কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৩ ডিসেম্বর ২০২৪, ১১:০৫ পিএম
অনলাইন সংস্করণ

পাকিস্তানের সঙ্গে সম্পর্ক দৃঢ় হচ্ছে : ডা. এম জেড জাহিদ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এম জেড জাহিদ হোসেন। ছবি : কালবেলা
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এম জেড জাহিদ হোসেন। ছবি : কালবেলা

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এম জেড জাহিদ হোসেন বলেছেন, পাকিস্তানের সঙ্গে বিএনপির যে সম্পর্ক তা নতুন করে দৃঢ় হচ্ছে।

মঙ্গলবার (৩ ডিসেম্বর) রাতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেন পাকিস্তানের হাইকমিশনার সৈয়দ আহমেদ মারুফ।

জাহিদ হোসেন বলেন, সাক্ষাতে পাকিস্তানের হাইকমিশনার বিএনপি চেয়ারপারসনের চিকিৎসার খোঁজখবর নিয়েছেন। এসময় বিএনপির সঙ্গে পাকিস্তানের সম্পর্ক নিয়েও আলোচনা করা হয়েছে।

তিনি বলেন, এটি সম্পূর্ণ সৌজন্য সাক্ষাৎ ছিল। বর্তমানে পাকিস্তানের সঙ্গে বিএনপির যে সম্পর্ক তা নতুন করে দৃঢ় হচ্ছে। ভবিষ্যতে বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে করণীয় সম্পর্কে আলোচনা হয়েছে।

এর আগে মঙ্গলবার (৩ ডিসেম্বর) রাত সাড়ে ৮টায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে তার গুলশানের বাসায় যান ঢাকায় নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার সৈয়দ আহমেদ মারুফ।

বিষয়টি নিশ্চিত করে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, গুলশানে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে তার গুলশানের বাসায় একটি কূটনৈতিক কর্মসূচি রয়েছে।

এসময় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে আরও উপস্থিত ছিলেন- বিএনপি স্থায়ী কমিটি সদস্য অধ্যাপক ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন, বিএনপি সাংগঠনিক সম্পাদক ও শামা ওবায়েদ প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পানামার বিদায়, টিকে রইল ক্রোয়েশিয়া

সড়কে প্রাণ গেল ২ কিশোরের

বিমানবন্দরে প্লেনের ভেতরে তিন ঘণ্টা আটকা ব্রাজিল দল

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

আজকের নামাজের সময়সূচি

চাঁদপুরে ৭ কেজি গাঁজাসহ আটক ৩

আজ স্বর্ণ-রুপা যে দামে বিক্রি হচ্ছে

রেকর্ডের দিনে মেসিকে নিয়ে প্রশ্ন এড়িয়ে গেলেন রোনালদো

ইংল্যান্ডকে রুখে দিল ঘানা

বগুড়ার সেই ৩ ইউনিয়নের নাম পরিবর্তন নিয়ে গণশুনানি, জনদাবি ও বিক্ষোভ

১০

মায়ের মৃত্যুতে দেশে ফিরছেন ফরাসি কোচ

১১

‘মেসি সর্বকালের সেরা’, এই মন্তব্যটি ভুয়া : রোনালদো

১২

তবে কি আজ নেইমারের দিন?

১৩

রাশিয়ান হাউসে ‘মহান দেশপ্রেমিক যুদ্ধ’র শোক ও স্মরণ দিবস পালিত 

১৪

বিশ্বকাপে ইরানকে সুখবর দিল যুক্তরাষ্ট্র

১৫

মসজিদে ঝুলছে ইমামের মরদেহ, রুমে পড়ে আছে চিরকুট

১৬

কেন ফ্রি-কিক নেননি রোনালদো?

১৭

রোনালদোর প্রত্যাবর্তনের ম্যাচে উজবেকিস্তানকে গুঁড়িয়ে দিল পর্তুগাল

১৮

মেসিকে ছাড়িয়ে নতুন রেকর্ড রোনালদোর

১৯

এখনো ফুরিয়ে যাইনি… বিশ্বরেকর্ড গড়েই নিন্দুকদের জবাব রোনালদোর

২০
X