কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৬ আগস্ট ২০২৩, ০৫:৪৮ পিএম
অনলাইন সংস্করণ
সাঈদীর চিকিৎসককে হুমকি

জামায়াত তাদের নোংরা ও সন্ত্রাসী চিন্তার বহিঃপ্রকাশ ঘটিয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। ছবি : সংগৃহীত
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। ছবি : সংগৃহীত

জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর চিকিৎসক এস এম মোস্তফা জামানকে হত্যার হুমকি দিয়ে জামায়াত তাদের নোংরা ও সন্ত্রাসী চিন্তার বহিঃপ্রকাশ ঘটিয়েছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

বুধবার (১৬ আগস্ট) দুপুরে রাজধানীর নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের চিকিৎসক এস এম মোস্তফা জামান গতকাল (মঙ্গলবার) রাতে আমার কাছে এসেছিলেন। তিনি সমস্ত ঘটনা বলেছেন। তিনি একজন চিকিৎসক হিসেবে সাঈদীর চিকিৎসা করেছেন। তারপরও তাকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। এটা আমার কাছে আশ্চর্য লাগে।’

তিনি বলেন, ‘আমি মনে করি, তারা (জামায়াত) যে নোংরা চিন্তা করে, তারা যে সবসময় সন্ত্রাসী চিন্তা করে, তারা যে সবসময় রাষ্ট্রের বিরুদ্ধে চিন্তা করে, এটি তারই একটি প্রতিফলন। এ হুমকির মধ্য দিয়ে জামায়াত তা জানান দিয়েছে।’

১৭ আগস্ট সারা দেশে সিরিজ বোমা হামলার ঘটনা প্রসঙ্গে তিনি বলেন, ‘বাংলাদেশকে জঙ্গি রাষ্ট্র হিসেবে পরিচিত করার জন্য আপনারা জঙ্গিদের উত্থান দেখেছেন। বাংলা ভাই ও শায়খ আব্দুর রহমানের মতো অনেক জঙ্গি দেখেছেন। তৎকালীন সরকার (বিএনপি) তখন বলত এগুলো মিডিয়ার সৃষ্টি। কিন্তু পরবর্তী সময়ে আপনারাই দেখেছেন সত্যিকারের জঙ্গির উত্থান। সেভাবেই ২০০৫ সালের ১৭ আগস্ট দেশের ৬৩টি জেলায় একযোগে বোমা হামলার ঘটনা ঘটায় জঙ্গিরা। এ হামলার মধ্য দিয়ে তারা জানান দিয়েছে যে দেশে জঙ্গি রয়েছে। এখন আমি এটুকু বলতে পারি যে, জঙ্গি আমরা একেবারে নির্মূল করতে পারিনি, কিন্তু জঙ্গিবাদ নিয়ন্ত্রণে রয়েছে। জঙ্গিগোষ্ঠীর কিছু কিছু ঘুমন্ত সেল এখনো রয়ে গেছে। তারা আত্মপ্রকাশ করার চেষ্টা করছে। আমাদের নিরাপত্তা বাহিনী ও গোয়েন্দা সংস্থা অত্যন্ত দক্ষ। তারা জঙ্গিবাদকে নিষ্ক্রিয় করছেন এবং যথাসময়ে জঙ্গিদের আইনের আওতায় নিয়ে আসা হচ্ছে।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিমানবন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

‘একটাও সামনে আইবি না, একদম মাইরা ফেলামু’, ভাইরাল ভিডিওর তদন্ত শুরু

মান্ডায় ড্যাফোডিল ইন্সটিটিউট অব আইটির স্থায়ী ক্যাম্পাস

নারী কেলেঙ্কারির অভিযোগে ট্রাফিক সার্জেন্টকে প্রত্যাহার

জর্ডানে সন্ত্রাসবাদের দায়ে ৬ জনের মৃত্যুদণ্ড কার্যকর

কক্সবাজার বিমানবন্দরে ইয়াবাসহ নারী আটক

দুদকের মামলায় চার দিনের রিমান্ডে মাসুদ উদ্দিন চৌধুরী 

যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠকের সময় জানাল ইরান

একদিন ম্যানেজ হলেই আগস্টে মিলবে লম্বা ছুটি

অভিনেতা আলভীর ১০ দিনের রিমান্ড চেয়েছে ডিবি

১০

আশুরার রোজা রাখার সঠিক নিয়ম

১১

কুড়িগ্রামে নদ-নদীর পানি বৃদ্ধি, বন্যার আশঙ্কা

১২

ঋণে জর্জরিত হয়ে শিক্ষকের আত্মহত্যা

১৩

নাহিদা আক্তারের রেকর্ড

১৪

জামিন পেলেন ‘অগ্রযাত্রা প্রতিদিন’র ভারপ্রাপ্ত সম্পাদক রেজানুর ইসলাম

১৫

বিদেশি শিক্ষার্থীদের ‘শর্ট-টার্ম গ্র্যাজুয়েট ভিসা’ দিচ্ছে নিউজিল্যান্ড

১৬

১১ বলে হাফ সেঞ্চুরি, ক্রিকেট বিশ্বকে তাক লাগালেন সূর্যবংশী

১৭

পূর্ববর্তী সরকারের গাফিলতিতেই টিকা সংকট: ড. জিয়াউদ্দিন হায়দার

১৮

গণশুনানিতে নির্ধারণ হবে বগুড়ার সেই ৩ ইউনিয়নের নতুন নাম

১৯

যুক্তরাষ্ট্র-ইরানের বৈঠকে বসতে সুইজারল্যান্ডে পাকিস্তানের সেনাপ্রধান

২০
X