কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২১ ডিসেম্বর ২০২৪, ০৪:২৭ পিএম
অনলাইন সংস্করণ

‘প্রতিবেশী রাষ্ট্রের ষড়যন্ত্র যতই বাড়ছে, জাতীয় ঐক্য আরও দৃঢ় হচ্ছে’

চাঁপাইনবাবগঞ্জ সদরে ব্রাইট স্টার ক্লাবের উদ্বোধনী অনুষ্ঠান। ছবি : সংগৃহীত
চাঁপাইনবাবগঞ্জ সদরে ব্রাইট স্টার ক্লাবের উদ্বোধনী অনুষ্ঠান। ছবি : সংগৃহীত

প্রতিবেশী রাষ্ট্রের ষড়যন্ত্র যতই বাড়ছে, আমাদের ছাত্র-জনতা, তরুণ-যুবক, পেশাজীবী ও রাজনৈতিক দল সবার যৌথ প্রচেষ্টায় জাতীয় ঐক্য আরও দৃঢ় হচ্ছে বলে মন্তব্য করেন- বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমির মো. নূরুল ইসলাম বুলবুল।

শুক্রবার (২১ ডিসেম্বর) রাতে চাঁপাইনবাবগঞ্জ সদরে ব্রাইট স্টার ক্লাবের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ সময় উপস্থিত ছিলেন- পৌর আমির হাফেজ গোলাম রাব্বানী, নায়েবে আমির অ্যাডভোকেট শফিক এনায়েতুল্লাহ, ২নং ওয়ার্ড সভাপতি মুনিরুল ইসলামসহ স্থানীয় নেতারা।

নূরুল ইসলাম বুলবুল বলেন, এই ঐক্য বজায় রেখে ছাত্র-জনতার ‘উই ওয়ান্ট জাস্টিস’ স্লোগান এবং ‘দিল্লি না ঢাকা, ঢাকা-ঢাকা’ চেতনা অটুট রেখে দল-মত ভেদাভেদ ভুলে ঐক্য গড়ে তুলে নতুন বাংলাদেশ গড়তে হবে। যেখানে কোনো বৈষম্য, দুর্নীতি, সন্ত্রাসী, চাঁদাবাজি, দখলদারিত্ব থাকবে না। ক্ষমতা ধরে রাখতে প্রতিবেশী রাষ্ট্রের কাছে দেশকে বর্গা দেওয়া হবে না। জামায়াতে ইসলামীর নেতৃত্বে এদেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা হবে। জনগণ সত্যিকার অধিকার ও মর্যাদা লাভ করবে।

নূরুল ইসলাম বলেন, যারা নিজেদের স্বাধীনতার সোল এজেন্ট দাবি করেছে, তাদের মাধ্যমেই স্বাধীনতা ও গণতন্ত্র ব্যাহত হয়েছে। রাজনৈতিক দলের ওপর নিপীড়ন করা হয়েছে। তারা নিজ দলীয় কয়েকটি পত্রিকা রেখে দেশের প্রায় সব পত্রিকা বন্ধ করে দিয়েছিল। তারা সব রাজনৈতিক দলকে নিষিদ্ধ করে দিয়ে একটি মাত্র দল করার সিদ্ধান্ত নিয়েছিল। যে লক্ষ্যকে সামনে রেখে বাংলাদেশ স্বাধীন হয়েছিলাম, সেটি আর স্বাধীনতার পর খুঁজে পাওয়া যায়নি। স্বাধীনতার আগে ভিনদেশিরা আমাদের মৌলিক স্বাধীনতা কেড়ে নিয়েছিল, স্বাধীনতার পর আওয়ামী লীগ আমাদের নাগরিকদের সেসব স্বাধীনতা কেড়ে নেয়।

তিনি উপস্থিত যুবক-তরুণ ও ছাত্রদের উদ্দেশ্যে বলেন, এই ক্লাবটি যেমন কতগুলো উদ্দেশ্য নিয়ে গঠিত হয়েছে, দেশ স্বাধীন হয়েছে কতগুলো উদ্দেশ্য নিয়ে। কিন্তু স্বাধীনতার পর সেই সব উদ্দেশ্য গিলে খেয়েছে আওয়ামী লীগ।

তরুণ প্রজন্ম আগামীর বাংলাদেশের নেতৃত্ব দিবে উল্লেখ করে তিনি বলেন, সেজন্য নিজেদের সৎ, যোগ্য, আদর্শবান ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। নিজেদের সৎ, যোগ্য, আদর্শবান ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তুলতে জামায়াত-শিবির সহযোগিতা করছে। তিনি তরুণ প্রজন্মকে জামায়াত-শিবিরের পতাকা তলে আসার আহ্বান জানান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারতে মন্দিরের ছাদ ধসে ৪ জন নিহত, ধ্বংসস্তূপে আটকা প্রায় ২০ 

সালমান শাহ হত্যা মামলা: বিচার দাবিতে রাজপথে ভক্তরা

সাড়ে ৩ কেজিরও বেশি স্বর্ণসহ ২ চোরাকারবারি আটক

প্রধানমন্ত্রীর বিদেশ সফর ঘিরে উসকানির ইঙ্গিত পাচ্ছি: রিজভী

ছুটিতে বাড়িতে ​গিয়ে ডাকাতের হামলায় এসিল্যান্ড আহত

আরেকটি বিপ্লবের জন্য প্রস্তুতি নিতে হবে : জামায়াত আমির

শেষ গ্রুপ ম্যাচে বড় পরীক্ষার সামনে ব্রাজিলের ৩ ফুটবলার

আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচের দায়িত্বে ৯৮০ হলুদ ও ২৫ লাল কার্ড দেখানো রেফারি

জুয়েলারি দোকানের দেওয়াল কেটে ২০০ ভরি স্বর্ণ চুরি

হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, সংখ্যা দাঁড়াল ৬৭৭ জনে

১০

ভিসা নিয়ে দারুণ সুসংবাদ দিল আমিরাত

১১

বিশ্ব হাইড্রোগ্রাফি দিবস / সমুদ্রসম্পদের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিতের আহ্বান প্রধানমন্ত্রীর

১২

বিক্ষোভ-অবরোধে অচল বলিভিয়া, জরুরি অবস্থা 

১৩

বাংলাদেশি ‘ফুটবলপ্রেমীদের’ নিয়ে পরিকল্পনা জানালেন আর্জেন্টিনার রাষ্ট্রদূত

১৪

কার্টুন দেখানোর প্রলোভনে ৩ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ

১৫

অস্ট্রেলিয়া সিরিজ হারের পর বাংলাদেশের আরেক দুঃসংবাদ

১৬

চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগের অপতৎপরতা ঠেকাতে ছাত্রদলের মিছিল

১৭

দুধ দিয়ে গোসল করে আর্জেন্টিনা ছেড়ে ব্রাজিলে যোগদান কামরুলের

১৮

ঝিনাইদহে আ.লীগ-বিএনপি সংঘর্ষ, আহত ২০

১৯

জেলের জালে রাজা ইলিশ, দাম ৯ হাজার

২০
X