কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৫ জানুয়ারি ২০২৫, ১০:৪৯ পিএম
অনলাইন সংস্করণ

চাঁদাবাজির প্রতিবাদ করায় হুমকি, নাগরিক কমিটির প্রতিবাদ

চাঁদাবাজির প্রতিবাদ করায় হুমকি, নাগরিক কমিটির প্রতিবাদ

চাঁদাবাজির বিরুদ্ধে প্রতিবাদ করায় ঝালকাঠি জেলা বিএনপি নেতা নাসিম উদ্দিন আকন কর্তৃক জাতীয় নাগরিক কমিটির সদস্য আরিফুর রহমান তুহিনকে হুমকি ও তার পরিবারকে লাঞ্ছিত করার বিরুদ্ধে তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়েছে জাতীয় নাগরিক কমিটি।

গত মাসে নাসিম উদ্দিন আকনের কর্মীরা ও সাতুরিয়া ইউনিয়নের স্বেচ্ছাসেবক দলের নেতা মামুন আকন বিএডিসির খাল কাটা কর্মসূচির ঠিকাদারের কাছে চাঁদা চাইতে গেলে আরিফুর রহমান তুহিনের ভাই আতিকুর রহমান কাইউম তাতে বাধা দেয়। এতে ক্ষিপ্ত হয়ে গত মাসজুড়ে বারংবার মামুন আকনের নেতৃত্বে একদল সন্ত্রাসী ভুক্তভোগীর বাড়িতে দেশীয় অস্ত্রসহ হানা দেয় এবং কাইউমকে খুঁজতে থাকে। তাকে বাসায় না পেয়ে তার বাবা-মাকে গালাগাল করেন এবং তাদের কাজে বাধা দিলে তুহিন ও কাইউমকে দেখে নেওয়ার হুমকি দেয়।

এ ছাড়াও নাসিমের অনুমতি ছাড়া কোনো কাজ চলবে না বলে সাফ জানিয়ে দেয় সন্ত্রাসীরা। বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীকে অবগত করলে তারা তাৎক্ষণিক ভুক্তভোগীদের বাড়িতে যান। ইতোমধ্যে স্থানীয় লোকজনও চলে আসলে সন্ত্রাসীরা চলে যায়। বর্তমানে তার পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।

রোববার (০৫ জানুয়ারি) জাতীয় নাগরিক কমিটির সহমুখপাত্র মুশফিক-উস-সালেহীন স্বাক্ষরিত এক বিবৃতিতে এই চাঁদাবাজি এবং সন্ত্রাসমূলক কর্মকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়।

এতে বলা হয়, আমরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে এই ধরনের চাঁদাবাজ ও সন্ত্রাসীদের আইনের আওতায় আনার জোর দাবি জানাই। পাশাপাশি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপিকে চাঁদাবাজি এবং সন্ত্রাসমূলক কর্মকাণ্ডে জড়িত নেতাকর্মীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানাই।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

পাঁচ জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ নয়জনের মৃত্যু

ইরানের সঙ্গে অনুষ্ঠিত বৈঠক একটি ঐতিহাসিক ঘটনা: জেডি ভ্যান্স

শিশুকে যৌন নিপীড়ন, মাদ্রাসার অফিস সহকারী আটক

১০

কাতারে আটকে থাকা ৬০০ কোটি ডলারের সম্পদ ফেরত পাচ্ছে ইরান   

১১

কিশোরগঞ্জে বজ্রপাতে নৌকার মাঝির মৃত্যু

১২

সাবেক এমপি সেলিমা আহমাদ মারা গেছেন

১৩

একাদশে ফিরেই ইয়ামালের গোল, ১০ মিনিটেই এগিয়ে গেল স্পেন

১৪

ইয়াবাসহ আটক নিষিদ্ধ ছাত্রলীগ নেতা শাওন কারাগারে

১৫

সুইজারল্যান্ডে ইরান-যুক্তরাষ্ট্র বৈঠকের প্রথম দফা শেষ

১৬

একাদশ ঘোষণা স্পেনের, এল বড় পরিবর্তন

১৭

ডেঙ্গুতে এক দিনে ২ নারীর মৃত্যু

১৮

ডিসি সারওয়ার প্রত্যাহার / মাজার ভক্তদের দাবি, ‘ওলির সঙ্গে বেয়াদবির খেসারত’

১৯

কক্সবাজারে বাড়ছে এইচআইভি রোগী, ৯৩ শতাংশই রোহিঙ্গা

২০
X