কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৬ জানুয়ারি ২০২৫, ১০:১২ পিএম
অনলাইন সংস্করণ

‘রাজনৈতিক সংস্কার টেকসই করতে অর্থনৈতিক সংস্কার নিশ্চিত করতে হবে’ 

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির কর্মী সমাবেশ। ছবি : কালবেলা
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির কর্মী সমাবেশ। ছবি : কালবেলা

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, অর্থনৈতিক বৈষম্য দূর না হলে রাজনৈতিক সংস্কার কাজে আসবে না। বিদ্যমান আয় ও ধনবৈষম্য টিকে থাকলে সমাজে সাম্য প্রতিষ্ঠা করা যাবে না। তিনি বলেন, রাজনৈতিক সংস্কার টেকসই করতে হলে অর্থনৈতিক সংস্কার নিশ্চিত করতে হবে।

রোববার (২৬ জানুয়ারি) বিকেলে ঢাকার দোহারে দলটির কর্মী সমাবেশে তিনি এ সব কথা বলেন।

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য আকবর খান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, সাইফুল হক বলেন, পাকিস্তানি জমানার মতো এখনো একদেশে যেন দুই সমাজ, দুই অর্থনীতি চলছে। তিনি বলেন, দেশের রাজনৈতিক দল ও সুশীল সমাজের রাজনৈতিক সংস্কারে যত আগ্রহ অর্থনৈতিক সংস্কারে সেই আগ্রহ দেখা যায় না। অনেকগুলো সংস্কার কমিশন গঠন হলেও বৈষম্য বিলোপে কোনো কমিশন গঠিত হয়নি। গত সাড়ে পাঁচ মাসে অর্থনৈতিক মাফিয়া ও দুর্বৃত্তদের বিরুদ্ধে দৃশ্যমান কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।

তিনি বলেন, বাজার ব্যবস্থার মাধ্যমে মানুষ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। বাস্তবে এ বাজারের মাধ্যমে মানুষ কিনতেও ঠকে, আবার বেচতেও ঠকে। তিনি উৎপাদকসহ জনগণকে রক্ষায় জরুরি ভিত্তিতে বাজার সংস্কারে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

তিনি বলেন, রাজনৈতিক মতপার্থক্যের মধ্যেও জাতীয় ঐক্য বজায় রাখতে হবে। কারও ভুল বা হটকারিতায় গণঅভ্যুত্থানের অর্জন নষ্ট করা যাবে না। এ ব্যাপারে রাজনৈতিক দল ও জনগণকে সতর্ক থাকতে হবে।

তিনি বলেন, গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে গঠিত অন্তর্বর্তী সরকারকে সংস্কার ও নির্বাচনের পথে গণতান্ত্রিক অভিযাত্রায় নিজেদের লক্ষ্যে দৃঢ় অবস্থান গ্রহণ করতে হবে।

তিনি বলেন, ছাত্র-শ্রমিক-1জনতার গণঅভ্যুত্থান শোষণহীন সাম্যভিত্তিক গণতান্ত্রিক রাষ্ট্র ও সমাজ প্রতিষ্ঠার ঐতিহাসিক সুযোগ এনে দিয়েছে। এ সুযোগ এবার আর বিনষ্ট হতে দেওয়া যাবে না। এজন্য তিনি সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির দোহার উপজেলা কমিটির সম্পাদক আবদুল হাকিম আমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সমাবেশে বক্তব্য দেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য বহ্নিশিখা জামালী, আকবর খান, মীর মোফাজ্জল হোসেন মোশতাক, কেন্দ্রীয় কমিটির সদস্য স্নিগ্ধা সুলতানা ইভা, পার্টির নবাবগঞ্জ জেলার সংগঠক শাহাদাত হোসেন খোকন, খন্দকার আলী আব্বাস স্মৃতি সংসদের নেতা আজহারুল হক প্রমুখ।

দোহারের ইটাখোলা প্রাথমিক বিদ্যালয় মাঠে এ কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রাজিল-আর্জেন্টিনার দুই কিংবদন্তিকে ছাড়িয়ে ইতিহাসের পাতায় এমবাপ্পে

সিউলে প্রবাসী বাংলাদেশিদের দেখানো হলো ‘উৎসব’ চলচ্চিত্র

আর্জেন্টিনার প্রথম ম্যাচের আগে ডি মারিয়ার আবেগঘন বার্তা

অস্ট্রেলিয়ার বিপক্ষে কেমন হচ্ছে প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশের একাদশ?

২ গোল করলেই বিশ্বকাপের বিশ্বরেকর্ড ছুঁয়ে ফেলবেন এমবাপ্পে

৫ বছরের শিশুকে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যা : দুই আসামি কারাগারে

এমবাপ্পের জোড়া গোলে জয় দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু ফ্রান্সের

একই দিনে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের দুই ম্যাচ

১ গোল করেই যে দুই রেকর্ডে ভাগ বসালেন এমবাপ্পে

গোলশূন্য প্রথমার্ধ, সুযোগ নষ্ট করল ফ্রান্স-সেনেগাল

১০

এমবাপ্পের সামনে জোড়া ইতিহাস গড়ার হাতছানি

১১

ইরাকের জার্সি গায়ে বিশ্বকাপে পাকিস্তানের গল্প লিখবেন যিনি

১২

কালবেলায় সংবাদ প্রকাশের পর যুবদল নেতা বহিষ্কার

১৩

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নিষিদ্ধ ছাত্রলীগের মশাল মিছিল

১৪

অপরাজিত এশিয়া জয়হীন লাতিন আমেরিকা, কী করবে আর্জেন্টিনা?

১৫

রাত ১টায় মুখোমুখি হচ্ছে ফ্রান্স-সেনেগাল, ফিরছে ২৪ বছর আগের স্মৃতি

১৬

তারেক রহমানের অনুষ্ঠানস্থলের পাশে ‘জয় বাংলা’ স্লোগান, যুবক আটক

১৭

মাদককাণ্ড / সাভার থানার ওসি ও এসআইয়ের পর অপারেশন পরিদর্শক হেলাল ‘ক্লোজ’

১৮

আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার যে একাদশ চূড়ান্ত

১৯

বাবা মুক্তিযুদ্ধে শহীদ দাবি করা এমপি মুনতাকিমের জন্ম ১৯৮১ সালে

২০
X