কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২১ ডিসেম্বর ২০২৪, ০৭:১০ পিএম
আপডেট : ২১ ডিসেম্বর ২০২৪, ০৯:০৭ পিএম
অনলাইন সংস্করণ

লন্ডনে পৌঁছেছেন সালাহউদ্দিন আহমেদ

সালাহউদ্দিন আহমেদ। ছবি : সংগৃহীত
সালাহউদ্দিন আহমেদ। ছবি : সংগৃহীত

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ডাকে যুক্তরাজ্য গেছেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।

শুক্রবার (২০ ডিসেম্বর) স্থানীয় সময় বিকেল ৪টার দিকে লন্ডন পৌঁছান তিনি। সালাহউদ্দিন আহমেদ লন্ডনে তার বড় মেয়ের বাসায় রয়েছেন।

জানা গেছে, সফরকালে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যুতে ‘ওয়ান টু ওয়ান’ বৈঠক করবেন সালাহউদ্দিন আহমেদ। অবশ্য এবারের সফরে অন্য কোনো সিডিউল প্রোগ্রাম রাখেননি তিনি। তারেক রহমানের সঙ্গে বৈঠকের বাইরে বড় মেয়ের পরিবারকে সময় দিবেন সালাহউদ্দিন।

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদ কালবেলাকে বলেন, সিডিউল কোনো প্রোগ্রাম না রাখলেও লন্ডনে অবস্থানরত দলীয় নেতাকর্মীদের সঙ্গে দেখা তো হবেই। জানুয়ারির ৪/৫ তারিখের দিকে দেশে ফিরতে পারেন বলে জানান তিনি।

এর আগে শুক্রবার (২০ ডিসেম্বর) সকাল ৮টা ৪০ মিনিটে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে লন্ডনের উদ্দেশে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মায়ের জন্য অ্যাম্বুলেন্স পাইনি, তবু প্রতিশোধ চাই না: প্রধানমন্ত্রী

বাসের ধাক্কায় ইউপি সচিব নিহত

পর্তুগালে অনিশ্চয়তায় অভিবাসী শ্রমিকরা, চলছে চিরুনি অভিযান

সবার পায়ে গোলাপি জুতা, মেসির পায়ে কেন সাদা?  

‘সিলেটবাসীর দরকার, ডিসি সারওয়ার’

ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ

নাটকের পর এবার ওটিটিতে কাজ করার ইঙ্গিত দিলেন জিম

আইসিএপিপির স্থায়ী কমিটির সদস্য হলেন উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ

যুবদল নেতা সজিবের বহিষ্কারাদেশ প্রত্যাহার দাবি

সন্ধ্যার মধ্যে যেসব জেলায় ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা

১০

প্রায় ৫০ বছর পর ভিসা ফি পাঁচ গুণ বাড়াল জাপান

১১

বাংলাদেশ-মালয়েশিয়া বৈঠকে তিন সমঝোতা চুক্তি স্বাক্ষর

১২

ড্রেসিংরুমে চিঠি রেখে যুক্তরাষ্ট্র ছাড়ল ইরান

১৩

মহাসড়কের পাশে অজ্ঞাত নারীর মরদেহ, পাশে মিলল লাল শাড়ি

১৪

‘ব্রেকিং ব্যাড’ খ্যাত হলিউড তারকার ইসলাম গ্রহণ

১৫

হারপিক ঢেলে ‘আর্জেন্টিনার জার্সি’ বানাল ব্রাজিল সমর্থকরা

১৬

উচ্চশিক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে শিক্ষক প্রশিক্ষণ সিরিজ শুরু করল ইউল্যাব

১৭

মাদক সেবনের অভিযোগে সিনিয়র-জুনিয়রের সংঘর্ষ, হাসপাতালে উভয় শিক্ষার্থী

১৮

যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার পর কত কমল তেলের দাম?

১৯

পাহাড়ি ঢলে ঘরের সঙ্গে ভেসে গেলেন যুবক

২০
X