মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২২ জানুয়ারি ২০২৫, ০৪:১১ পিএম
অনলাইন সংস্করণ

বিএনপির শীর্ষ নেতাদের সঙ্গে খেলাফত মজলিসের বৈঠক

খেলাফত মজলিসের লোগো। ছবি : সংগৃহীত
খেলাফত মজলিসের লোগো। ছবি : সংগৃহীত

জাতীয় ঐক্যসহ বিভিন্ন বিষয়ে ঐকমত্য গড়তে বিএনপির শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করেছেন খেলাফত মজলিসের নেতারা।

বুধবার (২২ জানুয়ারি) সকালে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে এ বৈঠক হয়।

বৈঠকে ৯ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন খেলাফত মজলিসের আমির মাওলানা আবদুল বাছিত আজাদ এবং মহাসচিব আহমেদ আবদুল কাদের।

প্রতিনিধি দলে ছিলেন দলটির নায়েবে আমির মাওলানা সাখাওয়াত হোসাইন, আবদুল্লাহ ফরিদ, যুগ্ম মহাসচিব জাহাঙ্গীর হোসেন, মুহাম্মদ মুনতাসির আলী, এবিএম সিরাজুল মামুন, মোস্তাফিজুর রহমান ফয়সাল এবং আবদুল জলিল।

বৈঠকের পর খেলাফত মজলিসের মহাসচিব আহমেদ আবদুল কাদের বলেন, আমরা আজকে বিএনপির সঙ্গে আলাপ করতে এসেছি। আমরা যারা আন্দোলন করছি সেসব রাজনৈতিক দলের নেতাকর্মীদের বিরুদ্ধে সব মিথ্যা মামলা দ্রুত প্রত্যাহার করাসহ ৭টি পয়েন্টে বৈঠকে আমরা একমত হয়েছি। এর আলোকে আমরা কাজ করব ইনশাআল্লাহ- বিশেষ করে ইসলামী দলগুলোর মধ্যে ঐক্য সাধন করা এবং সবাইকে নিয়ে জাতীয় ঐক্য গঠন করা।

৫ আগস্ট যে কারণে বিপ্লব হয়েছিল এটাকে অটুট রাখা। ইতোমধ্যে কিছু কিছু ভিন্ন চিত্র আমরা দেখতে পারছি। আমাদের বক্তব্য হচ্ছে বিভেদ নয়, ঐক্য। জাতির স্বার্থে আজকে ঐক্যবদ্ধ হওয়া জরুরি বিষয়। এজন্য আমরা বিএনপির সঙ্গে আলাপ করতে এসেছি। আলাপ করে আমরা একমত হয়েছি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সারওয়ার আলম তার কর্মের খেসারত দিলেন

১৪৯ পেনাল্টির ৩৩টিতেই ব্যর্থ মেসি

হতাশা ভুলিয়ে ইতিহাস গড়া গোল, মেসির লিডে বিরতিতে আর্জেন্টিনা

বিশ্বকাপে সর্বোচ্চ গোলের মালিক মেসি

ইতিহাসের দুয়ারে দাঁড়িয়ে পেনাল্টি নষ্ট করে রেকর্ড গড়ার সুযোগ মিস মেসির!

দক্ষ তরুণরাই ডিজিটাল অর্থনীতির পাওয়ার হাউজ : রাহিতুল

অবিশ্বাস্য! পেনাল্টি মিস মেসির

সিলেট নগরবাসীর সহযোগিতা চাইলেন সিসিক প্রশাসক

প্যারোলে মুক্তি পেলেন সাবেক মেয়র

আজকের দিনেই ‘হাত দিয়ে গোল’ করে ইংল্যান্ডকে হারিয়েছিল আর্জেন্টিনা

১০

চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

১১

৭ কলেজের সব নথিতে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ নাম ব্যবহারের নির্দেশনা

১২

ইসরায়েলি সীমান্তের কাছে হিজবুল্লাহর গোপন ড্রোন কারখানার সন্ধান

১৩

বিএটি বাংলাদেশের নতুন হেড অব ট্যালেন্ট, কালচার অ্যান্ড ইনক্লুশন রাইয়ান আহমেদ

১৪

গৃহবধূর আপত্তিকর ভিডিও ফাঁস, যুবকের বিরুদ্ধে মামলা

১৫

অস্ট্রিয়ার বিপক্ষে আর্জেন্টিনার একাদশে আছেন যারা

১৬

কালবেলার সাংবাদিককে কুপিয়ে জখম

১৭

ট্রাম্পের কথায় চলবে না ইসরায়েল: নেতানিয়াহু

১৮

ক্যালকুলেটরে হিসাব করে ‘ঘুষ’ চাইলেন সরকারি কর্মকর্তা, ভিডিও ভাইরাল

১৯

দায়িত্ব ছাড়লেন সারওয়ার, সিলেটের ভারপ্রাপ্ত ডিসি পিংকি সাহা

২০
X