কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০২ ফেব্রুয়ারি ২০২৫, ১০:০৩ পিএম
অনলাইন সংস্করণ

ইসলামী আন্দোলন ও বাংলাদেশ খেলাফত মজলিসের মতবিনিময় সভা

ইসলামী আন্দোলন ও বাংলাদেশ খেলাফত মজলিসের মতবিনিময় সভা

আগামী জাতীয় সংসদ নির্বাচনে একটি আসনে ইসলামি দলগুলোর একজন প্রার্থী করার বিষয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ ও বাংলাদেশ খেলাফত মজলিস নেতাদের যৌথ মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কার্যালয়ে দলের সিনিয়র প্রেসিডিয়াম সদস্য মাওলানা সৈয়দ মুহাম্মাদ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানীর সভাপতিত্বে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়।

এতে বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালালুদ্দিনের সঙ্গে উপস্থিত ছিলেন যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমীন, মুফতি শরাফ উদ্দীন, মাওলানা তাফাজ্জুল হোসেন মিয়াজী, মাওলানা ফয়সাল আহমদ ও মাওলানা আবুল হাসানাত জালালী।

ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষে বৈঠকে উপস্থিত ছিলেন- প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন, যুগ্ম মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ, সহকারী মহাসচিব মাওলানা আহমদ আবদুল কাইয়ূম ও কেএম আতিকুর রহমান।

সভায় উভয় দলের নেতারা আগামী জাতীয় নির্বাচনে ইসলামি দলগুলোর ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম তৈরি করে জাতীয় নির্বাচনে অংশগ্রহণের জন্য নিজ নিজ অবস্থান থেকে কাজ করতে ঐকমত্য পোষণ করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

১০ জনের দলের কাছেও হারল তুরস্ক

পরিত্যক্ত সেপটিক ট্যাংকের বিষাক্ত গ্যাসে ৪ জনের মৃত্যু

গুলিবিদ্ধ শীর্ষ সন্ত্রাসী ‌‘কাইল্লা পলাশ’ মারা গেছেন

দেশে খাদ্যশস্যের মজুত ২০ লাখ ৬০ হাজার টন ছাড়িয়েছে

টানা চার বছর শীর্ষে সিলন, চা রপ্তানিতে বাড়ছে বাংলাদেশের অবস্থান

প্রতিবেশী দেশে হামলার হুমকি জেলেনস্কির, এক সপ্তাহের আলটিমেটাম

শিল্পনগরী টঙ্গীতে ছিনতাই আতঙ্ক, ঝুঁকিতে শ্রমিক ও কর্মজীবীরা

আবারও কমলো স্বর্ণের দাম, ভরি কত

ক্যানসারে আক্রান্ত শিশু সাজিদকে বাঁচাতে বাবা-মায়ের আকুতি

১০ বছরের শিশুকে ধর্ষণ মামলায় স্বেচ্ছাসেবক দল নেতার আত্মসমর্পণ

১০

বিশ্বকাপে কবে মাঠে নামবেন নেইমার, জানালেন কোচ

১১

সাংবাদিকদের প্রশ্নে ক্ষিপ্ত, চড়াও হলেন এসিল্যান্ড

১২

বাংলাদেশ ভ্রমণে আসা নেপালি যুবককে হেনস্তা

১৩

ব্রাজিলের জয়ে বিশ্বকাপ থেকে হাইতির বিদায়

১৪

প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ানোর তীব্র চাপেও অনড় স্টারমার

১৫

বিশ্বকাপে ভিনিসিয়াস শো চলছেই

১৬

ইস্টার্ন ব্যাংকে নিয়োগ

১৭

ভারতের ইতিহাসের অন্যতম বড় আইপিও আনছে জিও, ঘোষণা মুকেশ আম্বানির

১৮

ব্যক্তিগত অডিও প্রকাশ ঠেকাতে করা বাইডেনের মামলা খারিজ

১৯

জয়ের খোঁজে নেমেই ধাক্কা, ৬৫ সেকেন্ডেই গোল হজম তুরস্কের

২০
X