কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৮ ডিসেম্বর ২০২৪, ০২:৫৩ এএম
অনলাইন সংস্করণ

বৈষম্যহীন রাষ্ট্র গড়তে হলে ৩১ দফা বাস্তবায়ন করতে হবে : সাইফুল ইসলাম

রাজধানীর শ্যামপুরে  বিএনপি আয়োজিত এক মতবিনিময় সভায় বক্তব্য রাখেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক আ ন ম সাইফুল ইসলাম। ছবি : কালবেলা
রাজধানীর শ্যামপুরে বিএনপি আয়োজিত এক মতবিনিময় সভায় বক্তব্য রাখেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক আ ন ম সাইফুল ইসলাম। ছবি : কালবেলা

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক আ ন ম সাইফুল ইসলাম বলেছেন, পতিত আওয়ামী স্বৈরাচারের বৈষম্যের রাজনীতির কারণে দেশ রাজনীতিশূন্য হয়ে পড়েছিল। একনায়কতান্ত্রিক শাসন ব্যবস্থা কায়েম করে দেশকে দুর্নীতির স্বর্গরাজ্যে পরিণত করা হয়েছিল। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যে ৩১ দফা উত্থাপন করেছেন, তা বাস্তবায়ন হলে দেশে থাকবে না কোনো রাজনৈতিক বৈষম্য।

শুক্রবার (২৭ ডিসেম্বর) বিকেলে রাজধানীর শ্যামপুর থানার ৫৪ নং ওয়ার্ডস্থ কুলিবাগান ইস্টার্ন হাউজিংয়ে ৩১ দফার আলোকে স্বনির্ভর বাংলাদেশ গড়তে ৫৪নং ওয়ার্ড বিএনপি আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

সভায় সাইফুল ইসলাম বলেন, ফ্যাসিস্ট আওয়ামী শাসনামলে বিএনপির কোনো নেতাকর্মী বাসায় ঘুমাতে পারেনি। এমনকি বাবা-মা মারা গেলে লাশ দেখার সুযোগও দেওয়া হয়নি। ব্যবসায়ীরা চাঁদা না দিলে ব্যবসা করতে পারেনি। ফ্যাসিস্ট সরকারের অন্যায়ের বিরুদ্ধে কথা বললেই হয় খুন নতুবা গুম হতে হতো।

তিনি বলেন, আওয়ামী লীগ খুনির দল। এরা ধ্বংস করতে জানে, সৃষ্টি করতে নয়। তারা শিক্ষা ব্যবস্থা, স্বাস্থ্যখাত, বিচার বিভাগসহ প্রতিটি সেক্টর ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গেছে। এ থেকে জাতিকে মেরুদণ্ড সোজা হয়ে দাঁড়াতে হলে তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়ন করতে হবে।

৫৪ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক শুভ শিকদারের সভাপতিত্বে এবং ওয়ার্ড বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম ও যুগ্ম আহ্বায়ক শামীম আহমেদের যৌথ সঞ্চালনায় মতবিনিময় সভায় প্রধান বক্তা ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য ও ৫৪ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মো. মোজাম্মেল হোসেন।

এ সময় আরও বক্তব্য রাখেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি নাসির মোল্লা, ৪৭ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. নুরুল ইসলাম, ৫১ নং ওয়ার্ড সভাপতি ইমতিয়াজ আহমেদ টিপু, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য মো. তরিকুল ইসলাম পলাশ, শ্যামপুর থানা বিএনপি নেতা মো. ছানাউল্লাহ ছানু, ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাজু আহমেদ, ঢাকা মহানগর দক্ষিণ শ্রমিক দলের আহ্বায়ক সদস্য মো. সেলিম গফুর, ওয়ার্ড বিএনপির যুগ্ম আহ্বায়ক আজীজ মুন্সী স্বপন, যুগ্ম আহ্বায়ক শামীম রেজা, পিন্টু চৌধুরী।

এ ছাড়া আহ্বায়ক সদস্য আব্দুল্লাহ, ৫১ নং ওয়ার্ড বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. মফিকুল ইসলাম বাবু, যুগ্ম আহ্বায়ক মো. মমিন মিয়া, ৪৭ নং ওয়ার্ড বিএনপির সদস্য সচিব এস এম মুরাদ, ৫২ নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক ই ম রানা মেহেদী, শ্যামপুর থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল্লাহ আল সাঈদ রনি, কদমতলী থানা যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. শহিদুর রহমান শহিদ, কদমতলী থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. মতিউর রহমান দিলু, যুগ্ম আহ্বায়ক রাজন মিয়া, শ্যামপুর থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. শফিকুল ইসলাম রনি, যুগ্ম আহবায়ক কামাল হাওলাদার, সাব্বির আহমেদ পিন্টু, শ্যামপুর থানা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাব্বি রায়হান, দনিয়া বিশ্ববিদ্যালয় কলেজের সাংগঠনিক সম্পাদক মো. শাহিন রহমান শুভ, কামরুল ইসলাম শুভ প্রমুখ বক্তব্য দেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেলজিয়ামের বিপক্ষে মানবপ্রাচীর আলিরেজার জীবনের ৫ চমকপ্রদ তথ্য

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পূজা উদযাপন পরিষদ নেতাদের সাক্ষাৎ

নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীদের ধরিয়ে দিলে পুরস্কার ঘোষণা

ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা সফলভাবে শেষ: শেহবাজ শরিফ  

চট্টগ্রাম বন্দরের কন্টেইনার টার্মিনালে আগুন

আশুরা নিয়ে প্রচলিত ৫ ভুল ধারণা

৪ বছর পর শিপ্রা হত্যার রহস্য উদঘাটন

বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ছেলের হাতে প্রাণ গেল বাবার

ডিসি সারওয়ারকে শুভাকাঙ্ক্ষীর খোলা চিঠি, জানালেন অজানা তথ্য

যুব অধিকার পরিষদের নেতাকে ছুরিকাঘাতে হত্যার চেষ্টা

১০

৬ জেলায় সেনা মোতায়েনের ব্যাখ্যা দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী

১১

প্রবাসীর স্ত্রীকে ধর্ষণচেষ্টা, যুবলীগ নেতা আটক

১২

কে হতে যাচ্ছেন যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী

১৩

কাঠগড়ায় দাঁড়িয়ে ইনুর হুমকি, ‘কি করতেছে তা খাতায় সংরক্ষণ করে রাখছি’

১৪

নামাজে শরিক হওয়ার পর সামনে খালি জায়গা দেখলে যা করবেন

১৫

হাসপাতালে মনির খানের মা, স্বস্তির খবর দিলেন গায়ক

১৬

বিদায়ের আগে চা-শ্রমিককে কারামুক্ত করলেন ডিসি সারওয়ার

১৭

মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স বলাতেই সিলেট ডিসি প্রত্যাহার : শিবির সভাপতি

১৮

মালয়েশিয়া সফর শেষে চীনের পথে প্রধানমন্ত্রী

১৯

বরিশালের সাবেক প্যানেল মেয়র খোকন গ্রেপ্তার

২০
X