কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২১ ডিসেম্বর ২০২৪, ১১:৩৯ পিএম
আপডেট : ২১ ডিসেম্বর ২০২৪, ১১:৫৫ পিএম
অনলাইন সংস্করণ

তারেক রহমানের বার্তা পৌঁছে দিতেই সারাদেশে কৃষক সমাবেশ : টিএস আইয়ূব

যশোরে কৃষক সমাবেমে বক্তব্য রাখছেন ইঞ্জিনিয়ার টিএস আইয়ূব।। ছবি : কালবেলা
যশোরে কৃষক সমাবেমে বক্তব্য রাখছেন ইঞ্জিনিয়ার টিএস আইয়ূব।। ছবি : কালবেলা

‘কৃষিনির্ভর বাংলাদেশ’ এবং ‘কৃষি রপ্তানি নির্ভর বাংলাদেশ’ গড়তে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ‘কৃষক বাঁচলে দেশ বাঁচবে’ বার্তাটি কৃষকদের মাঝে পৌঁছে দিলেন কৃষক দলের কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম সম্পাদক ইঞ্জিনিয়ার টিএস আইয়ূব।

শনিবার (২১ ডিসেম্বর) বিকেলে সারাদেশে কৃষক সমাবেশের অংশ হিসেবে যশোরের বাঘারপাড়ার বন্দবিলা ও জহুরপুরে কৃষকের মাঠে অনুষ্ঠিত কৃষক সমাবেশে এই বার্তা পৌঁছে দেন তিনি।

সমাবেশ দুটিকে ঘিরে এলাকার কৃষাণ-কৃষাণীদের মাঝে উৎসবের আমেজ বয়ে যায়। এ সময় কৃষকরা সুসজ্জিত গরুর গাড়ি, লাঙ্গল, জোয়াল, মাথালি, কাচি নিয়ে সমাবেশে যোগদান করেন।

সমাবেশে তারেক রহমানের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন এবং কৃষকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন নেতারা।

প্রধান অতিথির বক্তব্যে ইঞ্জিনিয়ার টিএস আইয়ূব বলেন, তারেক রহমানের বার্তা পৌঁছে দিতেই সারাদেশে এই কৃষক সমাবেশ আয়োজন করা হচ্ছে। বিএনপি জনগণের ভোটে বিজয়ী হয়ে আগামীতে রাষ্ট্রীয় ক্ষমতায় আসলে জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার ন্যায় তারেক রহমানও কৃষকদের কল্যাণে কৃষিনির্ভর বাংলাদেশ গড়বেন।

তিনি আরও বলেন, তারেক রহমান যদি দেশে থাকতেন, তাহলে তিনি নিজেই সশরীরে আপনাদের কাছে আসতেন এবং বক্তব্য রাখতেন। তার উদ্যোগেই আজ সারাদেশে কৃষকদের সংগঠিত করার লক্ষ্যে এই সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। কারণ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মনে করেন- কৃষক বাঁচলে দেশ বাঁচবে। তাই তিনি কৃষিনির্ভর বাংলাদেশ গড়তে চান।

কৃষক দলের এই সিনিয়র যুগ্ম সম্পাদক বলেন, পতিত শেখ হাসিনার সরকারের আমলে দেশে কৃষকের কোনো মূল্য ছিলো না। তারা তাদের কষ্টার্জিত ফসলের মূল্য পায়নি। বরং দেশের দুই-তৃতীয়াংশ খেটে খাওয়া মানুষকে বিনা কারণে জেলে যেতে হয়েছে।

সমাবেশ থেকে আগামী নির্বাচনে দেশকে রক্ষা করতে ধানের শীষের বিজয় নিশ্চিতে সবাইকে প্রস্তুত হওয়ার আহবান জানানো হয়।

পৃথক দুটি সমাবেশে অন্য নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কৃষক দলের সহ-সাধারণ সম্পাদক মফিজুর রহমান লিটন, উপজেলা বিএনপির সভাপতি তানিয়া রহমান সুমি, সাধারণ সম্পাদক শামসুর রহমান, সাংগঠনিক সম্পাদক বিল্লাল হোসেন, এখলাছ হোসেন, জেলা কৃষক দল নেতা উপাধ্যক্ষ মকবুল হোসেন, হাবিবুল ইসলাম কচি, জাকির হোসেন, আমিরুল ইসলাম, ফুলমিয়া, বিএনপি নেতা মনিরুজ্জামান তপন, আনোয়ার হোসেন ভুট্টো, উপজেলা কৃষক দল নেতা মশিউল আজম, আব্দুল মালিক, তিতাস হোসেন, নাজিম উদ্দীন, রাশেদুজ্জামান, মনিরুল ইসলাম প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদকবিরোধী অভিযানের সময় হ্যান্ডকাপ পরা মাদক ব্যবসায়ীকে ছিনতাই

ভোটের আগে ও পরে সরকারের কথায় মিল পাচ্ছি না : মজিবুর রহমান মঞ্জু

আড়াইহাজারে ডাকাতের হামলায় এসিল্যান্ডসহ আহত ৬

বাংলাদেশি ব্রাজিল প্রেমীদের সাড়া দিলেন নেইমার

শেষ মুহূর্তের গোলে নকআউট পর্বে জার্মানি

এনসিপির এমপিদের ৬ জনই শিবিরের সঙ্গে যুক্ত ছিল : আব্দুল্লাহ হিল বাকী

অবশেষে ১-১ গোলে সমতায় ফিরল জার্মানি

অফসাইড নয়, যে কারণে বাতিল হলো জার্মানির গোল

স্কটল্যান্ড ম্যাচের আগে ব্রাজিল শিবিরে দুঃসংবাদ

প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার নিলেন ফুলবাড়িয়ার মিতুল

১০

প্রথমার্ধে জার্মানির বিপক্ষে ১-০ গোলে এগিয়ে আইভোরি কোস্ট

১১

বিশ্বকাপে পরের ম্যাচেই যে ৩ রেকর্ড ভাঙতে পারেন মেসি

১২

৬৮ বছর পর যে রেকর্ড দেখল ২০২৬ বিশ্বকাপ

১৩

ছাত্রশক্তিকে শিবিরশক্তিতে রূপান্তরের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু : আব্দুল কাদের

১৪

নজর কাড়ছেন নেইমার সঙ্গী ব্রুনা বিয়ানকার্দি

১৫

মুখ ঢেকে কথা বলার খেসারত, দেখলেন বিশ্বকাপে প্রথমবার লাল কার্ড

১৬

৭২ বছরেও অক্ষত বিশ্বকাপের যে রেকর্ড

১৭

সুইডেনকে উড়িয়ে গ্রুপের শীর্ষে নেদারল্যান্ডস

১৮

হরমুজ বন্ধের ঘোষণায় লেবাননে হামলা বন্ধের নির্দেশ নেতানিয়াহুর

১৯

তিনটি ইউনিয়নেরই নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

২০
X