কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৩:৪৫ পিএম
অনলাইন সংস্করণ

৩০০ আসনে প্রার্থী দেবে গণঅধিকার পরিষদ

গ্রাফিক্স : কালবেলা
গ্রাফিক্স : কালবেলা

আগামী জাতীয় সংসদ নির্বাচনে এককভাবে ৩০০ আসনে দলীয় প্রার্থী দেবে গণঅধিকার পরিষদ (জিওপি)। সোমবার (০৩ ফেব্রুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল রোববার (০২ ফেব্রুয়ারি) গণঅধিকার পরিষদের (জিওপি) উচ্চতর পরিষদের সভার সিদ্ধান্ত অনুযায়ী দলের সব সদস্যের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গণঅধিকার পরিষদ (জিওপি) নামক দলটি এককভাবে ৩০০ আসনে দলীয় প্রার্থী মনোনয়নের বিষয়ে আনুষ্ঠানিকভাবে একমত হয়েছে।

এতে বলা হয়, এই প্রক্রিয়ার অংশ হিসেবে গণঅধিকার পরিষদ (জিওপি) নামে নিবন্ধিত দলটির সব পর্যায়ের নেতাকর্মীদের মধ্য থেকে আগ্রহীদের আবেদন করার জন্য অনুরোধ করা হয়েছে। আগ্রহী ব্যক্তিদের আগামী ১৫ ফেব্রুয়ারির মধ্যে পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত পাঠাতে বলা হচ্ছে। একই সঙ্গে যে সংসদীয় আসনে প্রার্থিতা করতে আগ্রহী সেটি উল্লেখপূর্বক দলীয় কর্মকাণ্ডের বিস্তারিত বর্ণনা দিয়ে আবেদনপত্র কেন্দ্রীয় দপ্তর বরাবর জমা দেওয়ার নির্দেশ প্রদান করা হচ্ছে।

ওই আবেদনগুলোর পরিপ্রেক্ষিতে দলীয় মনোনয়ন বোর্ড যাচাই-বাছাই শেষে উপযুক্ত সময়ে পর্যায়ক্রমে দলের চূড়ান্ত প্রার্থীদের নাম ঘোষণা করবে বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, বাংলাদেশের নাগরিকদের মধ্য থেকে যে সব ব্যক্তি গণঅধিকার পরিষদ (জিওপি) নামক নিবন্ধিত দলটির মূলনীতিগুলো (গণতন্ত্র-ন্যায়বিচার-অধিকার-জাতীয়স্বার্থ) ধারণ করেন এবং দলটির রাজনৈতিক ভাবাদর্শ, লক্ষ্য, উদ্দেশ্য ও কর্মকাণ্ডকে আগামীর বাংলাদেশ বিনির্মাণের জন্য কল্যাণকর হিসেবে বিবেচনা করেন সেসব নাগরিকরাও আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গণঅধিকার পরিষদ (জিওপি) নামক দলের মনোনয়ন চেয়ে আবেদন করার উপযুক্ত হবেন মর্মে সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির তিন মাসে যে কাজ হয়েছে, আ.লীগের ১৫ বছরেও তা হয়নি : মির্জা ফখরুল

চাঁদপুর জেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটি গঠন

বাবার লাশ দাফনে সন্তানদের বাধা

ইসরায়েলকে লেবাননে হামলা বন্ধে যুক্তরাষ্ট্রকে বাধ্য করতে হবে: ইরান

বাজেটে চামুদরিয়া ওয়াই টাইপ সেতু বরাদ্দের জোর দাবি

সুপ্রিম কোর্ট রিপোর্টার্স ফোরামের সভাপতি দিদার, সম্পাদক ডালিম

সীমান্তঘেঁষা নদীতে চীনের মেগা বাঁধ, পাল্টা পদক্ষেপ ভারতের 

পরিসংখ্যান বলছে ফাইনাল নিশ্চিত ব্রাজিলের!

সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

পুশইনের শিকার ২০ জনকে ফেরত নিল বিএসএফ

১০

শিশু নন্দিনী হত্যা / সরকারি গাড়ি ভাঙচুর মামলা : আসামি দেড় হাজার, পুরুষশূন্য পুরো গ্রাম

১১

সীমান্তে বিএসএফের পুশইনের চেষ্টা, শূন্যরেখায় ৭ দিন ধরে আটকে ৫ যুবক

১২

গৃহকর্মীর মৃত্যু, আলোচনায় পাউবোর অতিরিক্ত প্রধান প্রকৌশলী সবিবুর রহমান

১৩

স্বীকৃতি পাওয়ার আগেই বিচ্ছেদ! ধানুশ-ম্রুণালের প্রেমে নতুন মোড়

১৪

পাঁচ বছর চাকরিতেই পেনশন, বাড়ল সর্বোচ্চ হার

১৫

বিএনপি একদলীয় শাসনে বিশ্বাসী নয় : মির্জা ফখরুল

১৬

নারীকে ‘আপনি কি সেই মাল’ বলা ওসি এনামুল প্রত্যাহার

১৭

বিশেষ সুড়ঙ্গ থেকে চিত্রনায়িকা ববির স্বামী আবুল বাশার গ্রেপ্তার

১৮

ইরান যুদ্ধ ও অন্যান্য খাতে বিপুল ডলার চায় পেন্টাগন

১৯

ব্র্যাক ইউনিভার্সিটিতে গ্লোবাল ইয়ুথ লিডারশিপ কনফারেন্স অনুষ্ঠিত

২০
X