতা ফাউন্ডেশন’।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোলশূন্য প্রথমার্ধ, সুযোগ নষ্ট করল ফ্রান্স-সেনেগাল

এমবাপ্পের সামনে জোড়া ইতিহাস গড়ার হাতছানি

ইরাকের জার্সি গায়ে বিশ্বকাপে পাকিস্তানের গল্প লিখবেন যিনি

কালবেলায় সংবাদ প্রকাশের পর যুবদল নেতা বহিষ্কার

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নিষিদ্ধ ছাত্রলীগের মশাল মিছিল

অপরাজিত এশিয়া জয়হীন লাতিন আমেরিকা, কী করবে আর্জেন্টিনা?

রাত ১টায় মুখোমুখি হচ্ছে ফ্রান্স-সেনেগাল, ফিরছে ২৪ বছর আগের স্মৃতি

তারেক রহমানের অনুষ্ঠানস্থলের পাশে ‘জয় বাংলা’ স্লোগান, যুবক আটক

মাদককাণ্ড / সাভার থানার ওসি ও এসআইয়ের পর অপারেশন পরিদর্শক হেলাল ‘ক্লোজ’

আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার যে একাদশ চূড়ান্ত

১০

বাবা মুক্তিযুদ্ধে শহীদ দাবি করা এমপি মুনতাকিমের জন্ম ১৯৮১ সালে

১১

হোটেলে ‘পানের পিক’ ফেলায় কর্মচারীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা

১২

প্রতি মাসে প্রকাশ হবে শাহজালাল মাজারের দানের হিসাব : ডিসি সারওয়ার

১৩

শ্রীরামচন্দ্রের অবমাননার প্রতিবাদে বিক্ষোভের ডাক

১৪

ট্রাকচাপায় প্রাণ গেল পুলিশ কর্মকর্তার

১৫

আলজেরিয়ার বিপক্ষে মাঠে নামলেই নতুন রেকর্ড গড়বেন মেসি

১৬

পদ্মা রেলসেতুর নিচের মাটি কেটে ইটভাটায় বিক্রি, কার ছত্রচ্ছায়ায় চলল এই কাণ্ড

১৭

দেশীয় প্রযুক্তিতে তৈরি ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালাল ভারত

১৮

হিজরি নববর্ষ উপলক্ষে দেশবাসীকে জামায়াত আমিরের শুভেচ্ছা

১৯

নোয়াখালী জেনারেল হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, তত্ত্বাবধায়ক ক্লোজড

২০
X