কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৪ আগস্ট ২০২৩, ০৬:৪০ পিএম
অনলাইন সংস্করণ

হঠাৎ খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে ডাকা সংবাদ সম্মেলন স্থগিত

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। ছবি : সংগৃহীত
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। ছবি : সংগৃহীত

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসাসংক্রান্ত বিষয় নিয়ে ‘অতি গুরুত্বপূর্ণ’ সংবাদ সম্মেলন স্থগিত করা হয়েছে। তবে কী কারণে স্থগিত করা হয়েছে, সে বিষয়ে কিছুই জানায়নি বিএনপি।

সোমবার (১৪ আগস্ট) সন্ধ্যা ৭টায় বসুন্ধরা আবাসিক এলাকায় এভার কেয়ার হাসপাতালে এ সংবাদ সম্মেলন ডাকা হয়েছিল। তবে এটি আজ হচ্ছে না।

বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান সাংবাদিকদের জানান, ম্যাডামের চিকিৎসা নিয়ে সন্ধ্যা ৭টায় বসুন্ধরা আবাসিক এলাকায় এভার কেয়ার হাসপাতালে ডাকা সংবাদ সম্মেলন স্থগিত করা হয়েছে। পরে এ বিষয়ে জানানো হবে।

বিএনপি সূত্রে জানা গেছে, প্রতিদিনই খালেদা জিয়ার স্বাস্থ্যের পরিস্থিতি পর্যালোচনা করছেন মেডিকেল বোর্ড। তবে তিনি এখনও কেবিনে ভর্তি আছেন।

চিকিৎসকরা জানিয়েছেন, বর্তমানে খালেদা জিয়ার শরীরে জ্বর নেই। কিন্তু লিভার জটিলতা পুরোপুরি সমাধান হয়নি। তাই আরও কিছু পরীক্ষা-নিরীক্ষা করানো হবে। তারপর সিদ্ধান্ত হবে- আর কতদিন তাকে হাসপাতালে থেকে চিকিৎসা নিতে হবে।

উল্লেখ্য, গত ১০ আগস্ট স্বাস্থ্য পরীক্ষার জন্য এভার কেয়ার হাসপাতালে যান খালেদা জিয়া। সেদিনই চিকিৎসকদের পরামর্শে তাকে হাসপাতালে ভর্তি করানো হয়।

পরে ১২ আগস্ট মির্জা ফখরুল বলেন, বোর্ডের চিকিৎসকরা খুব উদ্বিগ্ন। তারা মনে করছেন, দেশনেত্রীকে যদি অবিলম্বে উন্নত চিকিৎসার জন্য বিদেশে প্রেরণ করা না হয় তাহলে শেষ পর্যন্ত ঢাকায় বা বাংলাদেশে তার চিকিৎসা সম্পূর্ণভাবে সম্ভব হবে কি না তারা এখনো নিশ্চিত নন। তাই তারা বারবার বলেছেন, তার চিকিৎসার জন্য বিদেশে পাঠানো উচিত। গতকালও তাদের সঙ্গে আলাপকালে তারা এ কথা বলেছেন- তাকে বিদেশে পাঠানো খুবই দরকার।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অস্ট্রিয়া ম্যাচ / আর্জেন্টিনার একাদশে আসতে পারে ৩ পরিবর্তন

ডিসি সারওয়ার প্রত্যাহার: স্থানীয়রা বলছেন ‘বাড়াবাড়ির ফল’

বজ্রপাতে প্রাণ গেল ৩ জনের

নারীদের লুটে নেওয়া ‘শয়তানের নিঃশ্বাস’ চক্রের তিন সদস্য গ্রেপ্তার 

সরকারি চাকরিতে কোন গ্রেডে কত পদ ফাঁকা, জানালেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী

পুলিশ দেখে পালানোর চেষ্টা, ‘ছাদ থেকে পড়ে’ আ.লীগ নেতার মৃত্যু

১০ দিনে দ্রুত বাড়তে পারে নদ-নদীর পানি, বন্যার শঙ্কা

মধ্যপ্রাচ্য একটি পূর্ণাঙ্গ যুদ্ধবিরতির দিকে এগিয়ে যাচ্ছে : ভ্যান্স 

ব্রাজিল সমর্থককে এআই দিয়ে আর্জেন্টিনার জার্সি পরিয়ে ট্রল, যুবককে লিগ্যাল নোটিশ

আশাশুনিতে ‘গোপন বৈঠক’ থেকে গ্রেপ্তার ৬

১০

চমেক হাসপাতালে অ্যাম্বুলেন্স সিন্ডিকেটের বিরুদ্ধে মামলা

১১

২০২৬ বিশ্বকাপের শীর্ষে রোনালদো, মেসি কোথায়?

১২

দুই বছর পর আবারও ওটিটিতে অপূর্ব

১৩

চট্টগ্রামে ভারতীয় হাইকমিশনের উদ্যোগে আন্তর্জাতিক যোগ দিবস পালন

১৪

যুবদল নেতার ছুরিকাঘাতে শিবির নেতা নিহত

১৫

গ্রুপ পর্বে পয়েন্ট সমান হলে কে যাবে নকআউটে, যা বলছে ফিফার নতুন নিয়ম

১৬

লেবাননে ইরানি প্রক্সিরা না থামলে আবারও হামলা হবে: ট্রাম্প

১৭

বহিষ্কৃত শিবির নেতা জিসান ২ দিনের রিমান্ডে

১৮

পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকীতে এসএসসি বিরাশিয়ানের প্রাণবন্ত আয়োজন

১৯

যোগ দিবসে কলকাতায় মোদির যোগাসনচর্চা 

২০
X