কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০১ জানুয়ারি ২০২৫, ০৩:৫৪ এএম
আপডেট : ০১ জানুয়ারি ২০২৫, ০৮:০২ এএম
অনলাইন সংস্করণ

ফ্যাসিবাদের দোসরদের দিয়ে কাঙ্ক্ষিত সংস্কার সম্ভব নয় : লায়ন ফারুক 

বাংলাদেশ ছাত্রমিশনের জাতীয় সম্মেলন অনুষ্ঠিত। ছবি : সংগৃহীত
বাংলাদেশ ছাত্রমিশনের জাতীয় সম্মেলন অনুষ্ঠিত। ছবি : সংগৃহীত

১২ দলীয় জোটের অন্যতম শীর্ষ নেতা ও বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান লায়ন মো. ফারুক রহমান বলেছেন, ছাত্র-জনতার অভ্যুত্থানে ফ্যাসিবাদের পতন হলেও তাদের দোসরদের ষড়যন্ত্র থেমে নেই। ঘুরে ফিরে প্রশাসনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় তারা এখনো বহাল রয়েছে। দেশকে অস্থিতিশীল করতে নানা ষড়যন্ত্রে লিপ্ত তারা। তাছাড়া পতিত ফ্যাসিবাদের এসব দোসরদের দিয়ে রাষ্ট্র কাঠামোর কাঙ্ক্ষিত সংস্কারও সম্ভব নয়। তাই অবিলম্বে তাদের অপসারণ করতে হবে।

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) রাজধানীর পুরানা পল্টনে ১২ দলীয় জোট শরিক বাংলাদেশ লেবার পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে দলের ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রমিশনের জাতীয় সম্মেলনে এ সব কথা বলেন তিনি।

সংস্কার একটি চলমান প্রক্রিয়া উল্লেখ করে লায়ন ফারুক রহমান বলেন, এই সরকারের পক্ষে সব সংস্কার করা সম্ভব নয়। সেটা দীর্ঘ সময়ের ব্যাপার। বর্তমান প্রেক্ষাপটে নির্বাচনমুখী সংস্কারই সবচেয়ে গুরুত্বপূর্ণ। নির্বাচিত পরবর্তী সরকার বাকি সংস্কার কাজগুলোকে এগিয়ে নেবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা রূপরেখায় রাষ্ট্র কাঠামোর প্রয়োজনীয় সংস্কারের কথা বলা হয়েছে। তাই অন্তর্বর্তী সরকারকে বলব, নির্বাচনমুখী প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুত নির্বাচন দিন। গত ১৫-১৬ বছর ভোটাধিকারবঞ্চিত জনগণ এখন ভোট দিতে উন্মুখ হয়ে রয়েছে। তাছাড়া দেশবিরোধী ষড়যন্ত্র রুখতে নির্বাচন ও নির্বাচিত সরকারের বিকল্প নেই।

সম্মেলনে মো. রেজাউল ইসলাম বাংলাদেশ ছাত্রমিশনের নতুন সভাপতি এবং মো. সাব্বির হোসেন সাধারণ সম্পাদক নির্বাচিত হন।

ছাত্র মিশনের নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে তাদের উদ্দেশে লায়ন ফারুক রহমান বলেন, দেশ ও জাতির কল্যাণে তোমাদের কাজ করতে হবে। বাংলাদেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষা, একতা ও শৃঙ্খলার আহ্বান পৌঁছাতে হবে এবং আগামী দিনের কাঙ্ক্ষিত নাগরিক হিসেবে নিজেকে গড়ে তুলতে হবে। তোমাদের মানুষের মতো মানুষ হতে হবে।

বাংলাদেশ লেবার পার্টির দলীয় মুখপাত্র মো. শরিফুল ইসলামের সঞ্চালনায় এতে আরও বক্তব্য দেন জাগপার সহসভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান, বাংলাদেশ লেবার পার্টির মহাসচিব মো. আমিনুল ইসলাম, দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি কেএম রকিবুল ইসলাম রিপন, বাংলাদেশ বেকার মুক্তি পরিষদের সভাপতি আতিকুর রহমান রাজা, গণঅধিকার পরিষদের দপ্তর সম্পাদক মো. আরিফ বিল্লাহ, জাগপা ছাত্রলীগের সভাপতি আব্দুর রহমান ফারুকী, বাংলাদেশ ছাত্রমিশনের নবনির্বাচিত সভাপতি মো. রেজাউল ইসলাম ও সেক্রেটারি মো. সাব্বির হোসেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- বাংলাদেশ লেবার পার্টির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট মো. জাকির হোসেন, যুগ্ম মহাসচিব মো. হুমায়ুন কবির, শওকত হোসেন চৌধুরী, কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মো. হাবিবুর রহমান প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপে মহাকাব্যিক রাত, ড্রেসিংরুমে ছুটে গেলেন কানাডার প্রধানমন্ত্রী

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ২ যুবকের

সন্ধ্যার মধ্যে দেশের যেসব অঞ্চলে বৃষ্টি বা বজ্রবৃষ্টির আশঙ্কা

আটকে পড়া প্রবাসীদের সুখবর দিল আমিরাত

সমালোচকদের তীরে বিদ্ধ রোনালদোর পাশে ঢাল হয়ে দাঁড়ালেন বোন

নিউইয়র্কের রাস্তায় ‘অচেনা’ পর্যটক বেশে বিশ্বকাপে ঝড় তোলা হালান্ড!

নাইজারের বৃহত্তম বিমানবন্দরে সশস্ত্র হামলা, নিহত ৩৫

বিএনপির ২৯ নেতাকর্মীর বিরুদ্ধে জামায়াতের মামলা

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংর্ঘষ, নিহত বেড়ে ৩

কোরিয়াকে হারিয়ে সবার আগে নকআউটে মেক্সিকো

১০

বিশ্বকাপের পাওয়ার র‌্যাঙ্কিংয়ে আর্জেন্টিনার অবস্থান কত?

১১

দ্বিতীয় ম্যাচে আর্জেন্টিনা একাদশে বড় পরিবর্তনের আভাস

১২

রয়টার্সের বিশ্লেষণ / মধ্যপ্রাচ্যের নতুন সমীকরণ, উদ্বিগ্ন ইসরায়েল ও উপসাগরীয় দেশগুলো

১৩

চুক্তিতে পৌঁছাতে ট্রাম্প মরিয়া ছিলেন, দাবি মোজতবা খামেনির

১৪

দেশের বাজারে আজ স্বর্ণের দাম কত?

১৫

যুক্তরাষ্ট্র চুক্তি লঙ্ঘন করলে কঠোর জবাবের হুঁশিয়ারি ইরানের

১৬

মারাত্মক ট্যাকলে পা ভেঙে ছাড়লেন মাঠ, খেলোয়াড়ের আর্তনাদে কাঁদল স্টেডিয়াম

১৭

৩৩ টন সরকারি চালসহ গোডাউন মালিক আটক

১৮

সুইজারল্যান্ড যাচ্ছেন না মার্কিন ভাইস প্রেসিডেন্ট, হোয়াইট হাউসের নতুন ঘোষণা

১৯

যুবদল নেতাকে বেধড়ক মারধর, স্বেচ্ছাসেবক দল নেতাকে অব্যাহতি

২০
X