কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৪ জানুয়ারি ২০২৫, ০৮:৩৩ পিএম
অনলাইন সংস্করণ

ভুল হলে ভয়ংকর পরিণতি আসতে পারে : সাকি

গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি। ছবি : সংগৃহীত
গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি। ছবি : সংগৃহীত

বর্তমানে সংস্কার ও নির্বাচন নিয়ে একটা মুখোমুখি অবস্থা তৈরি করা হয়েছে বলে মনে করেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি। তিনি বলেছেন, ভুল হলে ভয়ংকর পরিণতি আসতে পারে। কাজেই জনগণকে ঐক্যবদ্ধ থাকতে হবে। জনগণের ঐক্যই জুলাই-আগস্টের অভ্যুত্থানকে সফল করেছে। জনগণের ঐক্যই নতুন একটি গণতান্ত্রিক পথে নিয়ে যাবে।

শুক্রবার (২৪ জানুয়ারি) বিকেলে জাতীয় প্রেস ক্লাবের সামনে গণসংহতি আন্দোলন ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ কমিটির যৌথ উদ্যোগে এক বিক্ষোভ সমাবেশে সাকি এসব কথা বলেন।

সীমান্ত হত্যা বন্ধের দাবি এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, নিয়ন্ত্রণহীন সিন্ডিকেট ও নতুন করে আরোপিত ভ্যাট-ট্যাক্স বৃদ্ধির প্রতিবাদে এ সমাবেশ হয়।

জোনায়েদ সাকি বলেন, সংস্কার ও নির্বাচন কোনো মুখোমুখি ব্যাপার নয়। নির্বাচনের জন্য সংস্কার দরকার। আবার সংস্কার শেষ করার জন্য নির্বাচন দরকার। কাজেই সংস্কারের পক্ষ নিয়ে কেউ যদি নির্বাচনকে বিলম্বিত করার কথা বলেন, সেটা মানুষ নেবে না। আবার নির্বাচনের কথা বলে সংস্কার যদি আড়াল হয়ে যায়, সেটাও মানুষ গ্রহণ করবে না।

তিনি বলেন, ন্যূনতম জাতীয় ঐকমত্য না থাকলে অভ্যুত্থান বিপর্যয়ের মুখে পড়তে পারে। তাতে সবাই ক্ষতিগ্রস্ত হবে। রাজনৈতিক প্রতিযোগিতা, প্রতিদ্বন্দ্বিতা থাকবে, কিন্তু আমরা একটা ঐতিহাসিক মুহূর্তে আছি। যে ঐতিহাসিক মুহূর্তে আমাদের ন্যূনতম জাতীয় ঐক্য রক্ষা করতে হবে।

ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক মনিরুল হুদার সভাপতিত্বে এবং দক্ষিণের আহ্বায়ক আলিফ দেওয়ানের সঞ্চালনায় সমাবেশে গণসংহতি আন্দোলনের রাজনৈতিক পরিষদ সদস্য মনির উদ্দিন, সম্পাদকমণ্ডলীর সদস্য বাচ্চু ভূঁইয়া, দীপক রায়, তরিকুল সুজন প্রমুখ বক্তব্য দেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাড়িঘর তলিয়ে যাওয়ার পর পরিদর্শনে পাউবোর নির্বাহী প্রকৌশলী

আর্জেন্টিনার পতাকা চুরি, থানায় অভিযোগ সমর্থকের

দ্বিতীয় বিয়ে গোপন রাখার কারণ ব্যাখ্যা করলেন মামুনুল হক

টানা দুই দফা বড় পতনে তলানিতে ঠেকল স্বর্ণের দাম

ভেনিসে হামলার শিকার বাংলাদেশি রাকিবের মৃত্যু

পাকিস্তানে জোড়া বিস্ফোরণে নিহত ৭

নারায়ণগঞ্জের রিসোর্টে সেদিন কী ঘটেছিল, জানালেন মামুনুল হক

যুদ্ধবিরতির পরও লেবাননে ইসরায়েলের টানা হামলা

চাঁপাইনবাবগঞ্জে ২০ জনকে পুশ-ইনের চেষ্টা, প্রতিহত করল বিজিবি

সরকারি হাসপাতালে টিকিট বাণিজ্য

১০

ন্যায়বিচারের স্বার্থে তাড়াহুড়ো করে বিচার করতে চাই না : চিফ প্রসিকিউটর

১১

১০ জনের দলের কাছেও হারল তুরস্ক

১২

ছাগল উদ্ধারে গিয়ে প্রাণ গেল ৪ জনের

১৩

গুলিবিদ্ধ শীর্ষ সন্ত্রাসী ‌‘কাইল্লা পলাশ’ মারা গেছেন

১৪

দেশে খাদ্যশস্যের মজুত ২০ লাখ ৬০ হাজার টন ছাড়িয়েছে

১৫

টানা চার বছর শীর্ষে সিলন, চা রপ্তানিতে বাড়ছে বাংলাদেশের অবস্থান

১৬

এক সপ্তাহের আলটিমেটাম / বেলারুশে হামলা করবেন জেলেনস্কি!

১৭

শিল্পনগরী টঙ্গীতে ছিনতাই আতঙ্ক, ঝুঁকিতে শ্রমিক ও কর্মজীবীরা

১৮

আবারও কমলো স্বর্ণের দাম, ভরি কত

১৯

ক্যানসারে আক্রান্ত শিশু সাজিদকে বাঁচাতে বাবা-মায়ের আকুতি

২০
X