কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৮ আগস্ট ২০২৩, ০৮:৪৬ পিএম
অনলাইন সংস্করণ

পারস্পরিক সহযোগিতায় এগিয়ে যেতে চায় বাংলাদেশ : পলক

বিশ্বের উন্নত এবং উন্নয়নশীল অর্থনীতির দেশগুলোর ফোরাম জি-২০ সম্মেলনে এক গোলটেবিল বৈঠকে কথা বলেন আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। ছবি : সংগৃহীত
বিশ্বের উন্নত এবং উন্নয়নশীল অর্থনীতির দেশগুলোর ফোরাম জি-২০ সম্মেলনে এক গোলটেবিল বৈঠকে কথা বলেন আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। ছবি : সংগৃহীত

ভারতসহ বিভিন্ন দেশ ও সংস্থার পারস্পরিক সহযোগিতায় বাংলাদেশ এগিয়ে যেতে চায় বলে মন্তব্য করেছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। বাংলাদেশের ডিজিটাল ইকোনমিতে ডিপিআইর গুরুত্ব তুলে ধরে রেলওয়ে, শিক্ষা, স্বাস্থ্য, বিচার বিভাগ, কৃষি, প্রযুক্তিসহ বিভিন্ন খাতে সবার সহযোগিতায় বাংলাদেশ এগিয়ে যেতে চায়।

শুক্রবার (১৮ আগস্ট) বিশ্বের উন্নত এবং উন্নয়নশীল অর্থনীতির দেশগুলোর ফোরাম জি-২০ সম্মেলনে এক গোলটেবিল বৈঠকে এসব কথা বলেন পলক।

ভারতের ব্যাঙ্গালোরে একটি হোটেলে ‘প্রাণবন্ত ডিজিটাল অর্থনীতির জন্য ডিজিটাল গণ অবকাঠামো (ডিপিআই)’ শিরোনামে ওই বৈঠকটি আয়োজিত হয়। বৈঠকে বাংলাদেশের আইসিটি প্রতিমন্ত্রী একটি প্রাণবন্ত ডিজিটাল অর্থনীতির জন্য ডিজিটাল পাবলিক অবকাঠামোর গুরুত্ব তুলে ধরেন। বৈঠকে ভারতের কেন্দ্রীয় রেল যোগাযোগ, ইলেকট্রনিক্স এবং তথ্যপ্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব, জি-২০ভুক্ত বিভিন্ন দেশ এবং জাতিসংঘ, ইউএনডিপিসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এ সময় বিভিন্ন দেশের আলোচকেরা ডিজিটাল ইকোনমিতে ডিপিআইর গুরুত্ব বিস্তারিতভাবে তুলে ধরেন। এ ছাড়া ওপেন প্লাটফর্মের মাধ্যমে কৃষি, শিক্ষা, স্বাস্থ্য, জুডিশিয়ারির, ফিনটেক প্রযুক্তিসহ বিভিন্ন প্রযুক্তি শেয়ার, পলিসি, সাইবার সিকিউরিটি নিয়ে পারস্পরিক সহযোগিতা এবং বহুপাক্ষিক ও গ্লোবাল প্রবলেম সলভিং প্লাটফর্ম তৈরির বিষয়ে আলোচনা হয়।

উল্লেখ্য, জি-২০ বিশ্বের প্রধান প্রধান উন্নত এবং উন্নয়নশীল অর্থনীতির দেশগুলোর ফোরাম। ১৯টি দেশ এবং ইইউ নিয়ে গঠিত ফোরামটি বৈশ্বিক অর্থনীতির পাশাপাশি, জলবায়ু পরিবর্তনের ক্ষতি প্রশমন এবং স্থিতিশীল উন্নয়নের মতো বিভিন্ন বৈশ্বিক বিষয়ে আলোচনার প্ল্যাটফর্ম।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফের বাড়ছে তিস্তার পানি, আতঙ্কে চরাঞ্চলের মানুষ

অনিশ্চয়তার মধ্যেও সুইজারল্যান্ডে ভ্যান্স, নজর ইরানের ইউরেনিয়ামে

২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার

বিরোধীদলীয় নেতার সঙ্গে সুইডেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

পাথরবোঝাই ট্রাক খাদে উল্টে চালক-সহকারী নিহত

ব্রাজিল-হাইতি ম্যাচে স্টেডিয়ামে বাংলাদেশের পতাকা

বড় ধরনের রুশ হামলার আশঙ্কা, সতর্ক থাকার আহ্বান জেলেনস্কির

১৪৮৫ জনকে নিয়োগ দেবে সমাজসেবা অধিদপ্তর, আবেদন করুন এখনই

স্টেশন মাস্টারের ওপর হামলা, ব্রাজিল সমর্থক আটক

নিজের মতো চলছে ইসরায়েল, ট্রাম্প কি নেতানিয়াহুকে সামলাতে পারবেন

১০

ইবনে সিনায় চাকরির সুযোগ, দ্রুত আবেদন করুন

১১

৫০০ শয্যায় উন্নীত হচ্ছে বগুড়া মোহাম্মদ আলী হাসপাতাল

১২

ডিগ্রি নয়, মানুষ হওয়াই বিশ্ববিদ্যালয়ের মূল লক্ষ্য: সাঈদ আল নোমান

১৩

জাপানের গোল উৎসবে বিশ্বকাপ থেকে বিদায় নিল তিউনিসিয়া

১৪

মাঠে নামছে ৩২ বিশ্ববিদ্যালয় / ২৮ জুন শুরু হচ্ছে ‘আমা কফি ক্যাম্পাস ফুটসাল’

১৫

এইচএসসি পরীক্ষা ইস্যুতে কেন্দ্রসচিবদের নিয়ে বসছেন শিক্ষামন্ত্রী

১৬

সৌদিতে এক সপ্তাহে গ্রেপ্তার ১৫ হাজার

১৭

বেফাঁস মন্তব্যের জেরে কেএমপির অতিরিক্ত পুলিশ কমিশনারকে প্রত্যাহার

১৮

ইসলামে পিতার সম্মান

১৯

সন্তানের ঐতিহাসিক পারফরম্যান্স দেখতে অবশেষে যুক্তরাষ্ট্রে ভোজেনিয়ার মা

২০
X