কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১১ আগস্ট ২০২৩, ০৬:০৪ পিএম
আপডেট : ১১ আগস্ট ২০২৩, ০৬:০৭ পিএম
অনলাইন সংস্করণ

দেশবাসী কষ্টে থাকলেও সরকারের কিছু আসে-যায় না : কর্নেল অলি

রাজধানীতে এলডিপি আয়োজিত গণমিছিল। ছবি : কালবেলা
রাজধানীতে এলডিপি আয়োজিত গণমিছিল। ছবি : কালবেলা

বর্তমান সরকার জনগণের ভোটে নির্বাচিত নয়, তাই তারা জনগণের কাছে দায়বদ্ধ নয়। দেশবাসী অশান্তি ও কষ্টে থাকলেও তাদের কিছু আসে-যায় না বলে মন্তব্য করেছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রেসিডেন্ট ড. কর্নেল (অব.) অলি আহমদ (বীর বিক্রম)।

আজ শুক্রবার (১১ আগস্ট) বিকেলে রাজধানীর পূর্বপান্থপথস্থ দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এলডিপি আয়োজিত গণমিছিলপূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন অলি।

তিনি বলেন, আওয়ামী লীগ অতীতে রাজনীতি ধ্বংস করেছিল, বর্তমানে মনুষ্যত্ব ও দেশ ধ্বংস করে দিয়েছে। তাই বলছি, যত শিগগিরই সম্ভব ক্ষমতা থেকে পদত্যাগ করুন। সংসদ বিলুপ্ত ঘোষণা করে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের ব্যবস্থা গ্রহণ করুন।

কর্নেল (অব.) অলি বলেন, ছয় ব্যাংক থেকে ৫০ হাজার কোটি টাকা লোপাট করেছে সরকারের আস্থাভাজনরা। অথচ তাদের ব্যাপারে কোনো শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করছে না। লোপাট করা অর্থের বড় অংশ পাচার করা হয়েছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া, মালয়েশিয়া ও সিঙ্গাপুরসহ বিভিন্ন দেশে।

তিনি বলেন, নিত্যপণ্যের বাজারে আগুন। সংসার চালানোই দায় পড়েছে মানুষের। এই সরকারের আমলে প্রতিটি পণ্যের দাম কয়েকগুণ বেড়েছে।

অলি আহমদ আরও বলেন, ডিজিটাল নিরাপত্তা আইন পরিবর্তন করে যে সাইবার নিরাপত্তা আইন করেছে তাতেও বিতর্কিত ৪৩ ধারা রয়েছে। এই আইন জনগণের কল্যাণে নিয়ামক নয়। তাই এই আইন বাতিল করুন।

এলডিপির প্রেসিডেন্ট বলেন, বন্যার কারণে চট্টগ্রাম, কক্সবাজার, রাঙ্গামাটি, বান্দরবান ও খাগড়াছড়িতে মানবিক বিপর্যয় নেমে এসেছে। অথচ সরকার নীরব দর্শকের ভূমিকায় অবতীর্ণ হয়েছে। বর্তমানে যে টাকা ও খাদ্যশস্য দেওয়া হচ্ছে, তা প্রয়োজনের তুলনায় খুবই অপ্রতুল। সাগর-রুনিসহ বিভিন্ন হত্যাকাণ্ডের বিচার হচ্ছে না। পুরো রাষ্ট্রকে ব্যবহার করে তারা ক্ষমতায় আছে। দেশের ভোটব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে। এ সরকারের অধীনে কখনই সুষ্ঠু নির্বাচন সম্ভব না। তাই এই সরকারকে অবিলম্বে পদত্যাগ করতে হবে এবং সুষ্ঠু নির্বাচন দিতে হবে।

এইচএসসি পরীক্ষার্থীদের নির্মমভাবে প্রহার কোনোভাবেই সমর্থনযোগ্য নয় বলেও মন্তব্য করেন সাবেক যোগাযোগমন্ত্রী অলি আহমদ।

পরে গণমিছিল শুরু হয়ে মালিবাগ মোড়ে গিয়ে শেষ হয়। মিছিলে অংশ নেন এলডিপির প্রেসিডিয়াম সদস্য প্রেসিডিয়াম সদস্য সাবেক এমপি নূরুল আলম তালুকদার, ড. নেয়ামূল বশির, ড. আওরঙ্গজেব বেলাল, অ্যাডভোকেট এস এম মোরশেদ, অধ্যক্ষ সাকলায়েন, ভাইস-প্রেসিডেন্ট মাহে আলম চৌধুরী, উপদেষ্টা অধ্যক্ষ মাহবুবুর রহমান, অধ্যাপিকা কারিমা খাতুন, যুগ্ম মহাসচিব বিল্লাল হোসেন মিয়াজি, আইন সম্পাদক অ্যাডভোকেট আবুল হাশেম, প্রচার সম্পাদক অ্যাডভোকেট নিলু, প্রকাশনা সম্পাদক মেহেদী হাসান মাহবুব, সহসাংগঠনিক সম্পাদক আলী আজগর বাবু, সহদপ্তর ওমর ফারুক সুমন প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্রীরামচন্দ্রের প্রতিকৃতি অবমাননার প্রতিবাদে চট্টগ্রামে বিক্ষোভ সমাবেশ

লিবিয়া উপকূলে ভেসে এলো ১৫ অভিবাসীর মরদেহ

ফরিদপুরে জিয়াউর রহমানের খনন করা খালে বাঁধ, বিপাকে কয়েক হাজার কৃষক

বাবা দিবসের বিশেষ নাটক ‘বাবার ডায়েরি’

ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে কী কী করা যাবে, জানাল ঢাকাস্থ দূতাবাস

বিয়ের ৬ মাস পার না হতেই লাশ হয়ে ফিরলেন কাজল রেখা

ডিজিটাল রূপান্তরের নতুন বাস্তবতা নিয়ে ‘১২তম ডিজিটাল সামিট’ অনুষ্ঠিত

গৃহকর্মীকে হত্যা, স্ত্রীসহ পাউবোর অতিরিক্ত প্রধান প্রকৌশলী সবিবুর রিমান্ডে

বিশ্বকাপের মাঝে অবসর ভেঙে ফিরলেন রোনালদিনহো

‘এই লড়াইয়ে যদি আপনাদের পতন হয়, আমাদের কিছু করার থাকবে না’

১০

জুলাই-আগস্টের বিচারে ধীরগতি, আলামত নষ্ট হতে পারে : শিশির মনির

১১

আবারও হরমুজ প্রণালি বন্ধ করল ইরান 

১২

বিশ্বকাপের মঞ্চে ছেলের জোড়া গোল দেখে কাঁদলেন মা

১৩

বন্যা নিয়ন্ত্রণ বাঁধের পাশে মাটি লুট, সমাধানে ‘বৃষ্টির অপেক্ষায়’ ইউএনও!

১৪

হিমালয়ে ওঠেও বাবার মতো উঁচু কিছু দেখেননি বাবর আলী

১৫

সোমবার কঠিন সময়ে পড়তে যাচ্ছে স্পেন

১৬

আমরা কোনো আধিপত্যবাদের কাছে মাথা নত করব না: গোলাম পরওয়ার

১৭

মোহাম্মাদপুরে সিসি ক্যামেরা লাগানোর ৪৮ ঘণ্টার মধ্যে চুরি হয়ে গেছে : ববি হাজ্জাজ

১৮

সালিশে মেজাজ হারালেন এমপি হানজালা, ভিডিও ভাইরাল

১৯

শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে গেছে আওয়ামী লীগ : গয়েশ্বর

২০
X