কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ১০:২২ পিএম
আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ১১:০৩ পিএম
অনলাইন সংস্করণ

জামায়াত ক্ষমতায় গেলে মানুষ যথাযথ অধিকার পাবে : বুলবুল

বক্তব্য রাখছেন মো. নূরুল ইসলাম বুলবুল। ছবি : কালবেলা
বক্তব্য রাখছেন মো. নূরুল ইসলাম বুলবুল। ছবি : কালবেলা

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ আমির মো. নূরুল ইসলাম বুলবুল বলেছেন, ইসলাম একটা সার্বজনীন পরিপূর্ণ জীবন বিধান। ইসলামে বৈষম্যের কোনো সুযোগ নেই। ইসলাম হচ্ছে আলোকিত সমাজ গঠনের একমাত্র দৃষ্টান্ত। জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে দেশের প্রতিটি মানুষ সাংবিধানিক অধিকার যথাযথ পাবে।

সোমবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর ডেমরার সারুলিয়ার হাজীনগর এলাকায় ভিন্ন ধর্মাবলম্বীদের মাঝে ঢাকা মহানগরীর দক্ষিণ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে শীতবস্ত্র উপহার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে তিনি সনাতন ধর্মাবলম্বী ৩ শতাধিক পরিবারের মাঝে শীতবস্ত্র উপহার প্রদান করেন।

নুরুল ইসলাম বুলবুল বলেন, প্রাকৃতিক দুর্যোগ, শৈত্য প্রবাহ, ভূমিকম্প, ঘূর্ণিঝড় ধর্ম দেখে ক্ষতি করে না। ক্ষতিগ্রস্ত হয় সমাজের সব স্তরের মানুষ। তাই জামায়াতে ইসলামী ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ায় শুধু মানুষ হিসেবে। আমরা দল-মত, ধর্ম, বর্ণ, জাতি-গোষ্ঠীর বিবেচনা করি না। কারণ এটাই ইসলামের শিক্ষা, ইসলামের আদর্শ।

এ ছাড়া তিনি বলেন, ইসলামের বিরুদ্ধে অপপ্রচার চালানো হয়, ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা হলে ভিন্ন ধর্মাবলম্বীদের ধর্ম পালন করতে দেওয়া হবে না। কিন্তু ইতিহাস সাক্ষী মক্কা বিজয়ের পর সেখানকার ভিন্ন ধর্মাবলম্বীদের নিরাপত্তা এবং অধিকার লুণ্ঠিত হয়নি বরং ভিন্ন ধর্মাবলম্বীদের জান ও মালের সুরক্ষা নিশ্চিত হয়েছে। বাংলাদেশে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করা হলে, এখানকার প্রত্যেক ধর্মের মানুষ নিজ নিজ ধর্ম স্বাধীনভাবে পালন করতে পারবে। রাষ্ট্রীয় সহায়তায় যেভাবে মসজিদের উন্নয়ন হবে একইভাবে ভিন্ন ধর্মাবলম্বীদের উপাসনালয়ের উন্নয়ন করা হবে।

তিনি আরও বলেন, জামায়াতে ইসলামীর নিবন্ধন বাতিল করা হয়েছে, দাঁড়িপাল্লা প্রতীক কেড়ে নেওয়া হয়েছে, আমাদের দলের শীর্ষ নেতাদের বিচারিক হত্যা করা হয়েছে, হামলা-মামলা দিয়ে আমাদের জনগণ থেকে বিচ্ছিন্ন করতে চেয়েছিল। কিন্তু জামায়াতে ইসলামী এক সেকেন্ডের জন্যও জনগণ থেকে বিচ্ছিন্ন হয়নি, হবে না। জামায়াতে ইসলামীর ৪ দফা কর্মসূচির অন্যতম হচ্ছে- সমাজ সংস্কার ও সমাজসেবা। আমরা সমাজসেবা করার সুযোগ পেয়েছি। জনগণ আমাদের সমাজ সংস্কার করার সুযোগ দিলে, জামায়াতে ইসলামী রাষ্ট্রীয় দায়িত্ব পালনের মাধ্যমে জাতিকে একটি বৈষম্যমুক্ত বাংলাদেশ উপহার দেবে।

তাই নতুন বাংলাদেশ গড়তে তিনি সব ধর্ম-বর্ণের মানুষকে জামায়াতে ইসলামীর নেতৃত্বের ওপর আস্থা ও বিশ্বাস রেখে জামায়াতে ইসলামীর প্রতি সমর্থন দেওয়ার আহ্বান জানান।

ডেমরা মধ্য থানা আমির মোহাম্মদ আলীর সভাপতিত্বে ও ডেমরা পশ্চিম থানা আমির মিজানুর রহমানের সঞ্চালনায় আরও বক্তব্য দেন ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি এবং প্রচার ও মিডিয়া বিভাগের সম্পাদক মুহাম্মদ দেলোয়ার হোসাইন, সহকারী সেক্রেটারি মোহাম্মদ কামাল হোসাইন, সমাজকল্যাণ সম্পাদক শাহীন আহমেদ খান, দেল্লা মন্দিরের পুরোহিত মরণ সরদার, জামায়াত নেতা ডা. সায়েদুল হক পাটোয়ারী, আরিফুর রহমান মাহিম, গিয়াস উদ্দিন, নুর হোসেন, ইসমাইল হোসেন, কামাল আমিন প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোসল করতে পুকুরে নেমে প্রাণ গেল ২ বোনের

ব্রাজিল-আর্জেন্টিনা নয়, ইব্রাহিমোভিচের মতে বিশ্বকাপ জিততে পারে যে দল

বাংলাদেশে ক্রাউডফান্ডিং প্ল্যাটফর্ম ‘একশো’ -এর যাত্রা শুরু

বাংলাদেশিদের সমর্থন চাইলেন মার্কিন রাষ্ট্রদূত

হিজাব ছাড়া গান, ইরানি গায়িকাকে ৭৪ দোররা মারার নির্দেশ

নজরুলের গানে মুখর বারহাট্টা, ‘কাণ্ডারী হুঁশিয়ার’ শতবর্ষে দিনব্যাপী কর্মশালা

শ্রীরামচন্দ্রের প্রতিকৃতি অবমাননার প্রতিবাদে চট্টগ্রামে বিক্ষোভ সমাবেশ

লিবিয়া উপকূলে ভেসে এলো ১৫ অভিবাসীর মরদেহ

ফরিদপুরে জিয়াউর রহমানের খনন করা খালে বাঁধ, বিপাকে কয়েক হাজার কৃষক

বাবা দিবসের বিশেষ নাটক ‘বাবার ডায়েরি’

১০

ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে করা যাবে যেসব কাজ

১১

বিয়ের ৬ মাস পার না হতেই লাশ হয়ে ফিরলেন কাজল রেখা

১২

ডিজিটাল রূপান্তরের নতুন বাস্তবতা নিয়ে ‘১২তম ডিজিটাল সামিট’ অনুষ্ঠিত

১৩

গৃহকর্মীকে হত্যা, স্ত্রীসহ পাউবোর অতিরিক্ত প্রধান প্রকৌশলী সবিবুর রিমান্ডে

১৪

বিশ্বকাপের মাঝে অবসর ভেঙে ফিরলেন রোনালদিনহো

১৫

‘এই লড়াইয়ে যদি আপনাদের পতন হয়, আমাদের কিছু করার থাকবে না’

১৬

জুলাই-আগস্টের বিচারে ধীরগতি, আলামত নষ্ট হতে পারে : শিশির মনির

১৭

আবারও হরমুজ প্রণালি বন্ধ করল ইরান 

১৮

বিশ্বকাপের মঞ্চে ছেলের জোড়া গোল দেখে কাঁদলেন মা

১৯

বন্যা নিয়ন্ত্রণ বাঁধের পাশে মাটি লুট, সমাধানে ‘বৃষ্টির অপেক্ষায়’ ইউএনও!

২০
X