কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১১ আগস্ট ২০২৩, ০৮:৫৮ পিএম
আপডেট : ১১ আগস্ট ২০২৩, ০৯:০৬ পিএম
অনলাইন সংস্করণ

দেশের উন্নয়নে বিএনপির গাত্রদাহ হয় : আমু

শান্তি সমাবেশে কথা বলছেন আমির হোসেন আমু। ছবি : কালবেলা
শান্তি সমাবেশে কথা বলছেন আমির হোসেন আমু। ছবি : কালবেলা

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য, ১৪ দলীয় জোটের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু বলেছেন, শেখ হাসিনার নেতৃত্বে গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখতে হবে। দেশের উন্নয়নে বিএনপির গাত্রদাহ হয়। তারা শেখ হাসিনার অগ্রযাত্রাকে ব্যাহত করতে চায়। আওয়ামী লীগকে ঐক্যবদ্ধ থাকতে হবে। অসাংবিধানিক ধারায় যারা ক্ষমতায় আসার স্বপ্ন দেখছে তাদের ১৪-দলীয় জোট ঐক্যবদ্ধভাবে প্রতিহত করবে।

শুক্রবার (১১ আগস্ট) উত্তরার আজমপুরে ১৪ দল আয়োজিত শান্তি সমাবেশে তিনি এসব কথা বলেন। ১৪-দলীয় জোটের উদ্যেগে ঢাকা শহরে ধারাবাহিক সমাবেশের অংশ হিসেবে এই শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়।

আমু বলেন, ১৫ আগস্টের হত্যাকাণ্ডের মধ্যে দিয়েই এদেশে হত্যার রাজনীতির শুরু হয়েছে। হত্যাকারীদের পুরস্কৃত করেছে জিয়া। রাজনীতির সুযোগ দিয়েছে।

বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান বলেন, বিএনপি নির্বাচন প্রস্তুতি না নিয়ে ২০১৩-১৪ সালের মতো নৈরাজ্য ও আগুনসন্ত্রাসের পথে হাঁটছে। সংবিধান অমান্য করে নির্বাচন করতে শেখ হাসিনাকে পদত্যাগ করার দাবি করছে বিএনপি। নির্বাচন কমিশন বাতিলের দাবি জানাচ্ছে। দেশি-বিদেশি ষড়যন্ত্র করছে। নির্বাচনকে সামনে রেখে মার্কিন যুক্তরাষ্ট্র ভিসানীতি দিয়েছে। ইউরোপীয় ইউনিয়ন চিঠি দিচ্ছে। তারা বলছে, বাংলাদেশে নাকি মানবাধিকার নেই। অথচ বাইডেনকে কেউ হত্যার হুমকি দিলে তাকে গুলি করে হত্যা করছেন তখন মানবাধিকার লঙ্ঘন হয় না। বাংলাদেশে জঙ্গি দমন করলেও নাকি মানবাধিকার লঙ্ঘন হয়।

বাংলাদেশের সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া বলেন, বিএনপি-জামায়াত আবারও অনির্বাচিত সরকার এনে দেশের উন্নয়ন অগ্রগতিকে থামিয়ে দিতে চায়।

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কামরুল ইসলাম বলেন, বিএনপিকে বলতে চাই আগুন নিয়ে খেলবেন না। বিশৃঙখলা করলে জনগণকে নিয়ে দাত ভাঙা জবাব দেওয়া হবে। নির্বাচন যথা সময়ে হবে, সেই কে এলো কে এলো না সেটা দেখার বিষয় না। নির্বাচন হবেই।

ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমানের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের সাধারণ সম্পাদক শিরীন আখতার, আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ সম্পাদক মৃনাল কান্তি দাস, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম মান্নান কচি, স্থানীয় সংসদ সদস্য হাবিব হাসান প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুপ্রিম কোর্ট রিপোর্টার্স ফোরামের সভাপতি দিদার, সম্পাদক ডালিম

সীমান্তঘেঁষা নদীতে চীনের মেগা বাঁধ, পাল্টা পদক্ষেপ ভারতের 

পরিসংখ্যান বলছে ফাইনাল নিশ্চিত ব্রাজিলের

সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

পুশইনের শিকার ২০ জনকে ফেরত নিল বিএসএফ

শিশু নন্দিনী হত্যা / সরকারি গাড়ি ভাঙচুর মামলা : আসামি দেড় হাজার, পুরুষশূন্য পুরো গ্রাম

সীমান্তে বিএসএফের পুশইনের চেষ্টা, শূন্যরেখায় ৭ দিন ধরে আটকে ৫ যুবক

গৃহকর্মীর মৃত্যু, আলোচনায় পাউবোর অতিরিক্ত প্রধান প্রকৌশলী সবিবুর রহমান

স্বীকৃতি পাওয়ার আগেই বিচ্ছেদ! ধানুশ-ম্রুণালের প্রেমে নতুন মোড়

পাঁচ বছর চাকরিতেই পেনশন, বাড়ল সর্বোচ্চ হার

১০

বিএনপি একদলীয় শাসনে বিশ্বাসী নয় : মির্জা ফখরুল

১১

নারীকে ‘আপনি কি সেই মাল’ বলা ওসি এনামুল প্রত্যাহার

১২

বিশেষ সুড়ঙ্গ থেকে চিত্রনায়িকা ববির স্বামী আবুল বাশার গ্রেপ্তার

১৩

ইরান যুদ্ধ ও অন্যান্য খাতে বিপুল ডলার চায় পেন্টাগন

১৪

ব্র্যাক ইউনিভার্সিটিতে গ্লোবাল ইয়ুথ লিডারশিপ কনফারেন্স অনুষ্ঠিত

১৫

ইরান-যুক্তরাষ্ট্র পরমাণু আলোচনা ঘিরে তেহরানে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী

১৬

ডিআর কঙ্গোতে ইবোলায় আক্রান্ত ৭৫ স্বাস্থ্যকর্মী

১৭

তিন বছর পর ওটিটিতে ফিরছেন বিদ্যা সিনহা মিম

১৮

আলোচিত তাইয়েবা হত্যা মামলার প্রধান আসামির জামিন

১৯

ক্রীড়াঙ্গনের কিংবদন্তি আবদুস সাদেক আর নেই

২০
X