কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৬ জানুয়ারি ২০২৫, ০৯:৩২ পিএম
আপডেট : ০৬ জানুয়ারি ২০২৫, ০৯:৩৭ পিএম
অনলাইন সংস্করণ

৩১ দফার প্রচারে সুইডেন স্বেচ্ছাসেবক দলের কর্মশালা

সুইডেনে স্থানীয় একটি হলরুমে ‘রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা এবং প্রবাসীদের সম্পৃক্তি’- শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ছবি : কালবেলা
সুইডেনে স্থানীয় একটি হলরুমে ‘রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা এবং প্রবাসীদের সম্পৃক্তি’- শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ছবি : কালবেলা

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের রূপরেখা ‘৩১ দফা’র প্রচারণায় কর্মশালা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল সুইডেন শাখা।

রোববার (০৫ জানুয়ারি) সুইডেনের রাজধানী স্টোকহোমের স্থানীয় একটি হলরুমে ‘রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা এবং প্রবাসীদের সম্পৃক্তি’- শীর্ষক এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

সুইডেন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নিক্সন জমাদারের সভাপতিত্বে এবং সদস্য সচিব ওয়াসিউদ্দীন খান পাঠান টোটনের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক আসলাম ফকির লিটন, সেলিম হোসেন, সুইডেন বিএনপির সাবেক সভাপতি মোতাহার হোসেন জাহাঙ্গীর, সুইডেন বিএনপির সাধারণ সম্পাদক রেজাউল করিম শিশির, সাংগঠনিক সম্পাদক কাজী আশরাফুল আলম, সাবেক সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন, সুইডেন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক রেজাউল করিম খোকন, সুইডেন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আওলাদ, মান্না, রিপন, রনি, আনোয়ার, ওয়াহিদ, মাসুদ রানা আপন, আরিফ, আক্তার, লিংকন, কামরুল, মাজহারুল চৌধুরী, আমানুল্লাহ জুম্মান, নুর এ আলম, সেলিম প্রমুখ।

বক্তারা বলেন, বিএনপি ফ্যাসিস্ট আওয়ামী সরকারবিরোধী আন্দোলনে সম্পৃক্ত রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপ-আলোচনা করে রাষ্ট্র কাঠামোর মেরামত ও সংস্কার প্রসঙ্গে ৩১ দফা প্রস্তাবনা পেশ করেছে। আগামীতে কোনো স্বৈরাচার সরকার যেন আর রাষ্ট্রীয় ক্ষমতা দখল করতে না পারে, সেজন্য এই ৩১ দফার বাস্তবায়ন অতীব জরুরি।

কর্মশালায় বিএনপির আদর্শ ও চিন্তাধারার সঙ্গে সম্পৃক্ত সুইডেন শাখার সব পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাড়ে ৮ কোটি টাকার সড়ক সংস্কারে অনিয়ম, রাতের আঁধারে কার্পেটিং

লেবাননে যুদ্ধের জন্য প্রস্তুত থাকার নির্দেশ ইসরায়েলি সেনাপ্রধানের

অস্ট্রিয়া-আর্জেন্টিনা ম্যাচে কে জিতবে, জানাল অপ্টা?

অস্ট্রিয়া ম্যাচ / আর্জেন্টিনার একাদশে আসতে পারে ৩ পরিবর্তন

ডিসি সারওয়ার প্রত্যাহার: স্থানীয়রা বলছেন ‘বাড়াবাড়ির ফল’

বজ্রপাতে প্রাণ গেল ৩ জনের

নারীদের লুটে নেওয়া ‘শয়তানের নিঃশ্বাস’ চক্রের তিন সদস্য গ্রেপ্তার 

সরকারি চাকরিতে কোন গ্রেডে কত পদ ফাঁকা, জানালেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী

পুলিশ দেখে পালানোর চেষ্টা, ‘ছাদ থেকে পড়ে’ আ.লীগ নেতার মৃত্যু

১০ দিনে দ্রুত বাড়তে পারে নদ-নদীর পানি, বন্যার শঙ্কা

১০

মধ্যপ্রাচ্য একটি পূর্ণাঙ্গ যুদ্ধবিরতির দিকে এগিয়ে যাচ্ছে : ভ্যান্স 

১১

ব্রাজিল সমর্থককে এআই দিয়ে আর্জেন্টিনার জার্সি পরিয়ে ট্রল, যুবককে লিগ্যাল নোটিশ

১২

আশাশুনিতে ‘গোপন বৈঠক’ থেকে গ্রেপ্তার ৬

১৩

চমেক হাসপাতালে অ্যাম্বুলেন্স সিন্ডিকেটের বিরুদ্ধে মামলা

১৪

২০২৬ বিশ্বকাপের শীর্ষে রোনালদো, মেসি কোথায়?

১৫

দুই বছর পর আবারও ওটিটিতে অপূর্ব

১৬

চট্টগ্রামে ভারতীয় হাইকমিশনের উদ্যোগে আন্তর্জাতিক যোগ দিবস পালন

১৭

যুবদল নেতার ছুরিকাঘাতে শিবির নেতা নিহত

১৮

গ্রুপ পর্বে পয়েন্ট সমান হলে কে যাবে নকআউটে, যা বলছে ফিফার নতুন নিয়ম

১৯

লেবাননে ইরানি প্রক্সিরা না থামলে আবারও হামলা হবে: ট্রাম্প

২০
X