কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২০ ডিসেম্বর ২০২৪, ০৭:২৯ পিএম
অনলাইন সংস্করণ

পতিত আওয়ামী স্বৈরাচারী শাসন রাষ্ট্রের সব প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়েছে : আমিনুল হক

দুস্থ ও অসহায় মানুষের মাঝে মেহমানদারি আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন আমিনুল হক। ছবি : কালবেলা
দুস্থ ও অসহায় মানুষের মাঝে মেহমানদারি আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন আমিনুল হক। ছবি : কালবেলা

গত ১৭ বছরে পতিত আওয়ামী স্বৈরাচারী শাসন রাষ্ট্রের সব প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ক্রীড়া বিষয়ক সম্পাদক ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমিনুল হক।

শুক্রবার (২০ ডিসেম্বর) বিকালে মিরপুর-১১ এর বানিয়াবাধে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে দুস্থ ও অসহায় মানুষের মাঝে মেহমানদারি আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আমিনুল হক বলেন, ক্ষমতায় টিকে থাকার জন্য দেশের প্রতিটি প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিয়েছেন স্বৈরাচার শেখ হাসিনা। তার এ স্বৈরাচারী শাসনে দেশের অর্থনীতির মেরুদণ্ড ধ্বংস করে দিয়েছে, রাষ্ট্রীয় যন্ত্রগুলোকে ধ্বংস করেছে, রাষ্ট্রের প্রত্যেকটি প্রতিষ্ঠানকে ধ্বংস করেছে। বিচার বিভাগ থেকে শুরু করে দেশের প্রশাসনিক ব্যবস্থায় তারা দলীয় রাজনীতিকরণ করেছে, শেয়ার বাজার লুটপাট, ব্যাংক ডাকাতি, রাষ্ট্রের সম্পদ লুটপাট, ভোট জালিয়াতিও তারা করেছে।

আওয়ামী পতিত সরকারের রেখে যাওয়া সেই ধ্বংসস্তূপ হওয়া প্রতিষ্ঠানগুলোর কথা উল্লেখ করে আমিনুল বলেন, পতিত আওয়ামী স্বৈরাচার সরকারের ধ্বংসস্তূপ থেকে বাংলাদেশের প্রত্যেকটি প্রতিষ্ঠানকে নতুনভাবে ঢেলে সাজাতে জাতীয়তাবাদী আদর্শের সব নেতাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধ হয়ে কাজ করছি।

তিনি বলেন, বিএনপি শুধু মেহমানদারিই নয়, গত ১৭ বছর ধরে দেশের বিভিন্ন অঞ্চলে মানবিক কার্যক্রম করে আসছে। দেশে যে কোনো ক্রান্তি লগ্নে যেমন- করোনাকালীন কঠিন সময়ে, বন্যার্তদের সহায়তা এবং দেশের মহামারির সময়ে বিএনপি নেতাকর্মীরা তারেক রহমানের নেতৃত্ব কাজ করেছে এবং মানুষের পাশে এসে দাঁড়িয়েছে।

তিনি আরও বলেন, গত ১৭ বছরে আওয়ামী লীগ কখনো জনগণের কাছে যায়নি; কারণ তারা জনগণের ভোটে নির্বাচিত ছিল না। তারা সার্বক্ষণিক দুর্নীতি ও লুটপাটে ব্যস্ত ছিল, তারা শুধু বাংলাদেশের উন্নয়নের নামে নিজেদের পকেটের উন্নয়ন করে বেড়িয়েছে।

এ সময় ঢাকা মহানগর উত্তর বিএনপি যুগ্ম আহ্বায়ক মাহাবুব আলম মন্টু, মহানগর সদস্য সাজ্জাদ হোসেন, পল্লবী থানা বিএনপির আহ্বায়ক কামাল হুসাইন খান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আশরাফ আলী গাজী, যুগ্ম আহ্বায়ক আনিছুর রহমান, মুকছেদুর রহমান আবির, মোতালেব হোসেন হাওলাদার, পল্লবী থানা যুবদলের সভাপতি নূর সালাম, ছাত্রদল ঢাকা মহানগর উত্তরের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ছাত্রনেতা মো. মনিরুজ্জামান মনির, পল্লবী থানা ৫ নম্বর ওয়ার্ড বিএনপি সভাপতি বাদশা মিয়া, সিনিয়র সহসভাপতি আলীম মিরাজ, সাধারণ সম্পাদক আসলাম গাজী, শহিদুল ইসলাম চানসহ প্রমুখ উপস্থিত ছিলেন।

এর আগে মিরপুর ১১ নম্বর বানিয়াবাধে হজরত আবুবকর সিদ্দিক (রা.) জামে মসজিদে জুমার নামাজ আদায় করে মৃত ব্যক্তিদের জন্য শীতাতপ নিয়ন্ত্রিত লাশের হিমঘর ও গোসল খানার স্থান উদ্বোধন করেন তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

১০ বছরের শিশু অন্তঃসত্ত্বা, স্বেচ্ছাসেবক দল নেতার বিরুদ্ধে ধর্ষণ মামলা

নিউইয়র্কে আর্জেন্টিনা ও আলজেরিয়ার সমর্থকদের সংঘর্ষ

খিলগাঁওয়ে উচ্ছেদ অভিযানে ৪ ব্যবসায়ীকে জরিমানা

গাজীপুরে বিনামূল্যে ডেঙ্গু শনাক্তকরণ কিট বিতরণ

আবিদ রাজ্জাকের কবিতা : নির্বাসিত একজন

যে কারণে ইরানের ইউরেনিয়াম যুক্তরাষ্ট্রে নিতে চান ট্রাম্প

কেরানীগঞ্জে সপ্তাহব্যাপী অভিযানে চোর-ছিনতাইকারীসহ গ্রেপ্তার ৭৪১

জামায়াত নেতাকে হত্যার পর মরদেহ পোড়ানোর চেষ্টা, রহস্য উন্মোচন

ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার 

জিআই সনদ পেল মানিকগঞ্জের ঐতিহ্যবাহী হাজারী গুড়

১০

পিছিয়ে পড়া চা শ্রমিকদের ব্যাপারে কথা বলবেন প্রধানমন্ত্রী

১১

আর্জেন্টিনার সমর্থককে এআই দিয়ে ব্রাজিলের জার্সি পরানোয় থানায় অভিযোগ

১২

আইডিআরএর প্রথম নারী চেয়ারম্যান মীর নাদিয়া নিভিন

১৩

একই পরিবারে যুবদল, এনসিপি ও যুবলীগের তিন নেতা

১৪

আইডা অ্যাওয়ার্ডসে বিশ্বমঞ্চে বাংলাদেশের গৌরব শুভ্র ও রিমন

১৫

টেক্সটাইল খাতে বৈশ্বিক কমপ্লায়েন্স ও টেকসই উৎপাদনে দক্ষতা বাড়াতে বিইউবিটিতে সেমিনার

১৬

নিউইয়র্কের টাইমস স্কয়ারে গুলি, গ্রেপ্তার অর্ধশতাধিক

১৭

মাদ্রাসা শিক্ষকদের বেতন দিন, সংসদে প্ল্যাকার্ড তুললেন এমপি

১৮

ভারতে যাচ্ছে রাজ রিপার প্রথম সিনেমা 'ময়না'

১৯

বিকেএসপিতে ক্রীড়া চিকিৎসা ও পুনর্বাসন বিষয়ক ৩ দিনব্যাপী সেমিনার শুরু

২০
X