কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:৪৭ পিএম
অনলাইন সংস্করণ

চারিত্রিক মাধুর্য দিয়ে শিক্ষাপ্রতিষ্ঠানে কাজ করতে হবে : লায়ন ফারুক

রাজধানীর পল্টন জামান টাওয়ারে লেবার পার্টির দলীয় কার্যালয়ে এক কর্মশালায় কথা বলেন লায়ন মো. ফারুক রহমান। ছবি : কালবেলা
রাজধানীর পল্টন জামান টাওয়ারে লেবার পার্টির দলীয় কার্যালয়ে এক কর্মশালায় কথা বলেন লায়ন মো. ফারুক রহমান। ছবি : কালবেলা

চারিত্রিক মাধুর্য দিয়ে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে শিক্ষার্থীদের জন্য কাজ করতে বাংলাদেশ ছাত্রমিশনের নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন ১২ দলীয় জোটের অন্যতম শীর্ষ নেতা ও বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান লায়ন মো. ফারুক রহমান।

সোমবার (০৩ ফেব্রুয়ারি) রাজধানীর পল্টন জামান টাওয়ারে লেবার পার্টির দলীয় কার্যালয়ে বাংলাদেশ ছাত্রমিশন আয়োজিত ‘বৈষম্যহীন সমাজ গঠন’- শীর্ষক প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

ছাত্রমিশনের নেতাদের প্রতি লেবার পার্টির চেয়ারম্যান লায়ন ফারুক রহমান বলেন, চারিত্রিক মাধুর্য দিয়ে শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রদের জন্য কাজ করতে হবে। সুশিক্ষার মাধ্যমে সুনাগরিক হিসেবে প্রতিষ্ঠিত হতে হবে। ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রের কল্যাণে নিজেকে তৈরি করতে হবে। কর্মমুখী শিক্ষা গ্রহণ করতে হবে। তথ্যপ্রযুক্তি আর জ্ঞান-বিজ্ঞানে নিজেদের শ্রেষ্ঠত্ব অর্জন করতে হবে।

কর্মশালায় সভাপতির বক্তব্যে বাংলাদেশ ছাত্রমিশনের কেন্দ্রীয় সভাপতি মো. রেজাউল ইসলাম বলেন, আদর্শিক মানুষ গড়ার আহ্বান আমরা দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে পৌঁছে দেব।

এতে আরও বক্তব্য রাখেন- বাংলাদেশ যুব জাগপার সভাপতি নজরুল ইসলাম বাবলু, সলিমুল্লাহ একাডেমির সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলাম, বাংলাদেশ লেবার পার্টির দলীয় মুখপাত্র মো. শরিফুল ইসলাম, কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মো. হাবিবুর রহমান, বাংলাদেশ ছাত্রমিশনের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল গোলাম রাব্বী খান, কেন্দ্রীয় সদস্য মো. ইমন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ট্রাম্পের কথায় চলবে না ইসরায়েল: নেতানিয়াহু

ক্যালকুলেটরে হিসাব করে ‘ঘুষ’ চাইলেন সরকারি কর্মকর্তা, ভিডিও ভাইরাল

দায়িত্ব ছাড়লেন সারওয়ার, সিলেটের ভারপ্রাপ্ত ডিসি পিংকি সাহা

অস্ট্রিয়ার বিপক্ষে যে জার্সি পরে মাঠে নামবে আর্জেন্টিনা

সুনামগঞ্জে পাহাড়ি ঢলে ভেসে যাওয়া যুবকের লাশ উদ্ধার

মেসি-রোনালদোকেই সেরা মানেন এমবাপ্পে

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

অসংক্রামক রোগ প্রতিরোধে সরকারের প্রচেষ্টা জোরদার, ৩৫ মন্ত্রণালয়ের সভা

মুজিব শতবর্ষের লোগোযুক্ত খামে চিঠি পাঠিয়ে বিএনপি নেতাকে হত্যার হুমকি

সিলেটে তুমুল সংঘর্ষ, নিহত ১

১০

টানা ৪ দিনের গ্যাস সরবরাহ নিয়ে ‘দুঃসংবাদ’ দিল তিতাস 

১১

বিশ্বকাপে এখন পর্যন্ত নকআউট পর্বে উঠল যারা, ছিটকে গেল কারা?

১২

‘টাকা দিলেই’ কারাগারে যখন-তখন মিলছে হাজতির সঙ্গে সাক্ষাৎ

১৩

পাওনা টাকা নিয়ে বিরোধে যুবক নিহত

১৪

বিকৃত কনটেন্টে ক্ষুব্ধ জাহিদ হাসান, নিচ্ছেন আইনি ব্যবস্থা

১৫

আর্জেন্টিনার পরাজয় কামনায় ‘অভিশপ্ত’ মূর্তির গায়ে জার্সি পরাচ্ছেন ব্রাজিল সমর্থকরা

১৬

লেবানন নিয়ে ট্রাম্পের প্রস্তাবের জবাব দিলেন আহমেদ আল-শারা

১৭

সম্পত্তি লিখে দিয়ে গৃহবন্দী বাবা-মা

১৮

হোটেলের ছাদ থেকে পড়ে এইচএসসি পরীক্ষার্থী নিহত

১৯

‎গাজীপুরে আ.লীগের ৩০ নেতাকর্মী গ্রেপ্তার

২০
X