কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৩ এপ্রিল ২০২৫, ১০:৫১ পিএম
আপডেট : ২৪ এপ্রিল ২০২৫, ০২:৪৭ পিএম
অনলাইন সংস্করণ

পাকিস্তানিদের বিশেষ ভিসা সুবিধা বাতিল, ভারত ছাড়ার নির্দেশ

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ভারত-নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরের পেহেলগামে সশস্ত্র হামলার জেরে পাকিস্তানিদের জন্য ‘সার্ক ভিসা ছাড়’ পোগ্রাম বাতিল করেছে ভারত। এ ছাড়া দেশটি বেশ কয়েকটি সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তানের বিষয়ে।

বুধবার (২৩ এপ্রিল) ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন দেশটির মন্ত্রিসভার নিরাপত্তা বিষয়ক কমিটির জরুরি বৈঠকে এসব সিদ্ধান্ত নেওয়া হয়।

এর মধ্যে অন্যতম ‘ভিসা ছাড় পোগ্রাম’ বাতিল। এ ছাড়া পাকিস্তানের সঙ্গে পুরোনো সিন্ধু নদের পানি চুক্তিও বাতিল করেছে নয়াদিল্লি; পাকিস্তানের সঙ্গে আটারি সীমান্ত বন্ধ করে দেওয়া, পাকিস্তানে ভারতের হাইকমিশন থেকে সব কর্মী প্রত্যাহার এবং পাকিস্তানি নাগরিকদের অবশ্যই ৪৮ ঘণ্টার মধ্যে ভারত ছাড়তে হবে।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব বিক্রম মিস্রি ভিসা পোগ্রাম বাতিলের ঘোষণা দিয়ে বলেছেন, সার্ক ভিসা ছাড় পোগ্রামের আওতায় পাকিস্তানি নাগরিকরা ভারতে প্রবেশ করতে পারবে না। যাদের আগে এ ভিসা দেওয়া হয়েছে, ‘সেগুলো বাতিল হিসেবে বিবেচিত হবে’ এবং যেসব পাকিস্তানি এ ভিসা নিয়ে ভারতে অবস্থান করছেন, তাদের ৪৮ ঘণ্টার মধ্যে দেশত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে।

এর আগে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরাকে এক বিশেষজ্ঞ জানয়েছিলেন, জম্মু-কাশ্মীরের হামলার ঘটনায় পাকিস্তানের ওপর প্রতিশোধ নিতে পারে নয়াদিল্লি। দেশটির অভিযোগ, জম্মু-কাশ্মীরে বিদ্রোহীদের সহায়তা করে পাকিস্তান। যদিও এ অভিযোগ সব সময় অস্বীকার করে ইসলামাবাদ।

পাকিস্তানের ওপর প্রতিশোধ নিতে পারে, এমনটা জানিয়ে নয়াদিল্লিভিত্তিক পর্যবেক্ষক সংস্থা সেন্টার ফর ল্যান্ড ওয়ারফেয়ার স্টাডিসের (সিএলএডব্লিউএস) পরিচালক বলেছিলেন, ‘এটি যুদ্ধের একটি কাজ। আমরা বিষয়টিকে এখন এভাবেই দেখছি। পাকিস্তানের সেনাপ্রধানের বক্তব্যের কয়েক দিন পরই পেহেলগামে হামলার ঘটনা ঘটল।’

তার এমন কথার কয়েক ঘণ্টার মধ্যে ভারত পাকিস্তানের সঙ্গে সিন্ধু নদের পানি চুক্ত বাতিল, পাকিস্তানিদের জন্য বিশেষ ভিসা সুবিধা বাতিলের মতো সিদ্ধান্তগুলো নিয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: কাশ্মীর হামলা
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বকাপের নকআউটে যুক্তরাষ্ট্র

ইরান যুদ্ধে না জড়ানোয় চীনকে ধন্যবাদ দিলেন ট্রাম্প

নারায়ণগঞ্জে সিএনজি-প্রাইভেটকার সংঘর্ষে প্রাণ গেল শিশুর, আহত ৫

ইসরায়েলের সঙ্গে বাণিজ্য বন্ধের উদ্যোগ নরওয়ের

বিপৎসীমার ২০ সেন্টিমিটার নিচে বইছে তিস্তার পানি

ফিফার পেজে বাংলায় ব্রাজিল বন্দনা

রাজশাহীতে ককটেল বিস্ফোরণে পুলিশ সদস্য আহত

শনিবার দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

আমার ‘আইডল’ নেইমার হলেও সর্বকালের সেরা মেসি: লামিন ইয়ামাল

হাইতির বিপক্ষে যে কৌশলী একাদশ নিয়ে মাঠে নামতে পারে ব্রাজিল

১০

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব জেলায়

১১

হাইতি ছাড়াও যে ম্যাচের সমীকরণ ব্রাজিলের মাথা ব্যাথার কারণ

১২

কাগজে ১২৭ শ্রমিক, মাঠে ৫০-এর নিচে : খাল খননে ‘অনিয়ম’

১৩

পরীক্ষার্থীদের জন্য তুরস্কে বিশ্বকাপের ম্যাচ দেখানো বন্ধ

১৪

যুক্তরাষ্ট্রে শত শত গোয়েন্দা কর্মীকে বহিষ্কারের পরিকল্পনা 

১৫

পুরোনো ভিডিও দিয়ে নোয়াখালীতে গুজব ছড়াচ্ছে আ.লীগ : পুলিশ

১৬

ব্রাজিলের বিপক্ষে হাইতি দৌড়াবে, স্বপ্ন দেখবে : কোচ মিনিয়ের বার্তা

১৭

৪৮ দলের বিশ্বকাপে সেরা ৩২: তৃতীয় হওয়া ৮ দল উঠবে যে নিয়মে

১৮

৬ মাসের মধ্যে চালু হচ্ছে ৫টি বিশেষায়িত শিশু হাসপাতাল

১৯

রাজশাহীতে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, সড়ক অবরোধ

২০
X