কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ৩০ নভেম্বর ২০২৪, ১০:৫৯ পিএম
অনলাইন সংস্করণ

ঢাকায় শ্রীপুর উপজেলা জাতীয়তাবাদী ফোরামের মতবিনিময় সভা

জাতীয়তাবাদী ফোরামের মতবিনিময় সভা। ছবি : কালবেলা
জাতীয়তাবাদী ফোরামের মতবিনিময় সভা। ছবি : কালবেলা

ঢাকাস্থ মাগুরা জেলার শ্রীপুর উপজেলা জাতীয়তাবাদী ফোরামের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল ঘোষিত সংবিধান ও রাষ্ট্র ব্যবস্থার গণতান্ত্রিক সংস্কার এবং অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে রাষ্ট্র মেরামতে ৩১ দফা নিয়ে আলোচনা করা হয়।

শনিবার (৩০ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর মিরপুরের একটি কমিউনিটি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়।

এ সময় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্ব ৩১ দফা বাস্তবায়নে নিজেরা কীভাবে দলের সঙ্গে থাকতে পারবেন, ইতিবাচক ভূমিকা রাখতে পারবেন সে বিষয়েও বক্তারা নিজেদের মত তুলে ধরেন।

এর আগে সভার শুরুতে জুলাই আন্দোলনে দলের শহীদ নেতাকর্মীসহ সব শহীদের আত্মার মাগফিরাত কামনা করা হয় এবং শ্রীপুর উপজেলা থেকে আন্দোলনে হতাহতদের পরিবারের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত গৃহীত হয়।

একইসঙ্গে বিগত ১৫ বছরে আওয়ামী দুঃশাসনের সময়ে নির্যাতিত নেতাকর্মীদের যথাযথ তালিকা তৈরি এবং ভবিষ্যতে তাদের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়। এসব কাজ বাস্তবায়নে ‘ঢাকাস্থ শ্রীপুর উপজেলা জাতীয়তাবাদী ফোরামের’ একটি কমিটি গঠনেরও সিদ্ধান্ত হয়।

মতবিনিময় সভায় বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক আলমগীর হোসেন সোহান, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক যুগ্ম সম্পাদক মো. মিজানুর রহমান সোহাগ, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সদস্য মো. জাহিদ হোসেন, অ্যাডভোকেট আব্দুর রশিদ, ঢাকা কলেজ ছাত্রদলের সাবেক সহসভাপতি খায়রুল ইসলাম, শ্রীপুর উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মোশাররফ হোসেন মুসা, তেজগাঁও কলেজ ছাত্রদলের সহ-সভাপতি পারভেজ মোশাররফ, মাগুরা জেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি জামাল শেখ, জিয়াউর রহমান ফাউন্ডেশনের সদস‍্য ইঞ্জিনিয়ার সোহাগ, ঢাকা মহানগর উত্তর যুবদল নেতা জিহাদুল ইসলামসহ ঢাকার শ্রীপুর উপজেলা জাতীয়তাবাদী দলের বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

২১ জুন / আজকের নামাজের সময়সূচি

জামায়াত নেতা গ্রেপ্তার

কানাডায় মসজিদের ইমামের ওপর হামলা

২০০ বছরে প্রকৃতির সঙ্গে মানুষের সংযোগ কমেছে ৬০ শতাংশ: গবেষণা

‘ইতিহাস সাক্ষী আওয়ামী লীগ ইসলাম ও দেশের চিরশত্রু’

লেবাননে ইসরায়েলি সেনা নিহত, হামলায় আহত আরও ১৩

রাজধানীতে আজ কোথায় কী

শেষ ১০ মিনিটে যা হলো, বিশ্বাস করাই কঠিন!

বিশ্ব বাবা দিবস আজ

২১ জুন : ইতিহাসে এই দিনে আলোচিত কী ঘটেছিল

১০

তীব্র তাপে ফ্রান্সে বছরে সাড়ে ৫ হাজার মানুষের মৃত্যু

১১

কুরাসাও গোলরক্ষকের সামনে নিরুপায় ইকুয়েডর

১২

হরমুজ প্রণালি দিয়ে বিপুল পরিমাণ তেল পরিবহন হচ্ছে : সেন্টকম

১৩

দুপুরের মধ্যে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

১৪

পাকিস্তানের প্রধানমন্ত্রী ও সেনাপ্রধান যাচ্ছেন সুইজারল্যান্ডে

১৫

বিশ্বকাপের ম্যাচসহ টিভিতে আজ যত খেলা

১৬

মালদ্বীপে বাংলাদেশি শিক্ষাবিদ আহমেদ মুত্তাকী পেলেন বিশেষ সম্মাননা

১৭

বিকেলে মালয়েশিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী

১৮

তিস্তার পানি বিপৎসীমা ছুঁইছুঁই, দুশ্চিন্তায় কৃষক

১৯

রোববার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

২০
X