কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৩ ডিসেম্বর ২০২৪, ১২:৫২ পিএম
অনলাইন সংস্করণ
এবি পার্টির কাউন্সিল

চেয়ারম্যান পদে ২ জনের প্রার্থিতা প্রত্যাহার, প্রতিদ্বন্দ্বিতায় ৩ জন

বাঁ থেকে এএফএম সোলায়মান চৌধুরী, দিদারুল আলম ও মজিবুর রহমান মঞ্জু। ছবি : সংগৃহীত
বাঁ থেকে এএফএম সোলায়মান চৌধুরী, দিদারুল আলম ও মজিবুর রহমান মঞ্জু। ছবি : সংগৃহীত

আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) কাউন্সিলে চেয়ারম্যান পদ থেকে ৫ প্রার্থীর মধ্যে ২ জন প্রার্থিতা প্রত্যাহার করেছেন।

শুক্রবার (১৩ ডিসেম্বর) এবি পার্টির প্রচার সম্পাদক আনোয়ার সাদাত টুটুল স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) কেন্দ্রীয় কাউন্সিলের দিন যতই ঘনিয়ে আসছে, দলের অভ্যন্তরীণ নির্বাচন ততই জমে উঠছে। ঘোষিত তফসিল অনুযায়ী বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) ছিল চেয়ারম্যান পদে প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন। এদিন চেয়ারম্যান পদের প্রার্থিতা থেকে ২ জন সরে দাঁড়িয়েছেন। তারা হচ্ছেন দলের বর্তমান আহ্বায়ক প্রফেসর ডা. মেজর (অব.) আব্দুল ওহাব মিনার ও যুগ্ম সদস্যসচিব ব্যারিস্টার যোবায়ের আহমেদ ভূঁইয়া।’

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ‘আগামী ২৮ ডিসেম্বর দলের কেন্দ্রীয় কাউন্সিল এবং সেদিনই দলের নতুন চেয়ারম্যান, সেক্রেটারি ও ২১ নির্বাহী কাউন্সিল সদস্য পদে নির্বাচিতদের নাম ঘোষণা করার কথা রয়েছে। নির্বাচন পরিচালনার জন্য গঠিত কমিশনের প্রধান অধ্যাপক একেএম ওয়ারেসুল করিম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয় দলের চেয়ারম্যান পদের জন্য যাচাই-বাছাই ও প্রত্যাহার শেষে এখন ৩ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। তারা হলেন, দলের প্রতিষ্ঠাতা আহ্বায়ক সাবেক সচিব এএফএম সোলায়মান চৌধুরী, দলের যুগ্ম আহ্বায়ক লে. কর্নেল (অব.) দিদারুল আলম ও দলের সদস্যসচিব মজিবুর রহমান মঞ্জু। দলের নির্বাহী পরিষদের ২১ সদস্য পদের জন্য চূড়ান্ত প্রার্থী হলো ৬০ জন।’

উল্লেখ্য, আজ থেকে শুরু হবে প্রার্থীদের প্রচার-প্রচারণা। ইতোমধ্যে প্রার্থী ও দলের নানা স্তরের কাউন্সিলরদের আনাগোনায় বিজয় নগরে দলের কেন্দ্রীয় কার্যালয় বেশ সরগরম হয়ে উঠেছে। অনলাইনে চলছে পোস্টার দিয়ে প্রচারণা। কেউ কেউ দল পরিচালনায় নিজস্ব দৃষ্টিভঙ্গি ও অঙ্গীকারের কথাও বলছেন। নির্বাচনকে প্রাণবন্ত ও গণতান্ত্রিক ধারা শক্তিশালী করার জন্য নির্বাচন কমিশন প্রার্থীদের মধ্যে অনলাইন ডিবেটের আয়োজন করবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা যায়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজনৈতিক প্রশ্রয় না পেলে সিন্ডিকেটের অস্তিত্ব থাকত না: জামায়াতের আমির

‘অগ্রযাত্রা প্রতিদিন’ সম্পাদক মেহেদী হাসান গ্রেপ্তার

ক্লাসে দুই শিক্ষার্থী, মাসে ব্যয় ৩ লাখ টাকা

শৈশবে মেসির ‘আশীর্বাদ’ পাওয়া সেই স্ট্রাইকার এবার মুখোমুখি ব্রাজিলের

বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল মা-ছেলের 

বিএনপির ২ নেতাকে বহিষ্কার

ট্রাম্পের বক্তব্য সম্পূর্ণ মনগড়া, আমি সত্যিই বিস্মিত : মেলোনি

আইআরজিসি’র হুঁশিয়ারি / অতিরিক্ত দাবি তুললে শত্রুকে ‘আরও বড় পরাজয়’ বরণ করতে হবে

ব্রাজিল-হাইতি ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া!

সাত মাস আগে প্রেম করে বিয়ে, হাসপাতালে স্ত্রীর লাশ ফেলে পালালেন স্বামী!

১০

রাত ১টার মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

১১

রেস্তোরাঁ ও ক্যাটারিংয়ে অভিন্ন শুল্ককর চান ব্যবসায়ীরা

১২

‘সমাজে একটি মেয়ে কীভাবে থাকবে, এ দায়িত্ব আল্লাহ আপনাকে দেননি’

১৩

পদ্মা সেতুর পথেই এগোচ্ছে তিস্তা মহাপরিকল্পনা : পানিসম্পদমন্ত্রী

১৪

ভারতের বিমানবন্দরে ভুয়া পরিচয়পত্রসহ বাংলাদেশি নারী আটক 

১৫

জনবল নেবে স্কয়ার গ্রুপ

১৬

দেয়ালে দেয়ালে ‘চাঁনু পাগলা’র ভালোবাসার ক্যানভাস!

১৭

আশা জাগিয়েও হারল বাংলাদেশ, অস্ট্রেলিয়ার সিরিজ জয়

১৮

এক্সপ্রেসওয়েতে যুবক হত্যা, গ্রেপ্তার ৩

১৯

অন্তঃসত্ত্বা নারীকে শ্লীলতাহানির অভিযোগ, বিএনপি নেতার বিরুদ্ধে মামলা

২০
X