কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৪ ডিসেম্বর ২০২৪, ০৪:০২ এএম
অনলাইন সংস্করণ

সংস্কারের নামে সময়ক্ষেপণ জনগণ মানবে না : লায়ন ফারুক

বক্তব্য রাখছেন লায়ন ফারুক। ছবি : কালবেলা
বক্তব্য রাখছেন লায়ন ফারুক। ছবি : কালবেলা

১২ দলীয় জোটের অন্যতম শীর্ষ নেতা ও বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান লায়ন মো. ফারুক রহমান বলেছেন, সংস্কারের নামে যেকোনো ধরনের সময়ক্ষেপন এ দেশের জনগণ মানবে না। বিগত ১৫ বছর ধরে ভোটাধিকার বঞ্চিত এসব জনগণ এখন ভোট দিতে উন্মুখ হয়ে রয়েছে। তাই এই সরকারকে বলবো, অবিলম্বে নির্বাচনমুখী প্রয়োজনীয় সংস্কার কার্যক্রম শেষে নির্বাচনের ব্যবস্থা করুন। নইলে জনগণ আবার রাজপথে নামতে বাধ্য হবে।

সোমবার (২৩ ডিসেম্বর) জাতীয় প্রেস ক্লাবের সামনে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে বাংলাদেশ জাতীয়তাবাদী সমবায় দল আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন।

লায়ন মো. ফারুক রহমান বলেন, ফ্যাসিবাদের পতনের পর শেখ হাসিনা ও তার দোসররা ভারতে পালিয়ে গেছে। দেশকে অস্থিতিশীল করতে সেখানে বসে তারা বাংলাদেশবিরোধী নানা ষড়যন্ত্র করছে। এছাড়া পতিত ফ্যাসিবাদের এ দেশীয় দোসররাও ষড়যন্ত্র অব্যাহত রেখেছে। তাই আমাদেরকে ঐক্যবদ্ধ ও সতর্ক থেকে সব ষড়যন্ত্র মোকাবেলা করতে হবে।

তিনি বলেন, ৫ আগস্ট ফ্যাসিবাদের পতনের পর নতুন বাংলাদেশ বিনির্মাণের যে সুযোগ সৃষ্টি হয়েছে; এ দেশের মানুষ, ছাত্র-জনতা যে নতুন স্বপ্ন দেখেছে, সেই স্বপ্ন থেকে আমরা বিচ্যুত হব না। সব ষড়যন্ত্র মোকাবেলা করে আমরা এ দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করব।

১২ দলীয় জোটের এই শীর্ষ নেতা বলেন, বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়ন হলে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা হবে; সুশাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠা হবে। আগামীতে জনগণের ভোটে বিজয়ী হয়ে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে এই ৩১ দফা বাস্তবায়ন হবে।

বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। এতে আরও বক্তব্য রাখেন জাতীয়তাবাদী সমবায় দলের সভাপতি সাবেক মহিলা এমপি নুর আফরোজ জ্যোতি, দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপন প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ড্রেসিংরুমে চিঠি রেখে যুক্তরাষ্ট্র ছাড়ল ইরান

মহাসড়কের পাশে অজ্ঞাত নারীর মরদেহ, পাশে মিলল লাল শাড়ি

‘ব্রেকিং ব্যাড’ খ্যাত হলিউড তারকার ইসলাম গ্রহণ

হারপিক ঢেলে ‘আর্জেন্টিনার জার্সি’ বানাল নজরুল বিশ্ববিদ্যালয়ের ব্রাজিল সমর্থকরা

উচ্চশিক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে শিক্ষক প্রশিক্ষণ সিরিজ শুরু করল ইউল্যাব

মাদক সেবনের অভিযোগে সিনিয়র-জুনিয়রের সংঘর্ষ, হাসপাতালে উভয় শিক্ষার্থী

যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার পর কত কমল তেলের দাম?

পাহাড়ি ঢলে ঘরের সঙ্গে ভেসে গেলেন যুবক

যুক্তরাষ্ট্রের কয়েক ডজন প্রতিষ্ঠানের ওপর বাণিজ্যিক বিধিনিষেধ চীনের

বিক্রয় উৎকর্ষতায় সম্মাননা পেলেন এসএ গ্রুপের সেরা পরিবেশক ও বিক্রয়কর্মীরা

১০

আটবার ঘর তুলেছি, পদ্মায় সব নিয়ে গেল

১১

হরমুজ প্রণালি ও লেবানন নিয়ে নতুন দফারফা

১২

নতুন কর্মসূচি ঘোষণা দিল ১১ দলীয় জোট

১৩

চাকরি দিচ্ছে হীড বাংলাদেশ, ৫০ বছরেও আবেদন

১৪

মানবতাবিরোধী অপরাধের মামলায় ইনুর রায় ৩০ জুন

১৫

দেশে স্বর্ণের দামে বড় লাফ, ভরি কত

১৬

ডেপুটি অ্যাটর্নি জেনারেল বদিউজ্জামান তপাদারের পদত্যাগ

১৭

চলন্ত মোটরসাইকেলে ইটের আঘাতে আহত সেই তরুণের মৃত্যু

১৮

শিবির নেতাকে ছুরিকাঘাতে খুন

১৯

দ্বিতীয় রাউন্ডে যেভাবে আর্জেন্টিনার মুখোমুখি হতে পারে কেপ ভার্দে

২০
X