কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২২ জানুয়ারি ২০২৫, ১০:৪০ পিএম
অনলাইন সংস্করণ

বিএনপি নেতারা শেষ পর্যন্ত মাঠে ছিল : জুয়েল

বক্তব্য রাখছেন শরীফ উদ্দীন জুয়েল। ছবি : কালবেলা
বক্তব্য রাখছেন শরীফ উদ্দীন জুয়েল। ছবি : কালবেলা

ফ্যাসিবাদী আওয়ামী সরকার এবং শেখ হাসিনার পতন আন্দোলন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা শেষ পর্যন্ত এবং সর্বাগ্রে মাঠে ছিল বলে জানিয়েছেন জাতীয়তাবাদী যুবদল ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক শরীফ উদ্দীন জুয়েল। তিনি দাবি করে বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এই আন্দোলনের রূপকার।

বুধবার (২২ জানুয়ারি) বিকেলে রাজধানীর মোহাম্মদপুরে থানাধীন ৩২ নং ওয়ার্ড যুবদলের কর্মিসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

যুবদল ঢাকা মহানগর উত্তর শাখার সাংগঠনিক গতি বৃদ্ধির অংশ হিসেবে এ কর্মিসভা অনুষ্ঠিত হয়।

ঢাকা মহানগর উত্তর যুবদলের এ আহ্বায়ক বলেন, এখন একটি বিশেষ শ্রেণি ২০ দিনের আন্দোলন করে বিপ্লবের একক ঠিকাদার বনে গেছেন। কিন্তু তারা ভুলে গেছেন, গত ১৭ বছর ধরে বুকের তাজা রক্ত দিয়ে আমরা রাজপথে হাসিনা সরকারের বিরুদ্ধে লড়ে গেছি এবং শেষ পর্যন্ত মাঠে ছিলাম, সর্বাগ্রে ছিলাম।

তিনি বলেন, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শহীদ আবু সাঈদের মৃত্যুর পর যখন আন্দোলন সারা দেশে দানা বাধতে শুরু করল, তখন ছাত্ররা ৯ দফা ঘোষণা করে এবং ফ্যাসিস্ট মাফিয়া সরকারের দমনপীড়নের কারণে ২৫ তারিখের দিকে আন্দোলন স্তিমিত হয়ে যায়।

এরপর বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আন্দোলন জেগে ওঠে এবং তারপর এই আন্দোলন আস্তে আস্তে শেখ হাসিনার পতনের একদফা দাবিতে রূপান্তর হয়। যেখানে প্রত্যেকটা জায়গায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) অংশগ্রহণ ছিল। এ আন্দোলনের রূপকার আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

শরীফ উদ্দীন জুয়েল একটি সফল ও সুন্দর কর্মিসভার আয়োজন করায় ৩২নং ওয়ার্ড যুবদলের নেতাকর্মীদের শুভেচ্ছা জানান। তিনি ২৮ অক্টোবর ২০২৩ সাল থেকে শুরু করে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় মোহাম্মদপুর থানা যুবদলকে ধন্যবাদ জানান।

এসময় শেখ হাসিনা সরকারের আমলে মোহাম্মদপুর থানায় নিহত তিন শহীদের আত্মার মাগফিরাত কামনা করেন জুয়েল। তিনি বলেন, গত ১৭ বছরে আমাদের ৩ হাজার নেতা-কর্মীকে ক্রসফায়ারে হত্যা করা হয়েছে, ১২ শ’ নেতাকর্মীকে গুম করা হয়েছে।

যুবদল ঢাকা মহানগর উত্তরের নেতাকর্মীদের নির্দেশনা প্রদান করে শরীফ উদ্দীন জুয়েল বলেন, আপনারা যেভাবে ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন-সংগ্রামে ঝাঁপিয়ে পড়েছিলেন, ঠিক সেইভাবে এখন জনগণের পাশে দাঁড়ান, জনকল্যাণমুখী কাজে অংশগ্রহণ করুন। বিএনপি বাংলাদেশের জনগণের দল, বিএনপির মূল শক্তি জনগণ।

কর্মিসভায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা নিয়ে বিশদ আলোচনা করেন জুয়েল। তিনি বলেন, সাম্য-মানবিক, উন্নত বাংলাদেশ করাই ৩১ দফার মূল লক্ষ্য। ৩১ দফা বাংলাদেশের জনগণের বাকস্বাধীনতা ফিরিয়ে দেওয়ার সনদ, মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করার সনদ, মানুষের সুবিচার প্রতিষ্ঠা করার সনদ, মানুষের অর্থনৈতিক মুক্তির সনদ।

কর্মিসভায় আরও বক্তব্য রাখেন- যুবদল ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিব সাজ্জাদুল মিরাজ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মনিরুল ইসলাম স্বপন, যুগ্ম আহ্বায়ক তসলিম আহসান মাসুম ও আবুল হাসান টিটু।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আইআরজিসি’র হুঁশিয়ারি / অধিকার লঙ্ঘন করলে শত্রুকে ‘আরও বড় ঐতিহাসিক পরাজয়’ দেবে ইরান 

ব্রাজিল-হাইতি ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া!

সাত মাস আগে প্রেম করে বিয়ে, হাসপাতালে স্ত্রীর লাশ ফেলে পালালেন স্বামী!

রাত ১টার মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

রেস্তোরাঁ ও ক্যাটারিংয়ে অভিন্ন শুল্ককর চান ব্যবসায়ীরা

‘সমাজে একটি মেয়ে কীভাবে থাকবে, এ দায়িত্ব আল্লাহ আপনাকে দেননি’

পদ্মা সেতুর পথেই এগোচ্ছে তিস্তা মহাপরিকল্পনা : পানিসম্পদমন্ত্রী

ভারতের বিমানবন্দরে ভুয়া পরিচয়পত্রসহ বাংলাদেশি নারী আটক 

জনবল নেবে স্কয়ার গ্রুপ

দেয়ালে দেয়ালে ‘চাঁনু পাগলা’র ভালোবাসার ক্যানভাস!

১০

আশা জাগিয়েও হারল বাংলাদেশ, অস্ট্রেলিয়ার সিরিজ জয়

১১

এক্সপ্রেসওয়েতে যুবক হত্যা, গ্রেপ্তার ৩

১২

অন্তঃসত্ত্বা নারীকে শ্লীলতাহানির অভিযোগ, বিএনপি নেতার বিরুদ্ধে মামলা

১৩

অন্যায় করব না, কোনো অন্যায়কেও প্রশ্রয় দেব না : প্রতিমন্ত্রী টুকু

১৪

জীবনের শেষ প্রান্তেও শেখার অদম্য প্রেরণা : উপাচার্যের নেতৃত্বে বাউবির নতুন অভিযাত্রা

১৫

মোহাম্মদপুরে বিএনপি নেতাকে কুপিয়ে জখম

১৬

‘সেভেন আপ’ এর গৌরব আছে ব্রাজিলেরও

১৭

দুই সিগন্যালে এআই ক্যামেরা বন্ধের গুঞ্জন, কী বলছে ট্রাফিক পুলিশ?

১৮

স্ত্রী বাড়িতে না ফেরায় শ্বশুরবাড়িতে গিয়ে প্রাণ দিলেন স্বামী

১৯

গাজীপুরে ফল মেলার উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী

২০
X