কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৪ জুন ২০২৩, ১০:৪১ এএম
আপডেট : ১৪ জুন ২০২৩, ০৭:৩০ পিএম
অনলাইন সংস্করণ

১২ দলীয় জোটের সঙ্গে বৈঠকে বিএনপি

বিএনপির লোগো।
বিএনপির লোগো।

যুগপৎ আন্দোলনের শরিক ১২ দলীয় জোটের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠকে বসছে বিএনপি। বুধবার (১৪ জুন) বেলা ১১টার দিকে গুলশানে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক হবে বলে জানিয়েছেন ১২ দলীয় জোটের শরিক ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির (এনডিপি) কারি আবু তাহের।

জানা গেছে, ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের পদত্যাগ, নির্দলীয়-নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনর্বহাল, খালেদা জিয়ার মুক্তিসহ বিভিন্ন দাবিতে চলমান যুগপৎ আন্দোলনের পরবর্তী কর্মসূচি কী হতে পারে, সে বিষয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।

বৈঠকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ও দলের লিয়াজোঁ কমিটির সদস্য নজরুল ইসলাম খান, সেলিম রহমান, মোহাম্মদ শাহজাহান, আবদুল আউয়াল মিন্টু, ১২ দলীয় জোটের শীর্ষ নেতা মোস্তফা জামাল হায়দার, বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদা, এনডিপির চেয়ারম্যান কারি আবু তাহের প্রমুখ উপস্থিত থাকবেন বলে জানা গেছে।

এদিকে জোটের বাইরে থাকা আরও ২৭টি রাজনৈতিক দলের সঙ্গে গতকাল মঙ্গলবার রাতে বৈঠক ও নৈশভোজ করেছেন ১২ দলীয় জোটের অন্যতম শরীক দল এনডিপির চেয়ারম্যান কারি আবু তাহের। বৈঠক প্রসঙ্গে তিনি জানান, আন্দোলন জোরদার করতে তিনি সব রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করবেন। সেই লক্ষ্যে গতকাল ২৭টি দলের সঙ্গে বৈঠক করেছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আধুনিক মেশিনে বদলে যাচ্ছে রামেক হাসপাতালের ল্যাব সেবা

হরমুজ প্রণালির লারাক দ্বীপে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা

ফেনীতে আ.লীগের কার্যালয় গুঁড়িয়ে দিল প্রশাসন

মেসিদের নিয়ে অপপ্রচার, কঠোর আইনি ব্যবস্থা নিচ্ছে আর্জেন্টিনা

দেশে জ্বালানি তেলের সংকট নেই: পেট্রোল পাম্প মালিক সমিতি

যুক্তরাষ্ট্রের হামলার মধ্যেও ক্ষেপণাস্ত্র উৎপাদন করছে ইরান

স্বামীর বিরুদ্ধে মিথ্যা মামলায় কারাগারে স্ত্রী

কালবেলায় সংবাদ প্রকাশ / কমলগঞ্জে সেই ১২০০ কমলা গাছ কাটার ঘটনায় উচ্চতর তদন্ত কমিটি গঠন

মৌরিতানিয়ার উপকূলে নৌকাডুবি, ১৪৪ অভিবাসী নিখোঁজ

বহিষ্কৃত গাজী নজরুলের এমপি পদ নিয়ে দলের অবস্থান জানালেন জামায়াত মুখপাত্র

১০

শিক্ষা অধিদপ্তরের সাবেক ২ মহাপরিচালককে হাইকোর্টে তলব

১১

অস্ত্রের মুখে ৭০ লাখ টাকার মালামালসহ দুটি ট্রাক ডাকাতি

১২

জুলাই-আগস্টের শহীদদের স্মরণে গাইবান্ধায় ছাত্রদলের দোয়া মাহফিল

১৩

ইংলিশ ক্লাবের সঙ্গে সম্পর্ক ছিন্ন করলেন বিশ্বকাপের আর্জেন্টাইন ডিফেন্ডার

১৪

আ.লীগ নেতার নামের স্কুল হচ্ছে বিএনপি নেতার নামে

১৫

স্বাস্থ্য অধিদপ্তরের নতুন পরিচালক ডা. নুরুল ইসলাম

১৬

চট্টগ্রামে ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

১৭

ঢাকার ৬১ ইউনিয়ন পরিষদে লটারিতে সচিব বদলি

১৮

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট নিরসনে পুলিশের ভূমিকা প্রশ্নবিদ্ধ: এমপি মান্নান

১৯

গাজী নজরুল এমপি থাকবেন কি না, জানালেন চিফ হুইপ

২০
X