কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২১ জানুয়ারি ২০২৫, ১০:৪০ পিএম
অনলাইন সংস্করণ

সবুজবাগ থানা স্বেচ্ছাসেবক দলের কর্মিসভা অনুষ্ঠিত

স্বেচ্ছাসেবক দলের কর্মিসভা। ছবি : কালবেলা
স্বেচ্ছাসেবক দলের কর্মিসভা। ছবি : কালবেলা

সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল করার লক্ষ্যে ঢাকা মহানগর দক্ষিণের অধীন সবুজবাগ থানা স্বেচ্ছাসেবক দলের কর্মিসভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২১ জানুয়ারি) বিকেলে থানাধীন নন্দীপাড়া ছোটো বটতলায় এ কর্মিসভা হয়।

কর্মিসভায় প্রধান অতিথি হিসেবে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এস এম জিলানী এবং প্রধান বক্তা হিসেবে সংগঠনের সাধারণ সম্পাদক রাজিব আহসান উপস্থিত ছিলেন।

কর্মিসভায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা তুলে ধরে নেতাকর্মীদের উদ্দেশে এস এম জিলানী বলেন, মানুষের মন জয়ে তাদের পাশে থেকে কাজ করতে হবে। মানুষ পছন্দ করে না, এমন কোনো কাজ করা যাবে না। জনগণের পাশে থেকে কাঁধে কাঁধ মিলিয়ে আপনারা জনকল্যাণমুখী কাজে অংশগ্রহণ করুন। জনদুর্ভোগ এর সৃষ্টি হয়, এমন কোনো কাজে লিপ্ত হবেন না- মানুষের ভালোবাসা অর্জন করুন।

তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ করলে কাউকে ছাড় দেওয়া হবে না। শৃঙ্খলা রক্ষায় স্বেচ্ছাসেবক দল বদ্ধপরিকর।

সবুজবাগ থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ওমর ফারুকের সভাপতিত্বে এবং সদস্য সচিব মো. বিল্লাল হোসেনের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি জহির উদ্দিন তুহিন, সাধারণ সম্পাদক সাদ মোর্শেদ পাপ্পা শিকদার, সিনিয়র সহসভাপতি এস এম সায়েম, যুগ্ম সম্পাদক কাজী মহিউদ্দিন মহী, দপ্তর সম্পাদক (যুগ্ম সম্পাদক পদমর্যাদা) মো. সাইফুল ইসলাম পলাশ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বুধবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

একান্ত প্রিয় বস্তু হারিয়ে গেলে যে দোয়া পড়বেন

মেসির বাঁ পায়ের দৃষ্টিনন্দন গোলে এগিয়ে আর্জেন্টিনা

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৯ বছর পর মুখোমুখি আর্জেন্টিনা-আলজেরিয়া, কী বলছে পরিসংখ্যান

অভিজ্ঞতা ছাড়াই ৫০ জনকে চাকরি দেবে লংকাবাংলা ফাইন্যান্স

বিকাশে চাকরির সুযোগ, আবেদন অনলাইনে

আজকের নামাজের সময়সূচি

ইরাকের বিপক্ষে বড় জয় নিয়ে মাঠ ছাড়ল নরওয়ে

আওয়ামী লীগ নেতার মুক্তির দাবিতে বিএনপি কর্মীদের মিছিল

১০

ব্রাজিল-আর্জেন্টিনার দুই কিংবদন্তিকে ছাড়িয়ে ইতিহাসের পাতায় এমবাপ্পে

১১

সিউলে প্রবাসী বাংলাদেশিদের দেখানো হলো ‘উৎসব’ চলচ্চিত্র

১২

আর্জেন্টিনার প্রথম ম্যাচের আগে ডি মারিয়ার আবেগঘন বার্তা

১৩

অস্ট্রেলিয়ার বিপক্ষে কেমন হচ্ছে প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশের একাদশ?

১৪

২ গোল করলেই বিশ্বকাপের বিশ্বরেকর্ড ছুঁয়ে ফেলবেন এমবাপ্পে

১৫

৫ বছরের শিশুকে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যা : দুই আসামি কারাগারে

১৬

এমবাপ্পের জোড়া গোলে জয় দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু ফ্রান্সের

১৭

একই দিনে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের দুই ম্যাচ

১৮

১ গোল করেই যে দুই রেকর্ডে ভাগ বসালেন এমবাপ্পে

১৯

গোলশূন্য প্রথমার্ধ, সুযোগ নষ্ট করল ফ্রান্স-সেনেগাল

২০
X