রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
শাহেদ শফিক, লন্ডন (যুক্তরাজ্য) প্রতিনিধি
প্রকাশ : ১০ জানুয়ারি ২০২৫, ১১:৪১ এএম
অনলাইন সংস্করণ

পরিবারের সদস্যদের সঙ্গে খুনসুটি করছেন খালেদা জিয়া

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে তারেক রহমান ও তার স্ত্রী । ছবি : সংগৃহীত
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে তারেক রহমান ও তার স্ত্রী । ছবি : সংগৃহীত

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া লন্ডন ক্লিনিকে ভর্তি হয়েছেন। লন্ডনে যাওয়ার সুবাদে সেখানে অবস্থানরত দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ পরিবারের অন্য সদস্যদের সঙ্গে মিলিত হওয়ার সুযোগ হয়েছে তার। দীর্ঘ সময় পর পরিবারের সব সদস্যকে কাছে পেয়ে খুবই উজ্জীবিত খালেদা জিয়া। হাসপাতালে সবার সঙ্গে খুনসুটি করছেন তিনি। মানসিকভাবে তিনি এখন যথেষ্ট চাঙা।

খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন ও যুক্তরাজ্য বিএনপির সভাপতি এমএ মালেক কালবেলাকে এ তথ্য জানিয়েছেন।

এর আগে গত বুধবার (০৮ জানুয়ারি) বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৬টায় খালেদা জিয়াকে যুক্তরাজ্যের পশ্চিম লন্ডনের বিশেষায়িত হাসপাতাল ‘লন্ডন ক্লিনিকে’ ভর্তি করা হয়। সেখানে তিনি অধ্যাপক ডা. প্যাট্রিক কেনেডির অধীনে ভর্তি রয়েছেন। ভর্তির পর প্রথম দিন বুধবার ডাক্তাররা তার বেশকিছু পরীক্ষা-নিরীক্ষা দেন।

জানতে চাইলে অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন বলেন, খালেদা জিয়ার চিকিৎসা শুরু হয়েছে। তাকে অনেকদিন পরিবারের কাছের সদস্যদের থেকে দূরে রাখা হয়েছে। বর্তমানে তিনি পরিবারের সদস্যদের কাছে পেয়ে অনেক হাসি-খুশি আছেন। সবার সঙ্গে খুনসুটি করছেন। পরিবারের সবাই রুটিনমাফিক আসা-যাওয়া করছেন।

তিনি আরও বলেন, ‘ডাক্তাররা তার বেশকিছু টেস্ট দিয়েছেন। আজ কিছু রিপোর্ট পাওয়া যাবে। আজ সে অনুযায়ী চিকিৎসা শুরু হবে। তা ছাড়া দেশের চিকিৎসা বিষয়ে গতকাল ডাক্তারদের ব্রিফ করা হয়েছে। তারা আমাদের চিকিৎসা নিয়ে যথেষ্ট প্রশংসা করেছেন। এর বাইরে কিছু চিকিৎসা আমাদের দেশে হয় না। সেগুলোর জন্যই মূলত খালেদা জিয়াকে লন্ডনে আনা। এখন প্রয়োজনীয় সব পরীক্ষা-নিরীক্ষা ও কাগজপত্র পেলে সে অনুযায়ী ব্যবস্থা নেবেন।

প্রসঙ্গত, সর্বশেষ ২০১৭ সালের ১৫ জুলাই বিএনপির চেয়ারপারসন লন্ডন সফরে গিয়েছিলেন। এরপর তার আর কোনো বিদেশ সফর হয়নি। এই সময়ের মধ্যে তার সঙ্গে ছেলে তারেক রহমানেরও সরাসরি দেখা হয়নি। খালেদা জিয়া লিভার সিরোসিস, হৃদরোগ, ফুসফুস, আর্থ্রাইটিস, কিডনি, ডায়াবেটিসসহ বিভিন্ন জটিলতায় ভুগছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এমবোলোর সফল স্পট-কিকে এগিয়ে সুইজারল্যান্ড

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ে ২ কোটি বোনাস পাচ্ছেন মিরাজরা

‘এগিয়ে চলো ব্রাজিল’, হুঙ্কার ছুড়লেন নেইমার

ভারতের বোলারদের পিটিয়ে গুরবাজের ৪৮ বলে সেঞ্চুরি

ক্রিকেটার নাঈমকে মারধরের ঘটনায় খুলসী থানার ওসি প্রত্যাহার

যে রেফারি দিয়ে শুরু হচ্ছে আর্জেন্টিনার বিশ্বকাপ মিশন

গোলাহাট গণহত্যার ৫৫ বছর পূর্তিতে শহীদদের স্মরণে ঢাকায় সভা

চিকিৎসককে মারধরের অভিযোগ / ছেলেকে কান ধরে ওঠবস করিয়ে মায়ের মরদেহ ফেরত দিলেন চিকিৎসকরা

জরুরি সেবা নম্বরে কল পেয়ে লঞ্চে অসুস্থ শিশুকে চিকিৎসা সহায়তা দিল কোস্ট গার্ড

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

১০

এনসিপি নেত্রী মনিরাকে নিয়ে ‘বিস্ফোরক’ মন্তব্য গণঅধিকার নেতার

১১

আদ্-দ্বীনের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি খেলাফত আন্দোলনের

১২

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

১৩

বিভেদ ভুলে এক কাতারে অপু-বুবলী

১৪

বিএনপি দেশ ও মানুষের স্বার্থে কাজ করে : প্রধানমন্ত্রী

১৫

হুইপ অপুর কাছে ছাউনি চাইল পঞ্চম শ্রেণির শিক্ষার্থী

১৬

নিরব-পরীমণির গোলাপ নিয়ে নয়া পরিকল্পনা

১৭

ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন মোদি

১৮

ব্রাজিলের ম্যাচের দিনে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা

১৯

শম্পার নতুন গান ‘প্রেমের বিজ্ঞাপন’

২০
X