কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৪ এপ্রিল ২০২৫, ০৯:৫০ পিএম
আপডেট : ২৪ এপ্রিল ২০২৫, ১১:০২ পিএম
অনলাইন সংস্করণ

করাচি উপকূলে ক্ষেপণাস্ত্র পরীক্ষার তোড়জোড় পাকিস্তানের

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

কাশ্মীর হামলা পরেই পাকিস্তানের বিরুদ্ধে একাধিক কড়া পদক্ষেপ গ্রহণের কথা জানিয়েছে ভারত। এর মধ্যেই করাচি উপকূলে ক্ষেপণাস্ত্র পরীক্ষার তোড়জোড় শুরু করেছে পাকিস্তান।

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) সংবাদ সংস্থা এএনআইয়ের বরাতে এমন তথ্য জানিয়েছে আনন্দবাজার।

এই আবহে পাকিস্তানের সামরিক এই তৎপরতার দিকে কড়া নজর রাখছে ভারত। পাকিস্তানের করাচি উপকূলের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে বৃহস্পতি ও শুক্রবার ক্ষেপণাস্ত্র পরীক্ষার পরিকল্পনা গ্রহণ করেছে।

এএনআইয়ের প্রতিবেদন অনুসারে, পাকিস্তানের করাচি উপকূলের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে বৃহস্পতি ও শুক্রবার ক্ষেপণাস্ত্র পরীক্ষার পরিকল্পনাটি করা হয়েছে।

এদিকে উপত্যকায় সন্ত্রাসবাদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করছে ভারতীয় সেনাবাহিনী। আর ক্ষেপণাস্ত্র বিধ্বংসী ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানোর কথা জানিয়েছে ভারতীয় নৌবাহিনী।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের প্রতিবেদনে জানা যায়, বৃহস্পতিবার আরব সাগরে ‘আইএনএস সুরাট’ যুদ্ধজাহাজ থেকে একটি গাইডেড মিসাইল ডেস্ট্রয়ারের সফল পরীক্ষা চালানো হয়েছে। এই মিসাইলটি ক্ষেপণাস্ত্র বিধ্বংসী বলে জানিয়েছে ভারতীয় নৌবাহিনী।

গত বুধবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে আড়াই ঘণ্টার বৈঠকের পর পররাষ্ট্র সচিব বিক্রম মিস্রী পাকিস্তানের বিরুদ্ধে পাঁচটি পদক্ষেপের কথা ঘোষণা করেন।

তিনি জানান, যত দিন না পাকিস্তান আন্তঃসীমান্ত সন্ত্রাসের প্রতি তার সমর্থন প্রত্যাহার করছে, তত দিন সিন্ধু পানিবণ্টন চুক্তি স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে নয়াদিল্লি।

পাশাপাশি আটারী-ওয়াঘা সীমান্তে চলাচল বন্ধ করা, উপযুক্ত নথিপত্র নিয়ে যারা এই সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশ করেছেন, তাদের ১ মে-র মধ্যে পাকিস্তানে ফিরে যাওয়ার সময় দেওয়া হয়েছে।

ভারত জানায়, ‘সার্ক ভিসা অব্যাহতি প্রকল্প’-এর (এসভিইএস) অধীনে কোনো পাকিস্তানি নাগরিককে আর ভারতে প্রবেশ করতে দেওয়া হবে না। অতীতে এই ভিসায় প্রবেশের জন্য পাকিস্তানিদের যত অনুমতি দেওয়া হয়েছে, তা বাতিল করা হচ্ছে।

ওই ভিসা প্রকল্পের অধীনে যে সব পাকিস্তানি এখন ভারতে আছেন, ৪৮ ঘণ্টার মধ্যে তাদের দেশ ছাড়তে হবে বলেও জানান মিস্রী। এর পাশাপাশি পাকিস্তানের সামরিক উপদেষ্টাদের ‘অবাঞ্ছিত’ (পার্সোনা নন গ্রাটা) ঘোষণা করার পাশাপাশি সে দেশের ভারতীয় দূতাবাসের সদস্যসংখ্যা ৫৫ থেকে কমিয়ে ৩০ করা হচ্ছে বলে জানান তিনি।

এমন পরিস্থিতিতেই পাকিস্তানের ক্ষেপণাস্ত্র পরীক্ষার সিদ্ধান্তকে তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘সিলেটে অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে বন্যার আশঙ্কা, প্রস্তুত সিসিক’ 

প্রক্সি দিয়ে পরীক্ষায় পাস, চাকরিতে যোগ দিতে গিয়ে ধরা

হরমুজ প্রণালি পুরোপুরি উন্মুক্ত, পরিস্থিতি এখন ভালো রয়েছে: ট্রাম্প

বিএম কলেজে ছাত্রদলের দুই গ্রুপের হামলা, উত্তপ্ত ক্যাম্পাস

হালান্ডের জোড়া গোলে নকআউটে নরওয়ে

২৩ জুন / ইতিহাসে এই দিনে আলোচিত কী ঘটেছিল

ক্লোসাকে ছুঁয়ে মেসির পিছু ছুটছেন এমবাপ্পে

মঙ্গলবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ 

সেনেগালকে গোলবন্যায় ভাসাচ্ছে নরওয়ে

ইরাককে নিয়ে ছেলেখেলা করে পরের রাউন্ডে ফ্রান্স

১০

দীর্ঘ বিরতির পর ফের শুরু ফ্রান্স-ইরাক ম্যাচ

১১

সেনেগালের মুখোমুখি নরওয়ে, বিশ্বমঞ্চে লড়াইয়ে নামলেন হালান্ড-মানে

১২

দেশে আজ ভ্যাটসহ স্বর্ণ কিনতে পকেট থেকে খসবে যত টাকা

১৩

নতুন পে-স্কেল, নিম্ন গ্রেডের কর্মীদের জন্য বড় সুসংবাদ

১৪

বজ্রঝড়ে থমকে গেল ফ্রান্স-ইরাক ম্যাচ, বিরতিতে এগিয়ে এমবাপ্পেরা

১৫

বিশ্বমঞ্চে নতুন কীর্তি / মাত্র ২৭ বছরেই ব্রাজিল কিংবদন্তিকে স্পর্শ করলেন এমবাপ্পে

১৬

বিশ্বকাপ জিতেছে ২ বার, তবু তাদের জার্সিতে কেন চারটি স্টার? রহস্যটা কী?

১৭

এমবাপ্পের গোলে ইরাকের বিপক্ষে প্রথমার্ধেই এগিয়ে ফ্রান্স

১৮

জুনে চারবার ভূমিকম্প, রাত নামলেই কাঁপছে দেশ!

১৯

অস্ট্রিয়া ম্যাচে যে ৮ রেকর্ড গড়ল মেসি ও আর্জেন্টিনা

২০
X