কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৭ জানুয়ারি ২০২৫, ০৯:৫০ পিএম
অনলাইন সংস্করণ

‘স্ব স্ব জায়গায় নিজেদের নেতৃত্বের উপযোগী করে গড়ে তোলাই আমাদের ভিশন’

মহিলা বিভাগ ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াতের ওরিয়েন্টেশন প্রোগ্রাম। ছবি : কালবেলা
মহিলা বিভাগ ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াতের ওরিয়েন্টেশন প্রোগ্রাম। ছবি : কালবেলা

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল অবিভক্ত ঢাকা মহানগরীর সাবেক আমির মাওলানা রফিকুল ইসলাম খান বলেছেন, আদর্শ নেতৃত্ব গঠনে দ্বিনের গভীর জ্ঞান অর্জনের মাধ্যমে নারী পুরুষের স্ব স্ব জায়গায় নিজেদের নেতৃত্বের উপযোগী করে গড়ে তোলাই আমাদের ভিশন। সমাজ পরিচালনায় সর্বস্তরে আল্লাহ ও তার রাসুল (সা.)-এর একনিষ্ঠ আনুগত্য প্রতিষ্ঠার জন্য আমাদের নিরলসভাবে কাজ করে যেতে হবে।

ধৈর্যশীলতা, দৃঢ়তা ও আল্লাহর ওপর নির্ভরতাকে অবলম্বন করে নিষ্ঠার সঙ্গে আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যপানে এগিয়ে যেতে হবে। নৈতিক, আদর্শিক ও কল্যাণমুখী রাষ্ট্র গঠনে পুরুষের পাশাপাশি নারীদেরও দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।

মঙ্গলবার (৭ জানুয়ারি) সকাল সাড়ে ৯টায় রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) ভবনের মাল্টিপারপাস হল ও কাউন্সিল হলে আয়োজিত বার্ষিক পরিকল্পনা ওরিয়েন্টেশন প্রোগ্রামের প্রথম অংশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এতে ঢাকা মহানগরী দক্ষিণ মহিলা বিভাগের উদ্যোগে থানা কর্মপরিষদ, ওয়ার্ড সভানেত্রী, সেক্রেটারিরা অংশগ্রহণ করেন।

কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের মহিলা বিভাগীয় সেক্রেটারি আয়েশা সিদ্দিকা পারভীনের সভাপতিত্বে এবং ঢাকা মহানগরী দক্ষিণ মহিলা বিভাগীয় সহকারী সেক্রেটারি মাহবুবা খাতুন শরিফার সঞ্চালনায় ওরিয়েন্টেশন প্রোগ্রামের প্রথম অংশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমির মো. নূরুল ইসলাম বুলবুল।

ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি মুহাম্মদ আব্দুল মান্নান দারসুল কোরআন উপস্থাপন করার সময় বলেন, ইসলামী আন্দোলনের কর্মী হিসেবে আল্লাহর পথে প্রাণান্তকর প্রচেষ্টা চালাতে হবে যেন আমরা আল্লাহ অভিমুখী হয়ে চূড়ান্ত সফলতা অর্জন করতে পারি।

২য় অংশে ওরিয়েন্টেশন প্রোগ্রামের প্রধান আকর্ষণ বার্ষিক পরিকল্পনা উপস্থাপন করেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের মহিলা বিভাগীয় সেক্রেটারি আয়েশা সিদ্দিকা পারভীন।

১ম অংশে বিশেষ অতিথির বক্তব্যে নূরুল ইসলাম বুলবুল বলেন, সব শ্রেণি-পেশার বোনদের নিকট ইসলামের সুমহান দাওয়াত পৌঁছানোর লক্ষ্যে কোরআন প্রশিক্ষণের ধারাবাহিকতা রক্ষা করা আমাদের ইমানি দায়িত্ব। তিনি আদর্শ পরিবার ও সমাজ গঠনে পরিবারভিত্তিক দাওয়াত দানে আরও তৎপর হওয়ার প্রতি গুরুত্ব প্রদান করার আহ্বান জানান।

এছাড়াও ওরিয়েন্টেশন প্রোগ্রামে উপস্থিত ছিলেন ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য রিকতা বেগম, উম্মে কুলসুম রিনা, দিলারা বেগম, নার্গিস খান, তানহা আজমী, মাহমুদা নাজনীন, সেলিনা পারভীন, সেলিনা আক্তার, ড. জান্নাত আরা শেলি, ড. ফেরদৌস আরা খানম, তাহমিনা আক্তার সুরমা প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদকবিরোধী অভিযানের সময় হ্যান্ডকাপ পরা মাদক ব্যবসায়ীকে ছিনতাই

ভোটের আগে ও পরে সরকারের কথায় মিল পাচ্ছি না : মজিবুর রহমান মঞ্জু

আড়াইহাজারে ডাকাতের হামলায় এসিল্যান্ডসহ আহত ৬

বাংলাদেশি ব্রাজিল প্রেমীদের সাড়া দিলেন নেইমার

শেষ মুহূর্তের গোলে নকআউট পর্বে জার্মানি

এনসিপির এমপিদের ৬ জনই শিবিরের সঙ্গে যুক্ত ছিল : আব্দুল্লাহ হিল বাকী

অবশেষে ১-১ গোলে সমতায় ফিরল জার্মানি

অফসাইড নয়, যে কারণে বাতিল হলো জার্মানির গোল

স্কটল্যান্ড ম্যাচের আগে ব্রাজিল শিবিরে দুঃসংবাদ

প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার নিলেন ফুলবাড়িয়ার মিতুল

১০

প্রথমার্ধে জার্মানির বিপক্ষে ১-০ গোলে এগিয়ে আইভোরি কোস্ট

১১

বিশ্বকাপে পরের ম্যাচেই যে ৩ রেকর্ড ভাঙতে পারেন মেসি

১২

৬৮ বছর পর যে রেকর্ড দেখল ২০২৬ বিশ্বকাপ

১৩

ছাত্রশক্তিকে শিবিরশক্তিতে রূপান্তরের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু : আব্দুল কাদের

১৪

নজর কাড়ছেন নেইমার সঙ্গী ব্রুনা বিয়ানকার্দি

১৫

মুখ ঢেকে কথা বলার খেসারত, দেখলেন বিশ্বকাপে প্রথমবার লাল কার্ড

১৬

৭২ বছরেও অক্ষত বিশ্বকাপের যে রেকর্ড

১৭

সুইডেনকে উড়িয়ে গ্রুপের শীর্ষে নেদারল্যান্ডস

১৮

হরমুজ বন্ধের ঘোষণায় লেবাননে হামলা বন্ধের নির্দেশ নেতানিয়াহুর

১৯

তিনটি ইউনিয়নেরই নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

২০
X