কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২০ জানুয়ারি ২০২৫, ১২:৪৫ এএম
অনলাইন সংস্করণ

বিএনপি সব কিছু নতুনভাবে শুরু করতে চায় : আমিনুল হক

বক্তব্য দিচ্ছেন আমিনুল হক। ছবি : কালবেলা
বক্তব্য দিচ্ছেন আমিনুল হক। ছবি : কালবেলা

স্বৈরাচারমুক্ত স্বাধীন বাংলাদেশে বিএনপি সব কিছু নতুনভাবে শুরু করতে চায় বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক। তিনি বলেন, এই লক্ষ্য নিয়েই বিএনপি কাজ করে যাচ্ছে।

রোববার (১৯ জানুয়ারি) সন্ধ্যায় মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে জিয়া ক্রিকেট টুর্নামেন্ট ২০২৪-২০২৫ এর ফাইনাল খেলার উদ্বোধনী বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, বাংলাদেশকে স্বৈরাচার মুক্ত করেছি, বাংলাদেশকে নতুনভাবে স্বাধীন করেছি। সেই নতুন স্বাধীন বাংলাদেশে- স্বৈরাচার মুক্ত বাংলাদেশে আমরা নতুনভাবে সব কিছু শুরু করতে চাই।

তিনি আরও বলেন, এই জন্য বাংলাদেশী জাতীয়তাবাদের সকল সাধারণ মানুষকে সাথে নিয়ে আমরা বাংলাদেশের ক্রীড়াঙ্গণকে তৃণমুল পর্যায়ে ছড়িয়ে দিতে চাই।

তারেক রহমান সারা বাংলাদেশের তৃণমূলে খেলাধুলাকে ছড়িয়ে দেওয়ার জন্য পরিকল্পনা নিয়েছেন উল্লেখ করে সাবেক সাফজয়ী এই ফুটবলার বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় আমরা জিয়া ক্রিকেট টুর্নামেন্ট ২০২৪-২৫ শুরু করেছি এবং আমাদের মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট চলমান রয়েছে।

তিনি বলেন, আমরা তারেক রহমানের নির্দেশে শুরু করেছি মাত্র। সামনে ধীরে ধীরে আরও অনেক নতুন কিছু আপনাদের সামনে উপস্থাপিত হবে এবং এই টুর্নামেন্ট শেষে সামনে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নামে মেয়েদের ক্রিকেট এবং ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে।

ফাইনালে রংপুর বিভাগের সাথে সিলেট বিভাগের খেলা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরষ্কার বিতরণ করবেন বিএনপি'র মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

ফাইনাল খেলার উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- বিসিবি সভাপতি ফারুক আহমেদ, বিসিবি সাবেক কোষাধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধা কাজী ইউসা মিশু, সাবেক সংসদ সদস্য মোশাররফ হোসেন, বিএনপি নেতা ইশরাক হোসেন, ঢাকা মহানগর উত্তর ড্যাব সভাপতি ডা. সরকার মাহবুব আহমেদ শামীম, বিশিষ্ট ক্রীড়ানুরাগী মীর শাহে আলম, জিয়া ক্রিকেট টুর্নামেন্ট-এর আহ্বায়ক রফিকুল ইসলাম বাবু, সদস্য সচিব দেবব্রত পাল, জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল আলম, রাজিন সালে, জিয়া ক্রিকেট টুর্নামেন্ট-এর দপ্তর সম্পাদক ইবরাহিম খলিল, জুলাই বিপ্লব এ শহীদ মোহাম্মদ সানী'র বাবা মো. সাঈদ প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপের নকআউট পর্ব নিশ্চিত করল যেসব দল

বিমানবন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

‘একটাও সামনে আইবি না, একদম মাইরা ফেলামু’, ভাইরাল ভিডিওর তদন্ত শুরু

মান্ডায় ড্যাফোডিল ইন্সটিটিউট অব আইটির স্থায়ী ক্যাম্পাস

নারী কেলেঙ্কারির অভিযোগে ট্রাফিক সার্জেন্টকে প্রত্যাহার

জর্ডানে সন্ত্রাসবাদের দায়ে ৬ জনের মৃত্যুদণ্ড কার্যকর

কক্সবাজার বিমানবন্দরে ইয়াবাসহ নারী আটক

দুদকের মামলায় চার দিনের রিমান্ডে মাসুদ উদ্দিন চৌধুরী 

যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠকের সময় জানাল ইরান

একদিন ম্যানেজ হলেই আগস্টে মিলবে লম্বা ছুটি

১০

অভিনেতা আলভীর ১০ দিনের রিমান্ড চেয়েছে ডিবি

১১

আশুরার রোজা রাখার সঠিক নিয়ম

১২

কুড়িগ্রামে নদ-নদীর পানি বৃদ্ধি, বন্যার আশঙ্কা

১৩

ঋণে জর্জরিত হয়ে শিক্ষকের আত্মহত্যা

১৪

নাহিদা আক্তারের রেকর্ড

১৫

জামিন পেলেন ‘অগ্রযাত্রা প্রতিদিন’র ভারপ্রাপ্ত সম্পাদক রেজানুর ইসলাম

১৬

বিদেশি শিক্ষার্থীদের ‘শর্ট-টার্ম গ্র্যাজুয়েট ভিসা’ দিচ্ছে নিউজিল্যান্ড

১৭

১১ বলে হাফ সেঞ্চুরি, ক্রিকেট বিশ্বকে তাক লাগালেন সূর্যবংশী

১৮

পূর্ববর্তী সরকারের গাফিলতিতেই টিকা সংকট: ড. জিয়াউদ্দিন হায়দার

১৯

গণশুনানিতে নির্ধারণ হবে বগুড়ার সেই ৩ ইউনিয়নের নতুন নাম

২০
X