কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১২ জানুয়ারি ২০২৫, ১০:১৮ পিএম
অনলাইন সংস্করণ

পতিত স্বৈরাচারের কেউ কেউ সুবিধাভোগী ফ্যাসিস্টদের সুরেই কথা বলছে : বুলবুল

চাঁপাইনবাবগঞ্জ পৌর জামায়াত আয়োজিত শহীদ স্মৃতি জুলাই বিপ্লব ক্রিকেট টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে কথা বলেন মো. নূরুল ইসলাম বুলবুল। ছবি : কালবেলা
চাঁপাইনবাবগঞ্জ পৌর জামায়াত আয়োজিত শহীদ স্মৃতি জুলাই বিপ্লব ক্রিকেট টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে কথা বলেন মো. নূরুল ইসলাম বুলবুল। ছবি : কালবেলা

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমির মো. নূরুল ইসলাম বুলবুল বলেছেন, জাতির ঐক্য বিনষ্ট করতে একটি সুবিধাভোগী চক্র উঠে-পড়ে লেগেছে। তারা আবারও জুলাই আগস্ট বিপ্লবের ঐক্যে ফাটল ধরানোর চেষ্টা চালাচ্ছে।

তিনি বলেন, বিগত আওয়ামী ফ্যাসিবাদ যেভাবে মুক্তিযুদ্ধের পক্ষ-বিপক্ষ দাঁড় করিয়ে জাতির ঐক্য নষ্ট করেছে সেই একইভাবে চক্রটি আবারো পুরোনো সেই খেলায় মেতেছে। পতিত স্বৈরাচারের কিছু সুবিধাভোগী তাদের সুরেই কথা বলছে।

রোববার (১২ জানুয়ারি) চাঁপাইনবাবগঞ্জ পৌর জামায়াত আয়োজিত শহীদ স্মৃতি জুলাই বিপ্লব ক্রিকেট টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন নুরুল ইসলাম বুলবুল।

তিনি বলেন, আওয়ামী লীগ গুম, খুন ও নির্যাতনের মাধ্যমে দেশের মানুষের স্বাভাবিক জীবন ব্যাহত করেছিল। বিরোধীমতের কেউ নির্বিঘ্নে চলাফেরা করতে পারেনি। জামায়াতে ইসলামীর নেতাদের অবৈধ ট্রাইব্যুনালের মাধ্যমে অন্যায়ভাবে ফাঁসি দিয়েছে। হাজার হাজার মামলা দিয়ে নেতাকর্মীদের বছরের পর বছর জেলে আটকে রেখেছে। তারা জামায়াত নেতাদের পরিবার থেকে বিচ্ছিন্ন করতে চেয়েছিল। এজন্য রাতে বাসায় ঘুমাতেও দেয়নি। অসংখ্য মায়ের বুক খালি করেছে এই ফ্যাসিবাদী সরকার। যে রক্তের দাগ এখনো শুকায়নি। কিন্তু এরইমধ্যে ফ্যাসিবাদের সুবিধাভোগী গোষ্ঠী আবারো জাতির ঐক্য নষ্ট করতে তৎপর হয়ে উঠেছে। বিনা ভোটের সরকারে যারা অংশীদার হয়ে সুবিধা নিয়েছে তারাই আবার ফ্যাসিবাদের সুরে জাতিকে বিভক্ত করতে বিভিন্ন বক্তব্য দিচ্ছে। ৫ আগস্ট পরবর্তী ঐক্যবদ্ধ বাংলাদেশে সেসব সুবিধাভোগী চক্র যাতে জাতীয় ঐক্যে ফাটল ধরাতে না পারে সে ব্যাপারে সবাইকে সজাগ থাকতে হবে।

তিনি চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা জামায়াত আয়োজিত শহীদ স্মৃতি জুলাই বিপ্লব ক্রিকেট টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠান, বিজয় দিবস উপলক্ষে আয়োজিত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ, যুব জাগরণ নাইট ক্রিকেটের সমাপনী অনুষ্ঠানসহ বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মানবতাবিরোধী অপরাধের মামলায় ইনুর রায় ৩০ জুন

দেশে স্বর্ণের দামে বড় লাফ, ভরি কত

ডেপুটি অ্যাটর্নি জেনারেল বদিউজ্জামান তপাদারের পদত্যাগ

চলন্ত মোটরসাইকেলে ইটের আঘাতে আহত সেই তরুণের মৃত্যু

শিবির নেতাকে ছুরিকাঘাতে খুন

দ্বিতীয় রাউন্ডে যেভাবে আর্জেন্টিনার মুখোমুখি হতে পারে কেপ ভার্দে

মালয়েশিয়া-বাংলাদেশ দ্বিপাক্ষিক আলোচনা ফলপ্রসূ হয়েছে : প্রধানমন্ত্রী

বিয়ের দাবিতে ১৮ দিন ধরে অবস্থান তরুণীর, অন্য মেয়েকে ঘরে তুললেন প্রেমিক

যে শহর কাঁদিয়েছিল ম্যারাডোনাকে, সেখানেই মেসির প্রতিশোধের মিশন

বাংলাদেশের জন্য দ্রুত মালয়েশিয়ার শ্রমবাজার খুলে দেওয়ার আহ্বান

১০

ডিজেলের দাম কমাচ্ছে মালয়েশিয়া

১১

৬০ দিনের মধ্যে চূড়ান্ত চুক্তির রোডম্যাপে একমত যুক্তরাষ্ট্র ও ইরান

১২

বাংলাদেশ-মালয়েশিয়া সম্পর্কের নতুন অধ্যায়ের প্রত্যাশা প্রধানমন্ত্রীর

১৩

৯২ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে বিশ্বকাপে চমক দেখাল মিসর

১৪

ছাত্রলীগ নেতা সাকিব আল হাসান গ্রেপ্তার

১৫

কেপ ভার্দের রুপকথা চলছেই, স্পেনের পর উরুগুয়েকেও রুখে দিল

১৬

খাল খননে গলার কাঁটা অকেজো দুটি স্লুইচগেট

১৭

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠকে বাণিজ্য ও কর্মসংস্থানে নতুন সম্ভাবনা

১৮

ফুটবল ইতিহাসের অন্যতম সেরা গোলকিপিং! ২৩ শটের ঝড় সামলে ইরানের নায়ক যিনি

১৯

জ্বালানি সংকটেও স্পেনে কমেছে বিদ্যুৎ বিল, কারণ কী? 

২০
X