কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ১১:০০ পিএম
অনলাইন সংস্করণ

বিএনপি বাংলাদেশের ক্রীড়াঙ্গনকে নতুনভাবে ঢেলে সাজাতে চায় : আমিনুল হক

পল্লবীর সিটি ক্লাব মাঠে বিএনপি’র আয়োজনে জিয়া আন্তঃথানা ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন আমিনুল হক। ছবি : কালবেলা
পল্লবীর সিটি ক্লাব মাঠে বিএনপি’র আয়োজনে জিয়া আন্তঃথানা ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন আমিনুল হক। ছবি : কালবেলা

মাঠের ক্রীড়া সংগঠক ও খেলোয়াড়দের দিয়েই বিএনপি বাংলাদেশের ক্রীড়াঙ্গনকে নতুনভাবে ঢেলে সাজাতে চায় বলে জানিয়েছেন বিএনপি কেন্দ্রীয় ক্রীড়াবিষয়ক সম্পাদক ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক।

তিনি বলেন, আমরা চাই- জনগণের ভোটে বিএনপি সরকার গঠন করলে ভবিষ্যৎতে বাংলাদেশের রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো এবং ক্রীড়াঙ্গনে যাতে আর কোন দলীয়করণ ও রাজনীতিকরণ করা না হয়।

আমিনুল হক বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বাংলাদেশের রাষ্ট্র কাঠামো মেরামতের যে ৩১ দফার রুপরেখা দিয়েছেন। সেখানেও ক্রীড়াঙ্গন সাংস্কৃতিক অঙ্গন ও যুবসমাজের কথা বলা হয়েছে।

খেলাধুলার মাধ্যমে আমরা একটি সুস্থ জাতি ও সুন্দর সমাজ গড়তে চাই উল্লেখ করে তিনি বলেন, আমাদের সকল পর্যায়ের নেতৃবৃন্দ এবং এদেশের সাধারণ মানুষ যারা রয়েছেন। সকলকে সাথে নিয়েই আমরা একটি সুস্থ ধারার রাজনীতির পরিবেশ তৈরি করার মাধ্যমে বাংলাদেশকে একটি সমৃদ্ধশালী দেশে প্রতিষ্ঠিত করতে চাই।

আমিনুল হক বলেন, বর্তমানে চলমান ঢাকা মহানগর উত্তর জিয়া আন্তঃথানা ফুটবল টুর্নামেন্টের পরে আমরা পর্যায়ক্রমে ঢাকা মহানগরসহ সারা বাংলাদেশের প্রত্যাকটি অঞ্চলে ফুটবল ক্রিকেট সহ অন্যান্য যে ইভেন্টগুলো রয়েছে, সেগুলো ও আমরা শুরু করতে চাই। এভাবেই আমরা প্রত্যকটি খেলাকেই দেশের তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দিতে চাই।

বৃহস্পতিবার (০৬ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর পল্লবীর সিটি ক্লাব মাঠে ঢাকা মহানগর উত্তর বিএনপি’র আয়োজনে-২৬ টি থানা নিয়ে জিয়া আন্তঃথানা ফুটবল টুর্নামেন্ট ২০২৫ এর তেজগাঁও ও বাড্ডা থানার খেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নেতা এমএ কাইয়ুম, ঢাকা মহানগর উত্তর বিএনপি সদস্য সচিব মোস্তফা জামান, যুগ্ম আহ্বায়ক ও টুর্নামেন্ট কমিটির প্রধান সমন্বয়ক আক্তার হোসেন, মহানগর উত্তর বিএনপি সদস্য সমন্বয়ক জাহেদ পারভেজ চৌধুরী ছাড়াও ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক এস এম জাহাঙ্গীর হোসেন, ফেরদৌসী আহমেদ মিষ্টি, এ বি এম এ রাজ্জাক, গাজী রেজাউনুল হোসেন রিয়াজ, আতাউর রহমান, হাজী মো. ইউসুফ, মাহাবুব আলম মন্টু, মহানগর বিএনপি সিনিয়র সদস্য আনোয়ারুজ্জামান আনোয়ার, মহানগর সদস্য রেজাউর রহমান ফাহিম, হাফিজুল হাসান শুভ্র, নুরুল হুদা ভূঁইয়া নূরু, ইব্রাহিম খলিল, তাসলিমা রিতা প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্রীরামচন্দ্রের অবমাননার প্রতিবাদে বিভিন্ন জেলায় মানববন্ধন 

রোববার মালয়েশিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

‘বনলতা এক্সপ্রেস’র পর ফের জুটি বাঁধছেন রাজ–সাবিলা?

ককরোচ জনতা পার্টির বিক্ষোভ / অনুমতি দেয়নি প্রশাসন, শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে অনড় সিজেপি  

অপমৃত্যুর ঘটনায় পুলিশকে না জানিয়ে মরদেহ হস্তান্তর, ৩ চিকিৎসককে শোকজ

হাছন রাজার গান ও জীবনদর্শন নিয়ে বিশেষ আয়োজন

১২ ফুট লম্বা অজগর উদ্ধার, বনে অবমুক্ত

জুলাই অভ্যুত্থানকে কুক্ষিগত করার চেষ্টায় জামায়াত-এনসিপি : মোনায়েম মুন্না 

ফিফা বিশ্বকাপ ২০২৬ : সাপোর্টারনামা

ষাট বছর বয়সে তৃতীয়বার বিয়ের পিঁড়িতে আমির খান

১০

কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা

১১

মুক্তিযোদ্ধার ঝুলন্ত মরদেহ উদ্ধার

১২

বহিষ্কৃত ছাত্রদল নেতা গ্রেপ্তার

১৩

হাসনাত আব্দুল্লাহর বিরুদ্ধে মামলা

১৪

ইরান-যুক্তরাষ্ট্র আলোচনার সময় জানালেন ভ্যান্স 

১৫

যে ৬ কারণে এবারই বিশ্বকাপ জিততে পারে ব্রাজিল

১৬

বিএনপি নেতাকে কুপিয়ে জখম

১৭

জীবিকার তাগিদে গিয়ে কফিনবন্দি হয়ে ফিরলেন ২ যুবক

১৮

মাছ ধরতে গিয়ে ডোবায় প্রাণ গেল ২ শিশুর

১৯

দলিল লেখক সমিতির নির্বাচনে ৭ পদে আ.লীগ, ৩ পদে বিএনপির বিজয়

২০
X