কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:২৯ পিএম
আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:৩১ পিএম
অনলাইন সংস্করণ

ঢামেকে ভর্তির সুযোগ পাওয়া আল আমিনের পাশে দাঁড়ালেন তারেক রহমান

আল আমিনের হাতে শিক্ষাসামগ্রী পৌঁছে দেন ডা. রফিকুল ইসলাম। ছবি : সংগৃহীত
আল আমিনের হাতে শিক্ষাসামগ্রী পৌঁছে দেন ডা. রফিকুল ইসলাম। ছবি : সংগৃহীত

ঢাকা মেডিকেল কলেজে (ঢামেক) এমবিবিএস কোর্সে ভর্তির সুযোগ পাওয়া শিক্ষার্থীর পাশে দাঁড়িয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ওই শিক্ষার্থী হলেন মো. আল আমিন হাওলাদার।

শনিবার (০৮ ফেব্রুয়ারি) তার হাতে মেডিকেলে ভর্তি ও শিক্ষাসামগ্রী কেনার প্রয়োজনীয় অর্থ পৌঁছে দেওয়া হয়েছে। তারেক রহমানের পক্ষে বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম বই-খাতা, কংকাল, অ্যাপ্রোনসহ যাবতীয় শিক্ষাসামগ্রী এবং নগদ অর্থ আল আমিনের হাতে তুলে দেন।

মো. আল আমিন হাওলাদার মেডিকেল ভর্তি পরীক্ষা ২০২৪-২৫ শিক্ষাবর্ষে জাতীয় মেধায় ১১৭তম হয়ে ঢাকা মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পান। তার বাড়ি পটুয়াখালী জেলার বাউফল উপজেলায়। তার লেখাপড়ায় অনিশ্চয়তা নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলে ভর্তি ব্যয় এবং শিক্ষাসামগ্রীসহ যাবতীয় দায়িত্ব নেন তারেক রহমান।

শিক্ষা সহায়তা পেয়ে আল আমিন হাওলাদার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ধন্যবাদ জানান এবং তার পাশে দাঁড়ানোর জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। একইসঙ্গে ভবিষ্যতে ডাক্তার হয়ে নিজেও অসহায় শিক্ষার্থীদের পাশে থাকার প্রতিশ্রুতি দেন।

শিক্ষাসামগ্রী প্রদানকালে ড্যাবের যুগ্ম মহাসচিব ডা. আ ন ম মনোয়ারুল কাদির বিটু, ঢাকা মেডিকেল কলেজ শাখা ড্যাবের সিনিয়র যুগ্ম সম্পাদক ডা. মাহমুদুর রহমান নোমান, ড্যাব কেন্দ্রীয় কমিটির সহসাংগঠনিক সম্পাদক ডা. মো. জামশেদ আলী, বরিশাল জেলা ড্যাবের সিনিয়র যুগ্ম সম্পাদক ডা. রেজওয়ান তাহসীন সীমান্ত, ঢাকা মেডিকেল কলেজ ছাত্রদলের নেতা আবদুল্লাহ রায়হানসহ বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

আল আমিন হওলাদার ছাড়াও এ বছর দেশের বিভিন্ন মেডিকেল কলেজে চান্স পেয়েও অর্থাভাবে ভর্তি হতে না পারা বেশ কয়েকজন দরিদ্র মেধাবী শিক্ষার্থীর পাশে দাঁড়িয়েছেন তারেক রহমান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মৌলভীবাজার সীমান্তে পুশইনে মরিয়া বিএসএফ, প্রতিরোধে বিজিবি

বিএনপির মিছিলে ছাত্রলীগের হামলা, আহত ১০

তুরাগে ৭ লাশের গুজব রটনাকারীদের ধরতে সহযোগিতা চাইল জিএমপি

দুর্নীতিমুক্ত পার্বত্য অঞ্চল গড়ে তোলার ঘোষণা ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রীর

ইস্টার্ন ইউনিভার্সিটিতে সামার ট্রাইমিস্টার ২০২৬-এর নবীনবরণ অনুষ্ঠিত

রাজধানীতে সাবেক সংসদ সদস্য আটক

ইউনিকো হসপিটালে ন্যাশনাল ওয়ার্কশপ অন ক্রিটিক্যাল কেয়ার নার্সিং অনুষ্ঠিত

ঘরে এসির ভেতরে মিলল চারটি কালনাগিনী

‘আমি মাঠ ছাড়লেই নামবে নেইমার’

ইসরায়েলের আগামী নির্বাচনেই কি সমাপ্ত হচ্ছে ‘নেতানিয়াহু অধ্যায়’? 

১০

অবশেষে আইসিসিকে দেওয়া বুলবুলের চিঠি নিয়ে মুখ খুলল বিসিবি

১১

জড়িত থাকলে সর্বোচ্চ শাস্তি চাই, না হলে সম্মান ফিরিয়ে দিন : সাবেক ছাত্রদল নেতা সামির

১২

ছেলের কুড়ালের আঘাতে প্রাণ গেল বাবার

১৩

৩টি নতুন ধানের জাত উদ্ভাবন 

১৪

ম্যাসাচুসেটসে কেপ ভার্দিয়ানদের উল্লাসে গোলাগুলি, গুলিবিদ্ধ ৪

১৫

নাসীরুদ্দীন পাটোয়ারীকে ঘিরে ছাত্রদলে বিভক্তি, ফেসবুকে তুমুল আলোচনা

১৬

বিবাহিত ছেলের প্রেমে পড়া নিয়ে যে উপদেশ প্রভার

১৭

রাকসু জিএস আম্মারকে সতর্ক করলেন ভিপি

১৮

ইতালিতে একই পরিবারের ৩ বাংলাদেশিকে হত্যা, সন্দেহভাজনের ছবি প্রকাশ

১৯

ফেনীতে পিকআপ-সিএনজি সংঘর্ষে নিহত ৩

২০
X