কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০১ ফেব্রুয়ারি ২০২৫, ০২:৫৩ এএম
অনলাইন সংস্করণ

রাজনীতিবিদদের স্পোর্টসম্যান স্পিরিট নিয়ে এগোতে হবে : গয়েশ্বর

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের শুভাঢ্যা উচ্চবিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে গয়েশ্বর চন্দ্র রায়। ছবি : কালবেলা
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের শুভাঢ্যা উচ্চবিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে গয়েশ্বর চন্দ্র রায়। ছবি : কালবেলা

রাজনৈতিক দলের নেতাদের স্পোর্টসম্যান স্পিরিট নিয়ে এগিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।

শুক্রবার (৩১ জানুয়ারি) ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের শুভাঢ্যা উচ্চবিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।

স্কুলের প্রধান শিক্ষিকা রিনাত ফৌজিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী, কেরানীগঞ্জ মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আজিজুল হক রানা প্রমুখ।

গয়েশ্বর রায় বলেন, ক্রীড়া প্রতিযোগিতায় একাধিকজন অংশ নিয়ে কেউ প্রথম, কেউ দ্বিতীয় এবং কেউ তৃতীয় স্থান অধিকার করেন। এ নিয়ে তাদের মধ্যে হানাহানি-মারামারি হয় না। এটাই স্পোর্টসম্যান স্পিরিট। রাজনৈতিক দলের নেতাদেরকে বলব, সবাই স্পোর্টসম্যান স্পিরিট নিয়ে এগোবেন। জনগণের ভালোবাসা অর্জনের মধ্য দিয়ে কেউ জয়ী হবেন, কেউ পরাজিত হবেন। কখনো জোর করে সুনাম অর্জন করতে যাবেন না। জনগণকে বঞ্চিত করে সুনাম অর্জন করা যায় না।

সুভাঢ্যা স্কুল ভারতবর্ষের প্রখ্যাত শিক্ষাবিদ প্রশান্ত কুমার (পিকে) রায়ের বাড়িতে প্রতিষ্ঠা হয়েছিল বলে জানান এ বিএনপি নেতা। তিনি বলেন, এ স্কুল তার নাম অনুসারে হয়েছিল। কিন্তু কী কারণে স্কুলের নাম পরে পরিবর্তন হলো, তা জানা নেই বলে উল্লেখ করেন গয়েশ্বর।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাঠে নামছে ৩২ বিশ্ববিদ্যালয় / ২৮ জুন শুরু হচ্ছে ‘আমা কফি ক্যাম্পাস ফুটসাল’

এইচএসসি পরীক্ষা ইস্যুতে কেন্দ্রসচিবদের নিয়ে বসছেন শিক্ষামন্ত্রী

সৌদিতে এক সপ্তাহে গ্রেপ্তার ১৫ হাজার

বেফাঁস মন্তব্যের জেরে কেএমপির অতিরিক্ত পুলিশ কমিশনারকে প্রত্যাহার

ইসলামে পিতার সম্মান

সন্তানের ঐতিহাসিক পারফরম্যান্স দেখতে অবশেষে যুক্তরাষ্ট্রে ভোজেনিয়ার মা

ইরানের তেল খাতই হবে চুক্তির সবচেয়ে বড় পরীক্ষা

বাবা নেই, তবুও প্রতিদিন আছেন

উজানের ঢল ও বৃষ্টিতে কুড়িগ্রামের নদ-নদীর পানি বাড়ছে

সুখবর দিলেন সামান্থা

১০

কুমারখালী-খোকসায় থাকতে হলে বিএনপি নেতাদের কথা শুনতে হবে: পুলিশকে এমপি ফরিদা

১১

বাংলাদেশের কাছেও ৭ গোল খেয়েছিল ব্রাজিল!

১২

পোল্যান্ডের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা ফেরত দিলেন জেলেনস্কি

১৩

বিটিআইয়ের সিইও হিসেবে যোগ দিলেন মাহবুবুর রহমান

১৪

প্রথমার্ধেই জাপানের দাপট, বিশ্বকাপ থেকে বিদায়ের শঙ্কায় তিউনিসিয়া

১৫

রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ঝটিকা মিছিলের চেষ্টা, আটক ১০

১৬

‘সবার আগে পরিবার’  / ইরানের বিপক্ষে ম্যাচের আগেই বেলজিয়াম শিবিরে দুঃসংবাদ

১৭

এমপি হানজালাকে চিড়িয়াখানায় রাখা হোক: রাশেদ খাঁন 

১৮

মাদক সেবনের ভিডিও ভাইরাল, বিএনপি নেতাকে অব্যাহতি; কমিটিও বিলুপ্ত

১৯

মাদরাসা ছাত্রীকে নিয়ে উধাও শিক্ষক

২০
X